নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ইলিশ

২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে দেখবে সেই মজবে তোমার চেহারা দেখে।

ঝুম বরষায় ইলিশ খিচুড়ি কার না ভালো লাগে!
পুজো পার্বণে নানা উৎসবে তোমার চাহিদাই আগে।

ইলিশ তুমি জাতীয় মাছ অদ্বিতীয়  অনন্য 
বিশ্বনন্দিত তুমি, নিজ গুনে ধন্য।

দামে বেশি , অমূল্যই বটে তবুও তোমায় চাই।
তোমার তেলে বেগুন ভাজা তৃপ্তি নিয়ে খাই।

© রফিকুল ইসলাম ইসিয়াক 

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: ইলিশের দেশ হচ্ছে চাঁদপুর।

২| ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

........................................................................
ইলিশ বানিজ্য হচ্ছে চাঁদপরে,
অন-লাইনে সস্তা তাজা মাছ দেবে বলে , বিজ্ঞাপন
এডভান্স করতে হবে,
অতপর , সেই বিক্রেতা হাওয়া !
........................................................................
সমম্ভব হলে সেই প্রতারকদলকে ধরে কবিতা লিখুন,
তাহলে ইলিশ মাছ লজ্জা থেকে মুক্তি পাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.