| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্য দুপুর থমকে থাকে,
কাশফুলের শরৎবেলায়,
তাড়াহুড়োয় দিন ফুরোয়,
মন চুপ; কে খোঁজ নেয়!
ইচ্ছেগুলো ভুল পথে গিয়ে,
অভিমানের ধুলো মেখে,
বাতাস জানুক, কী চেয়েছি,
কী পেয়েছি দিনশেষে!
শরৎজুড়ে সাদা বিষাদ,
আকাশজুড়ে মেঘের ক্ষয়,
কিছু পাওয়া হিসাব বাইরে,
কিছু হারানো অভ্যাস হয়।
মধ্য দুপুর সাক্ষী থাকুক,
নীরবতার দীর্ঘ ক্ষণে,
যে কথা বলা হয়নি,
তারা জমুক গোপন মনে।
সময়েরও মেয়াদ ফুরোয়,
স্মৃতিরা তবু বড্ড জেদি,
ভালো থাকার অভিনয়ে,
নিজের কাছেই অপরাধী।
যে পথ ধরে চেয়েছি যেতে,
সেই পথ আজ অচেনা প্রায়,
মনের ভেতর শরৎ নামে,
বিষাদ এসে ঘর বানায়।
দিন ফুরোলে সন্ধ্যা নামে,
কাশফুল থাকে নীরবতায়,
কী চেয়েছি, কী পেয়েছি,
বাতাস জানে নিরালায়।
১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৮
সামিয়া বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন। অসাধারণ,
২|
১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দিন ফুরোলে সন্ধ্যা নামে, কাশফুলেরা চুপ,
বাতাস জানে নিরালাতে, কী চেয়েছি খুব।
বুকের ভেতর ভাঙা-গড়ায় তুমুল মাতামাতি,
তোমার ছবি আঁকড়ে ধরে কাটবে আমার রাতি।
মেঘের দেশে তুমি এলে রোদের মতো হেসে,
মন-খারাপের সব কুয়াশা গেল দূরে ভেসে।
লুকিয়ে রাখা একলা ব্যথা, সুপ্ত অভিমান,
তোমার নামে সুর তুলেছে ভালোবাসার গান।
হৃদয় নদী বইছে দেখ তোমার পানে চেয়ে,
আবেগগুলো ডানা মেলে নীল আকাশটা ছেয়ে।
চাই না কোনো হিসেব আমি, কী পেয়েছি খুঁজে,
তুমি আমার অনন্ত সুখ, প্রেম যে সহজ বুঝে।
দিন ফুরোলে নামুক আঁধার, আসুক গভীর রাত,
জন্ম-জন্মান্তর আমি ছাড়ব না এই হাত।
কাশফুলের এই নীরবতায়, বাতাসের ঐ তানে,
তুমি আমায় জড়িয়ে থেকো, আমার পরান হৃদয় পানে।
১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৮
সামিয়া বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতা, দারুন।
৩|
১৩ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩১
কিরকুট বলেছেন: শরতের এই সুন্দর কাশফুল কে আপনি চাওয়া পাওয়ার হিসেবে ঢুকিয়ে দিলেন?
১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৮
সামিয়া বলেছেন: এই মন্তব্য করে কি আপনার নিজেকে জ্ঞানী মনে হচ্ছে? খুব বড় হয়ে গেলেন?
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:০১
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল লেগেছে কবিতা । কবিতাটি পাঠে অভিভুত হয়ে বাংলার শরতের অপরূপ সৌন্দর্য, কাশফুলের শুভ্রতা, প্রকৃতির
রহস্যময় মায়া এবং বাঙালির হৃদয়ে লুকিয়ে থাকা ভালোবাসা ও স্মৃতির এক কাব্যিক প্রকাশ রেখে গেলাম এখানে ।
শরতের বুকে সাদা মেঘের মিষ্টি আনাগোনা
কাশফুলের দোলায় জাগে বাংলা রূপের সোনা
নদীর ধারে, মাঠের বুকে বাতাস খায় দোল
কাশের বনে লুকিয়ে থাকে জীবনের কোলাহল।
কাশফুলের শুভ্র সাজে মুগ্ধ সকল নদীর তীর
নীল আকাশে মেঘের ভেলা মনটা হয় অধীর
হাওয়ার ছোঁয়ায় নাচে কাশ দোলে আপন মনে
অচিন কোনো মায়ার বাঁশি বাজে দূর গগনে।
কাশের বনে রহস্য যেন হাজার তারার আলো
সাদা ফুলের মায়ায় ভরে বাংলার সকাল-বিকাল
কোন সে জাদু লুকিয়ে আছে কাশের শুভ্র গায়
যার পরশে বিষণ্ণ মনও নতুন দিনের স্বপ্ন পায়!
পথের ধারে কাশফুল হাসে শরৎ আসে ফিরে
স্মৃতিরা সব ডানা মেলে নীল আকাশের নীড়ে
শিউলি ঝরে ভোরের বুকে শিশির মুক্তার দান
কাশফুল যেন বাংলারই প্রকৃতিরই জয়গান।
কখনো সে প্রেমের চিঠি কখনো বিরহের সুর
কখনো সে মায়ের আঁচল কখনো স্বপ্নে বহুদূর
কাশের বনে হারিয়ে গেলে মন যে কথা কয়
বাংলার এই রূপের কাছে সবই তুচ্ছ হয়।
শুভেচ্ছা রইল