নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=প্রজাপতির ডানায় ঘুরেছি খুব=

১৫ ই জুন, ২০২৬ রাত ৯:২৩



রোদ যেন প্রজাপতির ডানায় করেছিল ভর;
হাওয়া যেন আগুন, তবুও ঘুরেছি খুব
ডানা মেলে উড়েছি বন হতে বনান্তর;
সেখানে থেকে যাওয়ারও ছিল লোভ।

সবুজের মাঝে হারিয়েছিলাম;
ডানা মেলে দাঁড়িয়েছিলাম চায়ের দেশে
সেখানে রঙবাহারী প্রজাপতির দল উড়ছিল
সূর্যটা মধ্য আকাশে উঠেছিল হেসে।

নেয়ে ঘেমে একাকার
তবুও প্রকৃতির সৌন্দর্যে হয়েছিলাম মাতোয়ারা;
দাঁড়িয়েছিলাম মধ্য দুপুরে
দেহ জুড়ে বয়েছিল ঘামের ফোয়ারা।

তৃষ্ণা মেটেনি, বারবার যেতে চাই পাহাড়ে
যেতে চাই ঝর্না ধারায়;
প্রজাপতির মত উড়তে চাই সারাবেলা
মন ছুটে যায় এ পাড়া ওপাড়ায়।

দুপুরের রোদ রঙ প্রজাপতি বসেছিল ঘাসের ডগায়
ছুঁয়ে দেব বলে বাড়িয়েছিলাম হাত
বৃথাই চেষ্টা, প্রজাপতি দেয়নি ধরা
অযথা বেলা হলো বেহাত।

কিছু সুখ কুড়িয়ে ফিরেছি নীড়ে
স্বস্তির নিঃশ্বাসে কেবল সুখ অনুভূতি;
কপাল জুড়ে ঘামাচি
দেহজুড়ে বিতৃষ্ণার ঘাম, চোখে নিয়ে ফিরেছি
দুপুর বেলার সূর্যের জ্যোতি।
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২৬ রাত ১:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "এখানেই থাকো, আর উড়ো না, থামাও ডানার গতি,
এই ছায়াঘেরা শান্ত নদীর কূলে হোক তব বসতি।
বানাও তোমার শেষ নীড়খানি, এখানেই নাও গো ঠাঁই,
ক্লান্ত ডানার বিশ্রামের এর চেয়ে ভালো যে জায়গা নাই।"

১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বয়সের ভারে পড়েছি নুয়ে
ভেঙ্গে গিয়েছে-এবেলা ডানা;
নীড়ে বড্ড একঘেঁয়েমী-ফিরতে কে চায় সেখানে;
মন কুড়ি- তবুও যে-উড়তে আমার মানা।

খুব সুন্দর মন্তব্য
অনেক ধন্যবাদ চিল ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.