| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিরকুট
আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।
*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***
রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।
জামাতের সাম্প্রতিক নিশ্চিত ভূমিধ্বস পরাজয় ঠিক তেমনই । এটি কেবল সংখ্যার হিসেবে হার বা জিত নয়, এটি আপামর মানুষের স্পষ্ট সিদ্ধান্ত , কোন পথে তারা হাঁটতে চায়, আর কোন পথ কে তারা বর্জন করছে।
এই পরাজয় কিন্তু হঠাৎ করে আসেনি। দীর্ঘদিন ধরে অসহিষ্ণু রাজনীতি, সংকীর্ণ মতাদর্শ, নারীর প্রতি অসম্মান, ধর্মের কুতসিত অপব্যবহার, মানবিকতার প্রশ্নে নীরবতা এবং অতীতের দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা । এইসব মিলিয়ে জনমনে জমেছিল গভীর ক্ষোভ ও অনাস্থা। সময়ের সঙ্গে মানুষ বদলায়, তাদের প্রত্যাশা বদলায়। শিক্ষা, কর্মসংস্থান, মানবাধিকার, নারীর মর্যাদা, সংখ্যালঘুর নিরাপত্তা এসব প্রশ্নে যারা স্পষ্ট ও সাহসী অবস্থান নিতে পারে না, জনগণ শেষ পর্যন্ত তাদের প্রত্যাখ্যান করবে এটাই স্বাভাবিক।
ভোটের দিনে সেই পরিবর্তনেরই প্রতিফলন দেখা গেছে। মানুষ ভোট দিয়েছে ভবিষ্যতের পক্ষে যেখানে ধর্ম ব্যক্তিগত বিশ্বাস, আর রাষ্ট্র চলে মানবিকতা ও আইনের শাসনে। এই জায়গায় জামাতের রাজনীতি বারবার আটকে পড়েছে । দায় স্বীকারের বদলে তারা অজুহাত খুঁজেছে, আত্মসমালোচনার বদলে শ্লোগান তুলেছে, নারীকে পতিত বলে সম্মধন করেছে ।
এই নিশ্চিত ভূমিধস পরাজয় অন্যান্যদের জন্য একটি সতর্কবার্তা। রাজনীতি যদি মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান না করে, যদি মানবিক বোধের সঙ্গে সংযোগ না রাখে, তবে সে রাজনীতি টিকে থাকে না। ইতিহাস কাউকে ছাড় দেয় না । সে ধীরে, নীরবে, কিন্তু নিশ্চিতভাবে তার রায় দেয়।
আজকের এই পরাজয় থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। রাজনীতি মানে কেবল ক্ষমতার হিসাব নয়; রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো, ভুল স্বীকার করা, এবং সময়ের সঙ্গে বদলানো। যারা তা বুঝতে পারবে, তারাই আগামীর রাজনীতিতে জায়গা করে নেবে। বাকিরা ইতিহাসের পাতায় কেবল আবর্জনা হয়ে থাকবে।
মানুষই শেষ কথা বলে।
তা এই রায়ে স্পষ্ট ।
মানবিকতা, গণতন্ত্র ও সহাবস্থানের পক্ষেই জনতার অবস্থান।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮
কিরকুট বলেছেন: ![]()
২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৩
নতুন বলেছেন: জামাতের সাম্প্রতিক নিশ্চিত ভূমিধ্বস পরাজয় ঠিক তেমনই । এটি কেবল সংখ্যার হিসেবে হার বা জিত নয়, এটি আপামর মানুষের স্পষ্ট সিদ্ধান্ত , কোন পথে তারা হাঁটতে চায়, আর কোন পথ কে তারা বর্জন করছে।
এই পরাজয় কিন্তু হঠাৎ করে আসেনি। দীর্ঘদিন ধরে অসহিষ্ণু রাজনীতি, সংকীর্ণ মতাদর্শ, নারীর প্রতি অসম্মান, ধর্মের কুতসিত অপব্যবহার, মানবিকতার প্রশ্নে নীরবতা এবং অতীতের দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা ।
এই নির্বাচনে জামাত জয়ী হয়েছে।
