নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Think Positive!

isanur.blogspot.com

ইসানুর

কিছু বলার নাই!আমার ইমেইল : isanur[at]gmail.comআমার বাংলা ব্লগ: isanur.blogspot.comআমার ইংরেজী ব্লগ: isanur.wordpress.comআমার টুইটার: twitter.com/isanur

ইসানুর › বিস্তারিত পোস্টঃ

ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !! :-*:-*

১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৬





ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন!!! ডোমেইন এবং হোস্টিং সহ সবই সম্পূর্ণ ফ্রী! ওয়েবসাইট প্রকাশের জন্য সর্বপ্রথম আপনার একটা ডোমেইন নাম নিতে হবে তারপর আপনার ওয়েবসাইটের ফাইল গুলো/পেইজ গুলো কোন free hosting সাইটে আপলোড করে দিতে হবে। আর এগুলো আপনি সবই করতে পারবেন সম্পূর্ণ ফ্রীতে!!



ডোমেইনের জন্য আপনাকে যা করতে হবেঃ



www.co.cc সাইটে গিয়ে প্রথমে আপনার পছন্দের ডোমেইনটা (আসলে সাব ডোমেইন যদিও এটি কেনা ডোমেইনের মতই কাজ করবে) খুজে নিন। সাইটের মাঝখানেই (এরকম www.apnardomain.co.cc ) ডোমেইন চেক করার অপশন দেখবেন। এবার ফাকা জায়গায় (বক্সে) আপনার পছন্দের ডেমেইন নাম লিখে Check availability বাটনে ক্লিক করুন। তারপর ডোমেইনটা যদি ইতিমধ্যে রেজিস্টার্ড না হয়ে থাকে তা হলে Continue to registration এ ক্লিক করুন। এবার পৃষ্ঠার নিচের দিকে "Create an account now" বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। sign up শেষে আপনার ডোমেইন হবে www.apnardomain.co.cc আপাতত এইপর্যন্ত। বাকি কাজ গুলো পরে করতে হবে।



হোস্টিংয়ের জন্য আপনাকে যা করতে হবেঃ



এবার আপনার ওয়েবসাইটের ফাইল/পেইজ গুলো রাখার জন্য কোন ফ্রি হোস্টিং ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।

এখন এমন অনেক free hosting সাইট আছে যারা আপনাকে ৫-২৫ GB জায়গা (অথবা আরও বেশি) দিবে সম্পূর্ণ ফ্রীতে! তবে আপনাকে তাদের TOS (Terms Of Service) গুলো মেনে সাইট বানাতে হবে।



এখন ফ্রি হেস্টিংয়ের জন্য আপনি http://www.rack111.com এ যান। এই rack111.com আপনাকে দিবে ফ্রি হোস্টিং একাউন্ট সহ ২৫ GB ফ্রি স্পেস আর ২৫০ GB ব্যান্ডউইথ। এই hosting সাইটের সবচেয়ে বড় সুবিধা হল আপনার সাইটের ফাইল গুলো এখানে রাখতে পারবেন কোন রকম এডস, পপ আপ ব্যনার ছাড়া ( যদিও সাইটের নিচে একলাইনের ছোট একটা এড দেখা যেতে পারে)। তাছাড়া আপনি চাইলে আপনার এডস ব্যনারও যুক্ত করতে পারবেন আপনার পেইজ গুলোয়। সর্বপরি এক্সট্রা ডোমেইন এড করার সুবিধাতো আছেই।



এবার আপনার ওয়েবসাইটের ফাইল/পেজ গুলো রাখার জন্য এখন এই সাইটে Register করতে হবে। Registration করার জন্য আপনাকে দুইটা ধাপ অতিক্রম করতে হবে।



