| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামায়াতের আমীরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীর সঙ্গে বেশ্যাবৃত্তির সম্পর্ক টেনে আনা পোস্টটি হ্যাকড হোক বা অ-হ্যাকড—এর রাজনৈতিক প্রভাব মোটেও একমুখী নয়। অনেকেই ধরে নিচ্ছেন, এতে জামায়াতের ক্ষতিই হবে। বাস্তবতা এত সরল নয়। বরং এই বক্তব্য নির্দিষ্ট কিছু সামাজিক স্তরে জামায়াতের ভোট বাড়ানোর কাজও করতে পারে।
যেসব নারী সামাজিক, পারিবারিক বা অর্থনৈতিক বাস্তবতায় কর্মজীবী হতে পারেননি, তাদের একটি বড় অংশের ভেতরে বছরের পর বছর জমে থাকা হতাশা, বঞ্চনা আর না-পাওয়ার কষ্ট আছে। এই ধরনের বক্তব্য সেই কষ্টকে নৈতিক ভাষায় ব্যাখ্যা করে একধরনের মানসিক স্বস্তি দেয়—“আমি বাইরে কাজ করিনি বলেই আমি ভালো।” এই স্বস্তি রাজনীতিতে অনুবাদ হলে সেটাই ভোট।
অন্যদিকে, কর্মজীবী নারীদের স্বামী ও পরিবারের বড় একটি অংশ শুরু থেকেই নারীর বাইরে কাজ করাকে সন্দেহের চোখে দেখে। এই পোস্ট তাদের অবস্থানকে ধর্মীয় ও নৈতিক মোড়কে বৈধতা দেয়। ফলে তারা নিজের অস্বস্তি বা নিয়ন্ত্রণপরায়ণতাকে আর ব্যক্তিগত দুর্বলতা মনে করে না, বরং ‘সঠিক অবস্থান’ হিসেবে দেখতে শুরু করে।
এর সঙ্গে যুক্ত আছে আরেকটা অস্বস্তিকর সত্য। বাঙালি পুরুষ যতই নিজেকে প্রগতিশীল বলে জাহির করুক, ভেতরে ভেতরে অনেকেই চান নারী ঘরেই থাকুক। এক্সে যারা এই পোস্ট নিয়ে রসে কসে ভাইরাল কনটেন্ট বানাচ্ছেন, তারাও কি সত্যিই চান নারীরা স্বাধীনভাবে কাজ করুক? বাস্তব অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। অফিসে অফিসে নারী সহকর্মীদের নিয়ে গসিপ, তাদের পদোন্নতিকে ‘বিশেষ সুবিধা’ বলা, আর সাফল্য দেখলে গোপন হিংসা—এসব খুবই পরিচিত চিত্র।
গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে গার্মেন্টসকে ঘিরে যে পাপবোধ আগে থেকেই কাজ করে, এই পোস্ট ঠিক সেই জায়গাতেই আঘাত করেছে। তাই এটি কোনো দুর্ঘটনা বা ভুল নয়, বরং হিসাব করে ছোড়া রাজনৈতিক বার্তা—যেখানে লিবারেল ও বামপন্থীদের ক্ষোভ, প্রতিবাদ আর ট্রোলিং-ই শেষ পর্যন্ত জামায়াতের বিনা খরচের প্রচারণা হয়ে দাঁড়ায়। এই বাস্তবতায় বিএনপির জন্য চুপ থাকাটাই হয়তো সবচেয়ে ঠাণ্ডা মাথার কৌশল।
২|
০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: জানি জানি আমি লুংগির তলে থাকি*।
৩|
০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৪
নিমো বলেছেন: একদম হক কথা বলেছেন। জা-শিতে উতোমধয়েই ক্ষমতায়,কেন যে অন্য দলের দুষ্টগুলে বোঝে না
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: গুপ্ত গুপ্ত ডাকলে আমার জ্বলে যে অন্তর
চেতে মেতে উঠি আমি কাপি থরথর
জানি জানি আমি লুংগির তলে ।
তাই বলে আমায় গুপ্ত ডাকব নাকি ?