আপনি জামাতের ভোটের পরিমান, বিএনপির পার্থীর সাথে ভোটের পার্থক্য হিসাব করলে জামাতের জয় হয়েছে।
তারা তাদের সবোচ্চ আসন পেয়েছে। এখন এই আসনগুলিতে যখন তারা দলীয় সন্ত্রাস করবেনা, দূনিতি নিয়ন্ত্রন করবে। তখন জনগন তাদের আগামী নির্বাচনেও ভোট দেবে। এবং পাশের আসনের জনগনও দেখতে পাবে যে বিএনপি দূনিতি নিয়ন্ত্রন করতে পারছেনা।
তাই এইবারের সরকার চালাতে হবে খুবই সাবধানে। একটু ভুল করলেই সেটা সোসাল মিডিয়াতে আসবে, বিরোধী দল বিএনপির প্রতিটা ভূলের সুযোগ নেবে।
যদি বিএনপি চাদাবাজি বন্ধ না করতে পারে, দূনিতি নিয়ন্ত্রন না করতে পারে, জনগনকে ধর্মান্ধতার থেকে আলোর দিকে না আনতে পারে তবে সামনের নির্বাচনে ভরাডুবি হবে বিএনপির ।
এটা তারেখ জিয়া বুঝতে পারলে ভরাডুবি এড়াতে এখন থেকেই কাজ শুরু করতে হবে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৭
কিরকুট বলেছেন: আওয়ামী ভোট গুলা বাদ দিন পরিমান তলানিতে ঠেকবে ।
৩|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি তো দেখছি জামাতের ভুবিধস বিজয় হয়েছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৭
কিরকুট বলেছেন: সবার উপরে একটা সতর্কবানী দিয়েছে আপনি আশাকরি তা দেখেছেন ।
আওয়ামী ভোট গুলা বাদ দিন পরিমান তলানিতে ঠেকবে ।
৪|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮
নিমো বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি তো দেখছি জামাতের ভুবিধস বিজয় হয়েছে
এইতো এসে গেছে লুঙ্গি লীগ ওরফে জা-শি
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৯
কিরকুট বলেছেন: ইহাদের জন্যই পোস্টের উপরে সতর্কবানী দিয়েছি । কিন্তু দেখুন ছাগল কি আর ব্যারা মানে ।
৫|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০০
রাসেল বলেছেন: আমরা ব্যক্তি ও দলকে ভাল মনে করেই ভোট দেই, পরবর্তীতে সেই ভাল খারাপের নজির তৈরী করে। অবশ্যই আমাদের ব্যর্থতা ব্যক্তি নির্বাচনে- ঐচ্ছিক/ অনৈচ্ছিক। ঐচ্ছিক এর কারণ ব্যক্তি স্বার্থ। নির্বাচনে engineering এর যথেষ্ট সম্ভাবনা থাকে আমাদের এই দেশে, নতুবা এই দেশ গরিব হবে কেন। নিজেকে নিষ্পাপ ভাবা থেকে বিরত হওয়া উচিত, যদি আমরা নিজেকে মরণশীল মনে করি ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩
কিরকুট বলেছেন: সবার উপরে একটা সতর্কবানী দিয়েছে আপনি আশাকরি তা দেখেছেন
রাসেল বলেছেন: নিজেকে নিষ্পাপ ভাবা থেকে বিরত হওয়া উচিত, যদি আমরা নিজেকে মরণশীল মনে করি । - নিজের ঔষাধ আগে নিজে গিলে হজম করেন ।
৬|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মূত্রখোর শুয়োর আমাকে বলেছে লুঙ্গি লীগ ওরফে জা-শি আপনি মতো ভ্যাড়া আমাকে বলেছেন ছাগল ইহা কি ব্লগের নীতিমালা?
জাশিতে ফুলহাতাদের এতো জ্বলে কেন? জাশি করা কি পাপ নাকি দেশের বিদ্যমান আইনের লঙ্গল? শুয়োরের বাচ্চা ও তার সাঙ্গপাঙ্গদের কাছে জানতে চাই
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৯
কিরকুট বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: মূত্রখোর শুয়োর আমাকে বলেছে লুঙ্গি লীগ ওরফে জা-শি আপনি মতো ভ্যাড়া আমাকে বলেছেন ছাগল ইহা কি ব্লগের নীতিমালা?
