নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে ❤️

১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪০



নরম রোদের স্পর্শ পেয়ে
পুরনো দিনের ক্লান্তি ক্ষয়,
বুকের ভাঁজে জমে থাকা
অভিমানগুলো ভেসে যায়।

পহেলা বৈশাখ এল যখন,
রঙিন হাওয়ায় মেলা বসে,
বৈশাখী ঢাকের তালে তালে
মনটা নাচে হাসিমুখে।

শুভ নববর্ষ ডাকে ধীরে,
যাক পুরাতন স্মৃতি সব,
যাক ভুলে-যাওয়া গীতি মুছে
নতুন দিনের হোক রব।

ক্লান্ত পথের ধুলো ঝেড়ে
এসো হে প্রাণ, নব আলোয়,
ভাঙা সুরে বাঁধি আবার
ভালোবাসার নতুন ছোঁয়ায়।

এসো, এসো, এসো বৈশাখ,
জ্বালাও প্রাণে নতুন দীপ,
দুঃখ-গ্লানি পুড়ুক আগুনে,
হাসুক জীবন অনন্ত দিন।

চারদিক ভরে উঠুক
আলোর রঙে, মেলার গানে,
নতুন স্বপ্ন লিখি আবার
সময়ের এই নতুন ক্ষনে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:




পহেলা বৈশাখ নিয়ে কবিতা সুন্দর হয়েছে ।
ছবিটাও খুবই সুন্দর, নতুন বছরটিউ হোক তেমনি সৌন্দর্য ও কল্যানময় ।

আপনার জন্যও রইল

১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৭

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, শুভ নববর্ষ ❤️

২| ১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৫৯

আজব লিংকন বলেছেন: পহেলা বৈশাখের শুভেচ্ছা

১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৭

সামিয়া বলেছেন: আপনাকেও বৈশাখের শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.