প্রথম ধাপে আইডি, পাসওয়ার্ড ও একটি সচল মেইল (জিমেইল হলে ভাল হয়) আড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। এরপর আপনার দেয়া ইমেইল এড্রেসে ওরা আপনাকে একটি এক্টিভেশন লিংক মেইল করবে। সেই লিংকে ক্লিক করে দ্বিতীয় ধাপের ফর্ম পুরন করে একেবারে নিচে এক্সট্রা ডমেইন নামে ফাকা যায়গায় আপনার registered ডোমেইন টা দিন। www দেয়ার দরকার নাই। শুধু apnardomain.co.cc দিতে হবে। তারপরে submit বাটনে click করেন। ( তবে সবচেয়ে ভাল হয়, http://www.co.cc তে Name server(DNS) সেটাপ করার পর এই এক্সট্রা ডোমেইন Add করলে) এরপর File Manager এ গিয়ে আপনার ওয়েবসাইটের ফাইল/পেজ গুলো upload করে দিন।



আর এখনি এক্সট্রা ডেমেইন না দিতে চাইলে পরে Control Panel > Domain Manager এ গিয়ে Add/Edit Domains এর নিচে Domain Name এর সামনে ফাকা জায়গায় Extra Domain হিসেবে আপনার registered ডোমেইন টা দিয়ে Add বাটনে ক্লিক করুন।







এবার http://www.co.cc ওয়েবসাইটে গিয়ে আপনার একাউন্টে লগিন করে Manage Domain> Manage DNS থেকে Name server(DNS) এডিট করে Set up এ ক্লিক করুন। (ছবি-১)



Name server(DNS) হবেঃ

Name Server1 : ns1.rack111.com

Name Server2 : ns2.rack111.com







Name server(DNS) আপডেট হতে ২৪-৪৮ ঘন্টা সময় লাগতে পারে।



আপনার ওয়েবসাইটের কাজ শেষ। তাই দেরি না করে এখনই তৈরি করে ফেলুন আপনার ওয়েবসাইট!!



বিঃদ্রঃ ফ্রি হোষ্টিং সাইট hostsnake.com এ সমস্যা হওয়ার কারনে পোষ্ট আপডেট করে দেয়া হল।



আপনার ওয়েবসাইটে এডসেন্স বসাতে চাইলে Zymic.com এ হোষ্টিং করা বেটার। তবে সমস্যা হল Zymic.com এ হোষ্টিং করলে আপনার সাইট মাঝেমধ্যে ডাউন থাকতে পারে।

মন্তব্য ৯৭ টি রেটিং +৪৫/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪

নিবিড় বলেছেন: কাজ করবে তো মফিজ ভাই?? আমার একটা বানানো লাগবে,আপনে বানাইসেন নাকি ??বানালে লিংক দেন....এটা সংগ্রহে রাখলাম

১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫০

ইসানুর বলেছেন: আপনি আমার ওয়েবসাইট ভিজিট করে দেখুন।

http://www.isanur.co.cc

২| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪

নিবিড় বলেছেন: বাহ বেশ ভালো লাগসে.......আমিও শুরু করলাম ......আপনারে মাঝে মধ্যে জ্বালাবো কিন্তু এই ব্যপারে

১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৩

ইসানুর বলেছেন: কোন সমস্যা নাই। আওয়াজ দিয়েন যখন প্রয়োজন হয়।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৩

নস্যরাজ বলেছেন: hostsnake.com Regi Info সাবমিশনের পর এরর দেখাচ্ছে....


Error occurred

Sorry but we were unable to email you at the moment. Please try again later.

১৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২০

ইসানুর বলেছেন: একটু পরে ট্রাই করে দেখুন। আমি গতকালও নতুন একাউন্ট খুলেছিলাম hostsnake.com এ।

আর জিমেইল ইউজ কইরেন। অন্য ইমেইলে (ইয়াহু) এক্টিভেশন লিংক পেতে অনেক সময় দেরি হয়।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯

সাইকাস বলেছেন: co.cc তে রেজিস্ট্রেশন করলে pay করতে bole

১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭

ইসানুর বলেছেন: সব ডোমেইনের জন্য না। কিছু কিছু ডোমেইনের জন্য হয়ত পে করতে বলে।

আপনি অন্য কোন ডোমেইন নাম দিয়ে ট্রাই করেন।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০১

ভেংচুক বলেছেন: করচি

২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০১

ইসানুর বলেছেন: কি করচেন মিয়া ভাই?

৬| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২২

নিবিড় বলেছেন: মফিজ ভাই আমি ১ম সাইটে গেলাম ওখানে নিবিরবিডি.সিও.সিসি তে রেজিস্টার করলাম কিন্তু এরপরে মেইনটেইন করতে বলে .মেইনটেইন কি করব নাকি ??ইউ আর এল চায় কি করব??

১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২০

ইসানুর বলেছেন: http://www.co.cc তে মেইনটেইন করতে বলে?

তাহলে লগিন করে Manage Domain থেকে Name server(DNS) Set up করে নিন।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৭

নিবিড় বলেছেন: This domain is disallowed. This domain cannot be added, since it is currently resolving to an IP address. Please try adding this domain again when it is no longer registered

hostnake.com e ei ta astese dekhen to ki jinis ta

১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১১

ইসানুর বলেছেন: নিবিড় ভাই, http://www.co.cc ওয়েবসাইটে গিয়ে আপনার একাউন্টে লগিন করে Manage Domain> Manage DNS থেকে Name server(DNS) এডিট করে Set up এর কাজ শেষ করেছেন? না করলে এখনি করে দিন।

Name server(DNS) হবেঃ
Name Server1 : ns1.hostsnake.com
Name Server2 : ns2.hostsnake.com


এই DNS সেটাপ করার পর hostsnake.com এ গিয়ে আপনার রেজিস্টার্ড ডোমেইনটা এড করে দিন।

অনেক সময় Name server(DNS) সেটাপ করার পর ১-২ দিন লেগে যায় আপডেট হতে।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৩

সিলভার রেইন বলেছেন: নিবিড় বলেছেন: This domain is disallowed. এই কথার মানে হইল আপনি যেই নামটা নিতে চাচ্ছেন ওইটা আপনাকে দেয়া possible না কারন অই domain সাথে already কোন IP address assigned হইয়া গেছে। অন্য ভাষায় বললে এইটা already registered.

মফিজ বৎস ভাল কাজ করসো। html শেষ কইরা php নিয়া ঘাটাঘাটি কইরা দেইখো।

১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩০

ইসানুর বলেছেন: http://www.co.cc এ Name server(DNS) সেটাপ কম্পিলিট না হওয়ার কারনে hostsnake.com ডোমেইনটাকে এলাউ করতে পরছেনা মনে হয়।

এখানে ডোমেইনের কোন সমস্যা নাই মনে হচ্ছে।

আমারও php নিয়া ঘাটাঘাটি করার খুব ইচ্ছা কিন্তু কিভাবে শুরু করব তাই ভেবে পাচ্ছি না। এ ব্যাপারে হেল্প করলে খুব খুশি হব।

পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৫

নিবিড় বলেছেন: @সিলভার রেইন---কিন্তু ঐ নামটা তো আমি মাত্র এভেইলএবেল পেলাম ........আমিই রেজিষটার করলাম .....।তাহলে কি আরেকটা ডোমাইন নাম নিব?

১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৫

ইসানুর বলেছেন: ডোমেইনের রেজিঃ তো কমম্পিলিট হয়েছে। তাই না?

তাহলে নতুন ডোমেইনের দর্কার নেই। ঐটাই কাজ করবে।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫

নিবিড় বলেছেন: ওহ ওকে এবার মনে হয় হচ্ছে কিন্তু
Error occurred

Sorry but we were unable to email you at the moment. Please try again later.

এটা আসছে আমারও

১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৪

ইসানুর বলেছেন: এই মেসেজ কি hostsnake.com এ রেজিঃ করার সময় নাকি এক্সট্রা ডোমেইন এড করার সময় দেখা যাচ্ছে?

১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬

ইসানুর বলেছেন: hostsnake.com এ রেজিঃ করার সময় হলে এটা সাময়িক সমস্যা। হয়ত কিছু সময় পরে ঠিক হয়ে যাবে।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৫

নিঃসঙ্গ বলেছেন: আমি পড়ে চিন্তা করতেছিলাম ব্যাপারে কি কেমন যেন চেনা চেনা লাগতেছে লিখাটা ;)


পোষ্টে প্লাস :)

২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩১

ইসানুর বলেছেন: আবার জিগস ;)

টেংকু :)

১২| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০২

নিঃসঙ্গ বলেছেন: আপনার সাইটের ওয়েব লিংক পেইজটা যদি টেবলের মধ্যে করতেন তাইলে মনে হয় আরো সুন্দর হইতো :) পেইজটা লম্বা হইতো না দেখতে ও আরো ভালো লাগতো :)

২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩২

ইসানুর বলেছেন: ঠিক বলেছেন দাদা ভাই :)

১৩| ২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৭

আরিফ থেকে আনা বলেছেন: http://www.isanur.co.cc/weblink.htm এইখানে সব লিংক সেম উইন্ডো কেন? নিউ উইন্ডো কৈরা দিলে ট্রাফিক হারানোর ভয় থাকবে না। নিউ উইন্দো করবেন যেভাবে

target="_blank">Your Site

উদাহরন Somewhere

২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৭

ইসানুর বলেছেন: সুন্দর জিনিস বলেছেন ভাই।

১৪| ২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২০

আরিফ থেকে আনা বলেছেন:

২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫০

ইসানুর বলেছেন: ভাই, আমার কোডিং জ্ঞান মোটেই নাই :(

উপরে আপনি যে কোড লিখে দিয়েছেন, শুধু ঐটা লিখে দিলেই হবে?

একটু কষ্ট করে আরেকটু বুঝাইয়া দেন।

আপনারে অনেক ধন্যবাদ।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪২

নিবিড় বলেছেন: মফিজ ভাই হোষ্ট নেক তো ওয়েবসাইট উঠায়া দিসে দেখি...একটু চেক করেন তো

২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৬

ইসানুর বলেছেন: বুঝলাম না।

আপনি আপনার ওয়েবসাইট হোস্টস্নেকে আপলোড করে দিছেন?

আপনার ওয়েব ঠিকানা/ হোস্টস্নেক আইডি কি?

১৬| ২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০২

নিবিড় বলেছেন: হোস্টনেকে যাওয়াই যাচ্ছে না ভাই ........।
কালকে হোসট নেকে ডোমেইন আড করার সময় ঐ এরর মেসেজ দেখাইসে .......আজকে ঢুকাই যাচ্ছে না হোসট নেকে.....।
আমার ডোমাইন আই ডি nibirbd.co.cc

২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫

ইসানুর বলেছেন: সাইটই ওপেন হচ্ছে না? নাকি লগিন করতে পারতেছেন না?

আমিতো এইমাত্রও আমার একাউন্টে লগিন করলাম।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫

নিবিড় বলেছেন:
হোসট নেকেক রেজি করসি কনফারমেশন মেইলও পাইসি ....কিনটু এর পর ঐ কনফারমেশন মেইল থেকে রিডাইরেক্ট করে যেখানে পাঠাইসে সেখানে আর কিসু হয় না এরর আসে------এটা কালকের ঘটনা

Click This Link
আজকে হোসট নেকেই সাইটেই যাওয়া যাইটেসেনা ..আমি হোসটনেকে যেতে চাই লে ঐখানে নিয়া যায় লিংক এ দিসি