জাশিতে ফুলহাতাদের এতো জ্বলে কেন? জাশি করা কি পাপ নাকি দেশের বিদ্যমান আইনের লঙ্গল? শুয়োরের বাচ্চা ও তার সাঙ্গপাঙ্গদের কাছে জানতে চাই
আমি কোথাও আপনার নাম ধরে এমন বিশেষণে সম্বোধন করিনি। তবু আপনি যদি স্বেচ্ছায় নিজের দায় স্বীকার করে নেন, তার জন্য ধন্যবাদ জানানো ছাড়া আর কিছু বলার থাকে না।
যে রাজনৈতিক শক্তি একটি দেশের জন্মপ্রক্রিয়াকে অবৈধ বলে আখ্যায়িত করে, স্বাধীনতার ইতিহাস অস্বীকার করে, এবং গণহত্যা ও নারীর ওপর সংঘটিত নৃশংস সহিংসতার মতো জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত থাকে সে শক্তিকে সেই দেশের মাটিতে রাজনীতির মতো একটি পবিত্র ও দায়িত্বশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া রাষ্ট্রের প্রতি চরম অবমাননা ও অমানবিকতা।
এই ঐতিহাসিক ও নৈতিক ব্যর্থতার দায় আমি শুধু সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তির ওপর নয়, বরং সকল জীবিত মুক্তিযোদ্ধা এবং তৎকালীন রাষ্ট্র পরিচালকদের ওপরও ন্যস্ত করি। কারণ সময়মতো কঠোর ও ন্যায়সংগত সিদ্ধান্ত না নেওয়ার ফল আজও জাতিকে বহন করতে হচ্ছে।
৭|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৩
রাসেল বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করব, আমি নিষ্পাপ নই ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৯
কিরকুট বলেছেন: মানুষ কোন ভাবেই নিষ্পাপ থাকতে পারে না । কারন তার সৃষ্টি প্রক্রিয়াতেই পাপ আছে ।
৮|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৫
নিমো বলেছেন: জাশিতে ফুলহাতাদের এতো জ্বলে কেন? জাশি করা কি পাপ নাকি দেশের বিদ্যমান আইনের লঙ্গল? শুয়োরের বাচ্চা ও তার সাঙ্গপাঙ্গদের কাছে জানতে চাই
আলহামদুলিল্লাহ!জা-শি করা পাপ হবে কেন? জান্নাতি দল বলে কথা, ভোট দিলেই জান্নাত!দেশের বিদ্যমান আইনে হয়তো লঙ্ঘন নয়, তবে মুক্তিযুদ্ধের নিরিখে তাদের ভূমিকা বিবেচনা উচিত নয়। ব্লগের জা-শিরাতো কেউ কখনো স্বীকারই করতো না, তারা সমরথক। গুপ্ত, সুপ্ত, হেলমেট, লুঙ্গির নিচ থেকে ৬৮ আসন প্রাপ্তির পর আপনারা দৃশ্যমান হচ্ছেন।, এটাতো খুশির খবর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩২
কিরকুট বলেছেন: জ্বী ওনারা ব্যাপক খুশি । খুশিতে বগল বাজাচ্ছেন । তবে আপনি যদি বলেন ওয়ি যে লীগ আসছে , বিশ্বাস করেন এই ৬৮ জন কে দিনের আলোতে খুজেই পাবেন না । খুজলে পাবেন আওয়ামীলীগের ক্যাথার নিচে ।
৯|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৩০
আলামিন১০৪ বলেছেন: পাগলের সুখ মনে ![]()
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:২০
কিরকুট বলেছেন: ঠিক এই আপনাদের জন্যই পোস্টের শুরুতে ট্যাগ লাইন দিয়ে দিয়েছি । তারপরেও আপনি ঝাপ দিলেন । অভ্যাস ধুইলেও যায় না। কয়লার মতো থেকেই যায় । আপনার মন্তব্যের উপর ভিত্তি করে একটা ছবি দিলাম । পাগলের সুখ পেয়ে যাবেন ।

১০|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৭
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: আপনি জাশির উপর কতো বিরক্ত ট্যাগ লাইন দেখে সহজে অনুমেয়।
