নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকে: সেই গণিকা

১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো রক্তে, শিরায়। আঁড়চোখে দেখতাম। এভাবে অনেকবার অতিক্রম করেছি। অকপট স্বীকারোক্তি যে, ইচ্ছেও হতো সঙ্গী হতে। কিন্তু সাহস, আর্থিক সঙ্গতি—দুটির একটিও ছিলো না।

অনেকদিন পর দেখা হলো। সে বিগত যৌবনা। (যেভাবে নিজেও দাঁড়িয়েছি মাঝ-বয়সের দ্বারপ্রান্তে।) আজও সস্তা প্রসাধনী মুখে, লাল লিপস্টিকে জবজবে ঠোঁট, মাথায় স্কার্ফ। কিন্তু এবার অন্য সড়কে। বেশ রাত। সে অপেক্ষারত খদ্দেরের। বোধহয় তেমন বদলায়নি কারও পারিপার্শ্বিকতাই। তবে বিস্মিত হলাম যে, এবার কোনোই অনুভূত হলো না—নিছক আর দশজন পথচারীর মতো অতিক্রম করলাম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ত্যাজ কমে গেলে যা হয় আর কি!

১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৩

অর্ক বলেছেন: হতে পারে। যাক, সে সময় চলে গেছে একেবারে! এখন আপনি লেখায় মন্তব্য করেছেন, আমি উত্তর দিচ্ছি। এটা প্রচুর আনন্দের।

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:২২

সৈয়দ কুতুব বলেছেন: এভাবে নিজের মনের কথা সবাই প্রকাশ করতে পারে না। আপনি পেরেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.