| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
লাশ দাফনের দীর্ঘ ৩২ বছর পরও অক্ষত অবস্থায় কবর থেকে বছির উদ্দিন (ঘুঘু মুন্সী) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে ধরলা নদীর প্রবল ভাঙনে কবর ভেঙে গেলে ভাঙা কবর থেকে লাশ উদ্ধার করে পুনরায় ওই লাশ কবর দেওয়া হয়। কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, এ নিয়ে ঘুঘু মুন্সীর লাশ তিন বার দাফন করা হলো। আট বছর আগে ধরলার ভাঙনের মুখে তাঁর লাশ কবর থেকে কৃষ্ণপুর ঈদগাহ কবর স্থানে দাফন করা হয়েছিল। এরপর আবারও কবরস্থানটি নদী ভাঙনের কবলে পড়লে দ্বিতীয়বারের মতো তাঁর লাশ কবর থেকে বের করে ধরলা নদীর পূর্ব প্রান্তের চর মাধবরাম গ্রামের ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পুনরায় দাফন করে গ্রামবাসী।
এদিকে ৩২ বছর পর কবর থেকে অক্ষত অবস্থায় লাশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে কুড়িগ্রামসহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষ লাশটিকে এক নজর দেখার জন্য ছুটে আসে। তবে ইসলামী শরিয়ায় বাধ্যবাধকতা থাকায় লাশের মুখ কাউকে দেখতে দেওয়া হয়নি।
এ বিষয়ে ফজলুল করিম (রহ.) জামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল হাসান আনছারী বলেন, লাশের শরীর ও মুখ দেখে মনে হয় মানুষটি এই বুঝি ঘুমিয়ে গেল। ঘুঘু মুন্সীর ছেলে হযরত আলী (৬৫) ও আশরাফ আলী (৫০) জানান, ৩২ বছর আগে তাঁর বাবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন গ্রামের মসজিদে ইমামতি করেছেন। ইউপি সদস্য তৈয়ব আলী জানান, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আলেম-ওলামাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করে পুনরায় দাফন করা হয়েছে।
কোন চমক ছড়ানোর উদ্দেশ্যে নয় কেবলমাত্র এই বিষয়ে কিছু জানার জন্যই এই সংবাদটি শেয়ার করেছি। মাঝে মধ্যেই বিভিন্ন মাধ্যমে এই ধরনের সংবাদ পাওয়া যায়।
ধর্মমতের বেড়াজালের বাইরে এ ধরনের বিষয়ের বিজ্ঞান সম্মত কোন ব্যাখা যারা জানবেন অনুগ্রহ করে কিছু বলুন
কালের কন্ঠ লিংক
২|
২১ শে জুন, ২০১২ সকাল ৭:৩৮
তাজুল_ইসলাম বলেছেন: Eta mohan allah-tahlar er kudrot.
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৯
Nahid Parvez বলেছেন: সুবাহান আল্লাহ