| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাক, ঢোল, ঝাঁঝর বাজে আরও বাজে শাখ
নতুনের আবাহনে ফিরল বৈশাখ।
আমি তুমি তুমি আমি মনে প্রাণে বাঙালী
শত মতভেদ ভুলে এসো করি কোলাকুলি।
কৃষ্টি ও সংস্কৃতির ধারাবাহিকতায়
আলোকদিশা এলো নব উদ্যমতায়।
অমঙ্গল অশনি দুর হোক সব
সম্প্রীতির বন্ধনে জমুক উৎসব।
অসাম্প্রদায়িক এ উৎসবে গানে গানে সুরে সুরে
আগামী স্বদেশ গড়ি সহমর্মিতার হাত ধরে।
একতারাতে সুর তুলে গাই জয় গান
মিলেমিশে বাাঁচি এসো বিনীত আহ্বান।
সার্বজনীন এই বৈশাখী দিন
প্রতি প্রাণে ছুঁয়ে যাক স্বপ্ন রঙিন।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২|
১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
নববর্ষের শুভেচ্ছা।
৩|
১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭
আজব লিংকন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি দারুণ হয়েছে ।