২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪

ইসানুর বলেছেন: প্রথম সমস্যাঃ

আপনার মেইলে ওরা যে কনফারমেশন লিংক পাঠাইছিল, ঐ লিংকে করে আবার ট্রাই করে দেখুন। তারপরেও এরার দেখালে নতুন করে রেজিঃ করা লাগবে মনে হয়।

দ্বিতীয় সমস্যাঃ

বুঝতে পরলামনা। আমাদের এখান থেকে সাইটে যাইতে তো কোন সমস্যা হচ্ছে না।

আপনি গুগলে সার্চ দিয়ে তারপর hostsnake.com এর লিংকে ক্লিক করে ট্রাই করে দেখতে পরেন।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০১

রূপক  বলেছেন: আমার কমেন্টটা মুছে দেয়া হয়েছে মনে হচ্ছে...

২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭

ইসানুর বলেছেন: রুপক ভাই, আমিতো কোন কমেন্ট মুছি নাই :(

কি হইছে! বুঝতে পারলাম না!!

আপনি দয়া করে আপনার কমেন্টটা আবার দিন।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০২

রূপক  বলেছেন: হোস্টস্নেইক এখন ডাউন....খুব সম্ভবত ডোমেইন এক্সপায়ার ডেট ক্রস করে গিয়েছে...

২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯

ইসানুর বলেছেন: রূপক ভাই, কিন্তু আমিতো এখনো হোস্টস্নেইক ভিজিট করতে পারতেছি!!!!

২০| ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫

নিবিড় বলেছেন: হা ডাউন মনে হয় .....রূপক ভাই ঠিক বলসে ......অন্য কোন সাইট আষসে?হোসটনেক ছাড়া ??

২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৭

ইসানুর বলেছেন:

২১| ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯

রূপক  বলেছেন: আগের কমেন্টে বলেছিলাম.......... zymic ডট com বেশ ভালো সার্ভিস দেয়। আমি আগে ওখানে ফাইল রাখতাম। কোন এড ফোর্স করে না। ৫০ জিবি ব্যান্ডউইথ, ১০টা মাইএসকিউএল একাউন্ট, ১টা এফটিপি একাউন্ট, আর কি চাই। একটাই বিষয়, জাস্ট রেজিস্ট্রেশন করার সময় ওদের শর্তাবলী একটু ভালোভাবে দেখে নিয়েন।

আমার আগের সাইট:
http://www.rupok.co.cc/

২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩১

ইসানুর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ রূপক ভাই। আমিও ট্রাই করে দেখব।

২২| ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯

ইসানুর বলেছেন: রূপক ভাই, আপনার সাইট কি দিয়ে বানিয়েছেন? ওয়ার্ডপ্রেস থিম ইউজ করেছেন নাকি? খুব চমৎকার সাইট বানিয়েছেন।

থিম ডাউনলোড করে কি দিয়ে/কিভাবে কাস্টমাইজ করে? আমি এখনো কিছু জানি না :(

২৩| ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১

রূপক  বলেছেন: আরে নাহ, এটা জাস্ট একটা সিএসএস টেমপ্লেট। আর আমি কাজ করতে কি কি ব্যবহার করি বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন:

http://www.rupok.net/about.html

আর আমার বর্তমান ওয়েবসাইট:

http://www.rupok.net

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৪

ইসানুর বলেছেন: রূপক ভাই, ঘুরে আসলাম আপনার ওয়েবসাইট।

আপনিতো বেশ বিশেষজ্ঞ। এখন আমাকে বলেন আমি কি দিয়ে/কি ভাবে শুরু করব?

আমি ওয়েব নিয়ে কাজ করতে চাই। পিএইচপি/জুমলা/ দ্রুপাল কোনটা নিয়ে কাজ করলে ভাল হবে? (এখানেও কিন্তু সাহায্য করতে হবে) :)

২৪| ২০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১৬

আরিফ থেকে আনা বলেছেন: যেমন আপনি সামহোয়্যারের লিংক দিসেন ঐখানে, বাট ঐ লিংকে ক্লিক করলে সেইম উইন্ডোতেই ওপেন হয় , এটা SEO এর জন্য ক্ষতিকারক। তাই আপনি যদি চান যে কেউ কোন লিংকে ক্লিক করলে নতুন একটা উইন্ডো/ট্যাবে ওপেন হবে তাহলে উপরের দেয়া কোডটি দিতে পারেন। সেক্ষেত্রে YOURURL.COM এর জায়গায় somewhereinblog.net এরপর " চিন্নের পরে যে কোডটা আছে ঐটা এবং শেষে ইউর সাইট এর জায়গায় somewhere লিখলে সামহোয়্যারের একটা লিংক তৈরি হবে, কেউ যদি ঐলিংকে ক্লিক করে তাহলে নতুন একটা উইন্ডোতে ওপেন হবে লিংকটা /:)

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৭

ইসানুর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

২৫| ২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

নিঃসঙ্গ বলেছেন: এইখানে দেখি অনেক কথা বার্তা হয়ে গেছে :|

ফ্রী হোস্টং এর জন্য নিচের সাইট গুলাও দেখতে পারেন।

110mb.com
rack111.com
000webhost.com

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৯

ইসানুর বলেছেন: হ ভাইয়া !!! এইখানে ক্লাস চলিতেছে......

আপনারে অনেক থ্যাংকু :)

২৬| ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৩

মোহাম্মদ আরজু বলেছেন: ১২ ডলার চায় যে!

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫২

ইসানুর বলেছেন: আপনি অন্য কোন ডোমেইন (নাম) দিয়ে ট্রাই করেন।

কিছুকিছু ডোমেইনের জন্য ওরা পে করতে বলে :(

২৭| ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪০

নিবিড় বলেছেন: 110mb.com
rack111.com
000webhost.com

কোনটা তে ট্রাই মারুম??

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫১

ইসানুর বলেছেন: আমি অবশ্য এগুলোর একটাও ইউজ করি নাই।

আপনি রূপক ভাইয়ের দেয়া http://www.zymic.com এইটা ব্যাবহার করে দেখতে পারেন। রূপক ভাই এটা ব্যাবহার করে ভাল বলেছেন।

২৮| ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০০

নিঃসঙ্গ বলেছেন: 110mb.com
000webhost.com

এই দুইটা অনেক পুরাতন সাইট এই খানেও ট্রাই করে দেখতে পারেন।

২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৩

ইসানুর বলেছেন: নিঃসঙ্গ ভাই, ঐখানে কি co.cc এর সাব ডোমেইন এড করতে দেয়?

২৯| ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৪

নিঃসঙ্গ বলেছেন: আমি টেস্ট করি নাই ভাই তবে হওয়ার কথা এইটা ৯০% সিউর :)

২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৯

ইসানুর বলেছেন: ধন্যবাদ।

৩০| ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৪

একরামুল হক শামীম বলেছেন: :)

২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪২

ইসানুর বলেছেন: :)

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১০

আউলা বলেছেন: ট্রাই দিবো :)

২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৩

ইসানুর বলেছেন: আইচ্চা আপা :)

তবে সত্যিই ট্রাই দিলে আওয়ায দিয়েন। হেল্পামুনে।

আর উপরের দেয়া হোস্টিং সাইটটার ডোমেইন এক্সপায়ার হয়ে গেছে মনে হয়। কিছূদিন ধরে সাইটটায় ঢুকা যাচ্ছে না। :(

তবে সমস্যা নাই, আরও ফ্রি হোস্টিং সাইট আছে। যেমন http://www.zymic.com বেশ ভাল ফ্রি হোস্টিং সাইট।

৩২| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৭

আউলা বলেছেন: ওকে :)

