| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর কাইজার
যুক্ত করো হে সবার সঙ্গে
সকালের প্রার্থনাতে মেয়েটি চাইলো
ছেলেটি যেন তার হয়ে যায়,
সারাদিন সে একই প্রার্থনা করলো
এমনকি রাতেও সে একই প্রার্থনা করলো।
প্রতিবার প্রার্থনাতেই তার চোখে জল এলো
তার কষ্ট দেখে তার প্রার্থনা কবুল হয়ে গেলো,
অবশেষে একদিন ছেলেটি তার হয়ে গেলো
এবং তাদের চোখেমুখে হাসি ফুটে উঠলো।
অতঃপর মেয়েটি প্রার্থনার কথা ভুলে গেলো
এবং মেয়েটির কাছে ছেলেটিই সব হয়ে উঠলো,
দুজনের ভালোবাসা ছাপিয়ে উঠলো দুকূল
তারা পরম আনন্দে জীবনকে যাপন করতে লাগলো।
হঠাৎ একদিন মেয়েটি প্রচণ্ড অসুখে পড়লো
মেয়েটি চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করলো
মৃত্যুর পরেও যেন মেয়েটি একমাত্র ছেলেটিকে পায়
মেয়েটির চোখ দিয়ে একফোঁটা শেষ অশ্রু গড়ালো।
ছেলেটি এবার প্রথমবারের মতো প্রার্থনা করলো
ছেলেটি আবার মেয়েটিকে ফিরে পেতে চায়।
© আলমগীর কাইজার
০১.০৯.২০১৮
©somewhere in net ltd.