নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪৩

সাইবার সোহেল

আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।

সাইবার সোহেল › বিস্তারিত পোস্টঃ

এ দেশে ন্যায় বিচার!? = ডাইনোসরের দুধ.. /:) :|| :-<

২২ শে মে, ২০২৬ রাত ১২:২৫

আমরা বাঙালি বা বাংলাদেশীরা আজীবনই লোভী, স্বার্থপর.. প্রতিবারই কোন না কোন একটা জঘন্য ঘটনা ঘটে সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিচারের দাবিতে.. কিছুদিন পর অন্য কোন একটা ঘটনায় আগের ঘটনাটি বিস্মৃত হয়ে যায়। তারপর আবার আরেকটা ঘটনা আসে, আবার প্রতিবাদ, বিচার চাওয়া, তারপর যথারীতি ভুলে গিয়ে নতুন ঘটনার জন্য অপেক্ষা করা। এইতো কয়েক বছর আগে মাগুরার আসিয়াকে নিয়ে সবাই প্রতিবাদে তার হয়ে উঠল কিন্তু, যথারীতি আমরা তাকে ভুলে গিয়েছি। এই যে যেমন তনু হত্যাকান্ড বা সাগর রুনির হত্যাকান্ড। এই যে নতুন যুক্ত হয়েছে রামিসার বিষয়টা। কিন্তু অন্য ঘটনাগুলো যদি বা ১৫ দিন বা এক মাস মানুষ মনে রাখে বা প্রতিবাদ করে, কিন্তু এবার রমিসার ব্যাপারে সম্ভবত সেটাও হবে না। কারণটা খুবই সাধারণ, সামনে আর এক সপ্তাহ পরে আসছে কোরবানি ঈদ। এখন সকল ডিজিটাল মিডিয়া ফেসবুক সংবাদ মাধ্যম সবকিছু মুখর হবে গরু নিয়ে আলোচনা বিষয়ে। যা ইদানিং চলছেই ট্রাম্প ,মোদি , নেতা নেতানিয়াহু এদের নামে বিভিন্ন গরুর নামকরণ করা হয়েছে। কয়েকদিন পর খবরের শিরোনামে আসবে গরুর দাম এবং, বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে প্রচারের নানা রকম কৌশল। তখন আমরা সেগুলো নিয়েই মাতামাতি করব। আছিয়ার মত রামিসাকেও আমরা ভুলে যাব আরও দ্রুত। আর এদেশে ন্যায় বিচারের সংস্কৃতি নেই। বহুকাঙ্খিত স্বাধীন একটা বিচার ব্যবস্থা জন্য গঠিত মন্ত্রণালয় যখন বিলুপ্ত করে আবার আগের আইন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়, সেখানে ন্যায় বিচার বা সুবিচার প্রত্যাশা করাটাও, কুঁজোর চিৎ হয়ে শোয়ার স্বপ্নের মতোই অলীক কল্পনা, চাইলে বা চেষ্টা করলে হয়তো ডাইনোসরের দুধও মিলতে পারে, কিণ্তু এদেশে দ্রুত বা সময়মতো ন্যায় বিচার এর চেয়েও অনেক বেশী সোনার পাথর বাটির মতো বিষয়... /:) :|| :-< । এখন কেউ আর শাহবাগ দখল করছে না আর যমুনা ঘেরাও করার হুমকি ও দিচ্ছে না। আর আমাদের সংবিধান বিশেষজ্ঞ উনি নিশ্চয়ই এখনো সাংবিধানিকভাবে , অপরাধীর সাংবিধানিক অধিকার যেন নষ্ট না হয় সে বিষয়েটা নিয়েই ব্যস্ত... X(( আসলে এদেশে জন্মানোটাই সবচেয়ে বড় পাপ, আর ন্যায় বিচার চাওয়া তারচেয়েও বড় জঘন্যতম অপরাধ। যে দেশে লক্ষ কোটি টাকা পাচার করার পরেও, কোন শাস্তির বালাই নেই, অথচ মসজিদের জুতা চোর, বা ছিচকে পকেটমারকে আমরা তাৎক্ষণিক গণধোলাই দিয়ে মেরে ফেলি প্রায়শই.. সেখানে আর ন্যায় বিচার চাওয়ার কোন কথাই থাকতে পারে না। বাঙালির একমাত্র আদি এবং অকৃত্রিম ভরসা স্রষ্টার আদালত। এভাবেই চলছে আর হয়তো চলবেও অনন্তকাল... /:) :(( :( :(

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২৬ রাত ২:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাঙালি বা বাংলাদেশীরা আজীবনই লোভী, স্বার্থপর..
...............................................................................
ভূল ধারনা ।
আপনি কি ষাট/সত্তর দশক দেখেছেন ?
পারস্পরিক সহর্মমিতা ও মানবতা আমি দেখেছি ।
এমন শিক্ষাও দেখেছি, রাস্তায় কোন টাকা পড়ে থাকলে
তার সমপরিমান টাকা যোগ করে , গরীব অনাহারীকে দেয়া হতো ।
.....................................................................................
নানা চক্রে পড়ে আমাদের সমাজ বর্তমানে অধ:পতনের দিকে যাচ্ছে
এর সংস্কার জরুরী, কিন্ত সে রকম কান্ডারী দেখছিনা ।
আমাদের মানবতাবোধ ফিরায়ে আনতে হবে, অন্যর প্রতি সহনশীল
আচরন শিখতে হবে, সর্বোপরি আমানতের খেয়ানত করা যাবেনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.