২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৬

ইসানুর বলেছেন: থ্যাংকু :)

৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৫

পথিক!!!!!!! বলেছেন: একটা বানাবো

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৮

ইসানুর বলেছেন: আচ্ছা বানান।

পথিক ভাই, হোস্টিংয়ের জন্য জাইমিকে ট্রাই করেন। হোস্টস্নেইক কয়েক দিন ধরে একটু সমস্যা করতেছে।

জাইমিকে হোষ্টিংয়ের জন্য আমার ব্লগস্পটে ঘুরে আসুন।

লিংকঃ Click This Link

৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০১

পথিক!!!!!!! বলেছেন: কোথায় আছে

manage domain

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪

ইসানুর বলেছেন: পথিক ভাই, "www.co.cc ওয়েবসাইটে গিয়ে আপনার একাউন্টে লগিন করে Manage Domain> Manage DNS থেকে Name server(DNS) এডিট করে Set up এ ক্লিক করুন।"

(দ্বিতীয় ছবি দেখুন, বামপাশে লাল দাগ দিয়ে ঘেরা আছে)

৩৫| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৮

ভেংচুক বলেছেন: শুভ নববর্ষ

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১৪

ইসানুর বলেছেন: থ্যাংকু!!

আপনাকে নববর্ষের শুভেচ্ছা :)

৩৬| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২১

ইসানুর বলেছেন: পোষ্ট আপডেট করে দেয়া হল।

২১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০২

ইসানুর বলেছেন: কেউ চাইলে http://www.oxyhost.com এ হোষ্টিং করতে পারেন। এটাও কোনরকম এডবিহীন ফ্রি হোষ্টিং সাইট।

৩৭| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৫

দেশী ক্যাঙ্গারু বলেছেন: দরকারী পোস্ট।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৬

ইসানুর বলেছেন: থ্যাংকু ।

৩৮| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৪

শিলু বলেছেন: রাখি দিনুং পরে আর একদিন দেইখমো।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯

ইসানুর বলেছেন: আচ্ছা :)

৩৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৩

ক্যামেরাম্যান বলেছেন: লেখাটা ভাল হয়েছে। গুগল এডসেন্স ব্যবহার করতে চাইলে সম্পূর্ন এড বিহীন হোষ্টিং প্ল্যান ব্যবহার করাই শ্রেয়। এরকম একটি প্রভাইডার হলো http://www.50webs.com এরা ৫০ মেগাবাইট স্পেস দেয়। তবে এখানে অন্য কোন ধরনের সুবিধা নাই। যেমন পিএইচপি, মাইএসকিউএল। সোজা কথায় এইচটিএমএল সাইট এর জন্যই এটা উপযুক্ত।

যারা আমার মতো নতুন ওয়েব ডিজাইনার তারা যে কোন ওয়েবমাষ্টার ফোরামে যোগ দিলে যথেষ্ট উপকৃত হবেন। এরকম একটি বাংলাদেশী ফোরাম হলো http://www.wmstalk.com

আপনার সাইটের ব্যানারের ছবিটা আমার বেশ পছন্দ হয়েছে। এরকম ছবির খোজ আরো থাকলে জানাবেন প্লিজ।

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৪

ইসানুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

পিএইচপি, মাইএসকিউএল সাপোর্টের জন্য জাইমিক ডট কম ও বেশ ভালো। এটাও এড বিহীন হোষ্টিং সাইট।

আচ্ছা জানাব ইনশাআল্লাহ।

৪০| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৭

গিফার বলেছেন: হোস্টস্নেক গেসেগা.....

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৯

ইসানুর বলেছেন: হ! গেসেগা....:(

আর অক্সিহোষ্ট আসছে :)

http://www.oxyhost.com/

৪১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৮

যুগান্তকারী বলেছেন: প্লাস প্লাস.....................................।

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৫

ইসানুর বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)

৪২| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩৭

আকাশ_পাগলা বলেছেন: এক্সট্রা ডোমেইন এড করা মানে কী ?? বিস্তারিত বলেন ভাই।

০৩ রা মে, ২০০৯ রাত ৯:৪০

ইসানুর বলেছেন: ধরুন, আপনি যদি http://www.oxyhost.com (ফ্রি হোষ্টিং সাইট) এ আপনার সাইট হোষ্ট করেন তাহলে আপনার ওয়েব ঠিকানা হবে yourname.oxyhost.com

এখন আপনি চাইলে co.cc থেকে প্রাপ্ত আপনার অতিরিক্ত ডোমেইন যেমন http://www.yourname.co.cc কে আপনার ওয়েব ঠিকানা হিসাবে ব্যাবহার কর্তে পারেন। এটাই এক্সট্রা ডোমেইন।

৪৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৫

সপ্নচারী_ বলেছেন: mysql host name পাই না :-|

৪৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৩

সামিউর বলেছেন: ভাইয়া আমি একটা ওয়েবসাইট বানিয়েছি। BristiBalok সাইট টা বানাতে গুগল সাইটস ব্যবহার করেছি। আর ডোমেইন নিয়েছি CO.CC থেকে। গুগল আমাকে ১০০ এমবি মেমরি দিচ্ছে।

আমি একেবারে নতুন। নিজে নিজেই শিখছি। আমি কি আমার সাইটা আপনার দেখানো মতো হোস্টিং করতে পারবো ? কিছু উপদেশ দিলে উপকৃত হবো।

৪৫| ০৮ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৬

মামুনও বলেছেন: আমি একজন কম্পিউটারের ছাএ। আমাকে উপদেশ দিন।ওয়েবসাইট
এর উপর ।

৪৬| ২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৪২

সায়িম বলেছেন: rack111.com not found........what should i do??

৪৭| ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১:৩৫

সাদা বাজ বলেছেন: ভাই, আমিও একটা করেছি,
Please Visit : http://www.masjidulfalah.co.cc
Zymic.com hosting
আপনার লেখার জন্য উৎসাহ পেয়েছি।
সব কিছুর জন্য ধন্যবাদ

৪৮| ০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৩:০১

উ লে লে...ছোতো বাবুতা বলেছেন: +
ভাল

৪৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৬

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: পরে বানানোর চেষ্টা করব। প্রিয়তে

৫০| ০১ লা মে, ২০১২ দুপুর ১:২১

শখের গবেষক বলেছেন: দারুন কাজের পোস্ট। প্রিয়তে রাখলাম।

৫১| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০০

নীরব পৃথিবী বলেছেন: বলার কোন ভাষা নেই । অসাধারন বললেও কম বলা হবে । ফাটাফাটি হয়েছে । চালিয়ে যান ।

৫২| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩৪

নীরব পৃথিবী বলেছেন: Welcome to Rack111.com! তে একটিভিশন মেইল দেয় না

৫৩| ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪১

নীরব পৃথিবী বলেছেন: Rack111.com সাটট এ একটিভিশন মেইল দেয় না তো ।

৫৪| ০৬ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২১

নীরব পৃথিবী বলেছেন: কিন্তু Rack111.com এ একটিভিশন মেইল এর পর তো চিত্রে যেরকম দেখা ওরকম কিছুই আসোন । কি করব ?

৫৫| ১৬ ই মে, ২০১৬ রাত ১:১৯

মাহমুদুল হাসান তমাল বলেছেন: এই হোস্টিং এর সাইট তো বন্ধ। ডোমেইন ফর সেল লেখা দেখায়। এর চেয়ে গুগোলের ব্লগস্পট হোস্টিং ব্যবহার করা আমার মনে হয় অনেক ভাল। সারা জীবনেও বন্ধ হবে না, আর ভিজিটর যতই হোক একইভাবে চলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.