ব্লগে দেখা যায় জাশি গঠনমূলক সমালোচনাকেও সহনশীলভাবে গ্রহণ করতে পারে না । তাদের মধ্যে ভিন্নমতকে যুক্তি দিয়ে মোকাবিলা করার বদলে ব্যক্তিগত আক্রমণের প্রবণতা লক্ষ্য করা যায়। রাজনৈতিক মতপার্থক্যকে সহজেই নাস্তিকতা বা ভারতপ্রীতির সঙ্গে যুক্ত করে ফেলে যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য সুস্থ লক্ষণতো নয়ই। বরং অসুস্থ মস্তিষ্কের পরিচয় বহন করে। মগজের অভাব হেতু বুঝতে পারেনা একটি পরিণত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হলে মতের ভিন্নতাকে শত্রুতা নয়, বরং আলোচনার সুযোগ হিসেবে দেখা প্রয়োজন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৩
কিরকুট বলেছেন: তার সাথে আলোচনা করা যায় , যে জানে কিভাবে আলোচনা করতে হয়। ব্লগে দেখা যায় জাশি গঠনমূলক সমালোচনাকেও সহনশীলভাবে গ্রহণ করতে পারে না । তাদের মধ্যে ভিন্নমতকে যুক্তি দিয়ে মোকাবিলা করার বদলে ব্যক্তিগত আক্রমণের প্রবণতা লক্ষ্য করা যায়। রাজনৈতিক মতপার্থক্যকে সহজেই নাস্তিকতা বা ভারতপ্রীতির সঙ্গে যুক্ত করে ফেলে যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য সুস্থ লক্ষণতো নয়ই। এইটাও একটা কারণ সাথে আরো কিছু হিসাব নিকাশ আছে ।
১১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৫
নিমো বলেছেন: আলামিন১০৪ বলেছেন: পাগলের সুখ মনে ![]()
তাইতো দেখেন না, ডাকসু মাঝরাতে বিক্ষোভ মিছিল করে। কথা ছিল লেজুড়বৃত্তি করবে না, কিন্তু কুত্তার লেজ বলে কথা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৫
কিরকুট বলেছেন: আপনারা কেউই মূল পোস্ট নিয়ে আলোচনা করছেন না । যাদের কথা বলছেন তাদের তো ল্যাজই নাই । ল্যাজ থাকলে মান সম্মানের উপর নিচের সাথে ল্যাজেরও উপর নিচ হতো । এদের ল্যাজ বলতে কিছুই নাই যেহেতু সেহেতু সোজা বা বাঁকা হবার কোন কারণ নাই ।
১২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৩
নিমো বলেছেন: লেখক বলেছেন: আপনারা কেউই মূল পোস্ট নিয়ে আলোচনা করছেন না
মূল পোস্ট নিয়ে আলোচনার তেমন কিছুতো দেখি। নির্বাচনের নামে আসন ভাগাভাগির ভোট ভোট খেলা হয়েছে। তর্কের খাতিরে দরে নিলাম বেশ ভালো পরিমাণে অর্গানিক ভোট হয়েেছ। যেমন পার্বত্যচট্টগ্রামে তিন আসনেই না ভোট জয়যুক্ত হয়েছে এবং বিএনপিও। আবার ঢাকা-১২তে না জয়যুক্ত হলেও, জিতেছে জামায়াত, এখন একজন ভোটার দুটো করে ভোট দিলে জামায়াত জিতলে না ভোট জেতার কথা না বা উল্টোটা। এবার আমাকে হিসাব করে বুঝিয়ে দিন। সুতরাং আপনার পোস্ট নিয়ে বলার কিছুতো দেখি না।
১৩|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৭
নিমো বলেছেন: কালতো দেখেছিলাম ঢাকা=১২ তে না ভোট জিতেছে, আজতো দেখছি হ্যাঁ জিতেছে। ভালো এই এলাকায় এত জা-শি ভোট আছে, আমি ভেবেই আপ্লুত।
১৪|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৬
নিমো বলেছেন: হ্যাঁ ভোটের জয় কার্যকর হলে উচ্চক্ক্ষে জামায়াত ভালো শতাংশের আসন পাবে। আসছে স্থানীয়,সরকার নির্বাচনেও তারা ভালো করবে। আর গরুর রচনা লিখতে ইচ্ছে করছে না। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: