| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয় আর, মনের মাঝে পেরেশানির বসত।
স্নিগ্ধ বেলাগুলো হারিয়েছি, ব্যস্ততা ধরেছে ঝেঁকে
এখানে রঙহীন মন নিয়ে - যাই কষ্টের ছবি এঁকে;
ভাল্লাগে না আর, কবিতা লিখি মিলে না আর সময়,
যায় দিন ভালো, বর্তমান হয় অয়োময়!
ইচ্ছে করে ফুলেদের ভিড়ে হারাই
ইচ্ছে করে দূরে যেতে পা বাড়াই;
হয় না কিছুই, আমি চন্দ্রমল্লিকা হতে পারি না আর
সময়গুলো আমার জন্য হলো না আর মায়ার।
কী অদ্ভুত সময়, কেবল টেনে নিয়ে যায় জরাজীর্ণতায়
আমি মরে যাই অবসরের দৈন্যতায়,
অবসর ডাকে না কাছে তার, আঁধারে ছায় মন
কর্মের দেশে কত আর করি ভ্রমণ।
ইচ্ছে করে ফুলের মত ইচ্ছের ডানা মেলি,
ইচ্ছে করে চুলে গাঁথি গাঁদা বেলী;
হয় না, আমায় নিয়ে যায় সময় - পেরেশানীর গহিন
বাজে না মনের তারে আর সুখবীন।
হায় চন্দ্রমল্লিকা! গোলাপী আভা নিয়ে ফুটে থাকিস ডালে,
আমি তোদের দেখি না আর, তোরা কী এখনো নাচিস
হাওয়া এলে তালে তালে?
কত যন্ত্রণা, দীর্ঘশ্বাস যে বুকে কত,
সময় আমায় ভুলে যায়, সময় কেবল হয়ে যায় গত।
===================================
©কাজী ফাতেমা ছবি
১৪ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: পেরেশানি কমলো না। বাড়লো আরো
বুকে ব্যথার রং হলো আরও গাঢ়
কী যে করি যাবো কোথায়?
বাঁধা আছি সদা
ব্যস্ততার সুতায়।
সুন্দর লিখেছেন ধন্যবাদ স্বশচি ভাইয়া
ভালো থাকুন
২|
১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৮
নাহল তরকারি বলেছেন: ব্যস্ততা আর জীবনের দায়িত্বের ভিড়ে মানুষ কখন যে নিজের ভালো লাগা, শখ আর মনের রংগুলো হারিয়ে ফেলে, তা বুঝতেই পারে না। কবিতায় সেই অবসাদ, অপূর্ণতা আর হারিয়ে যাওয়া নিজেকে ফিরে পাওয়ার আকুতিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সময়ের সঙ্গে জীবন বদলায়, কিন্তু মনের ছোট ছোট ইচ্ছেগুলোও বেঁচে থাকার জন্য জরুরি। আপনার কলমে অনুভূতিগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে।
১৪ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মন্তব্য পেলাম এই প্রথম। আমিও আগের মত কারো পোস্ট পড়তে পারি না।
সুন্দর মন্তব্য অনুপ্রেরণার উৎস
অনেক ধন্যবাদ
ভালো থাকুন ভাইয়া
৩|
১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:২২
কাছের-মানুষ বলেছেন: কবিতা দারুন, পড়তে ভাল লাগল।
আমার ভাল লাগা রইল।
১৪ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কাছের মানুষ
ভালো থাকুন সবাইকে নিয়ে
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
গোলাপী আভায় আলো আসবেই
.......................................................
মন কেমনে পাথর হলো?
পেরেশানি জমলো কালো?
একটুখানি সবুর করো,
বুকের ভেতর আশা ধরো;
আসবে আবার আলো!
আজকে না হয় ফুরসত নেই,
রঙ চটেছে মনটাতেই;
মেঘ দেখে কেউ ডরায় নাকি?
সব আঁধারি যাবে ফাঁকি
হাসবে জীবন জলদিই!
পাথর কেটে ঝর্ণা নামে,
কষ্ট কমে চোখের ঘামে।
দুঃখগুলো যাক না দূরে,
মনটা সাজুক নতুন সুরে
সুখের চেনা খামে।