| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি =আমায় তুমি বসন্ত দুপুর দিয়ো=
তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি বসন্ত দুপুর
ইচ্ছে হয় না আমায় নিয়ে পায়ে বাজাতে পাতার নূপুর?
ইচ্ছে হয় না তোমার, জড়াতে আমায় নিয়ে প্রকৃতির মায়ায়?
ইচ্ছে হয় না ঘুরে বেড়াতে আমায় নিয়ে মাতাল হাওয়ায়?
গোধূলীর রঙ চোখে মাখতে ইচ্ছে কি হয় না?
ইচ্ছে হয় না কখনো? রাখতে আমার বায়না?
আজ প্রশ্নের তুফান তুলেছি বন্ধু, উত্তর দিয়ো
ইচ্ছে কি হয় না আমি হই তোমার বন্ধু প্রিয়?
ইচ্ছে হয় না বুঝি, উপহার দিতে বসন্ত রঙ শাড়ী
একটি বেলীর মালা আর রঙবাহারী কাঁচের চুড়ি?
বুকে যে লুকিয়ে রেখেছি প্রেমের বিন্দু ফোঁটায়
এক ভালোবাসার আকাশ,
ইচ্ছে হয় না তোমার, সে প্রেমাকাশে
উচ্ছাসে উল্লাসে করতে বসবাস?
০২। =বসন্তে ফুল ফুটবেই=
কুহু কুহু ধ্বনি উঠে ঐ গাছের ডালে ডালে
ফাগুন দিনে পাতা নাচে হাওয়ার তালে তালে
ফুল ফুটে, পাখি গায়, মৌ পোকার সুর গুঞ্জরণ
আয় না পাখি, রঙ বসন্ত করে নিই আজ বরণ।
ও পাখি আমার ফাগুন পাখি হবি
মনের ডালে বসে প্রেমের কথা ক'বি?
দেখ্ না পাখি গাছে গাছে
কোকিল পাখি মত্ত নাচে।
তুই কি পাখি বসবি কাছে
তোর হাতে কি সময় আছে?
মন যে আমার প্রেম হাওয়ায় যাচ্ছে দোলে,
আজ হারাতে চাই
তোকে নিয়ে সুখের তরে
বেভোল ভুলে।
আয় না পাখি, দেখ না এসে
বিরহতে যাচ্ছি ভেসে
প্রেমের নাওয়ে উঠাবি কি, আয় না পাখি
মন বাড়িয়ে যাচ্ছি তোকে ডাকি ডাকি।
রঙবাহারী ফুলের বাগে, মৌ পোকারা গাইছে যে গান
হাতটা ধরে বসবি পাখি,
বাড়াবি তুই মনের টান?
তোর মনে কি চৈত্র এখনো?
উঠে না প্রেম রঙধনু?
মনের আকাশ কী তোর বিবর্ণ রঙ?
সেজে আছিস কেনো যে সং?
ফাগুন পাখি ডাকছি তোকে
মরছি আমি প্রেমের শোকে।
==========================
©কাজী ফাতেমা ছবি
১৪/০২/২০২৪
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ সকালে জানছি যে বসন্ত এসে গেছে। কোকিল সমানে ডাকতেছে বাসার সামনে
ভালোই লাগে এই মৌসুম
ধন্যবাদ
২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২৪
সুলাইমান হোসেন বলেছেন: কবিতা খুবই সুন্দর হয়েছে
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৩|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৮
সুলাইমান হোসেন বলেছেন: কোকিল নিয়ে ছোট একটা কবিতা লিখেছি,আমন্ত্রন রইলো
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়েছি । খুব সুন্দর হয়েছে কবিতা
ধন্যবাদ আপনাকে
৪|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২০
সুলাইমান হোসেন বলেছেন: