| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমজান মাসে আমাদের অনেকেই জাকাত দিয়ে থাকি। আমাদের সকলেরই কিছু আত্মীয়স্বজন আছেন যারা গরিব। তাদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণ করা জরুরি।
মাতা–পিতা বা নিজের সন্তানকে জাকাত দেওয়া যায় না, কারণ তাদের ভরণ-পোষণ আপনার ফরজ দায়িত্ব।
স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারে না, একই কারণে। কিন্তু ধনী স্ত্রী তার গরিব স্বামীকে জাকাত দিতে পারেন।
গরিব ও আলাদা পরিবারে বসবাসকারী ভাই–বোনকে জাকাত দেওয়া যায়।
অন্যান্য আত্মীয়স্বজনদেরও জাকাত দেওয়া যায়, যদি তারা গরিব হয় এবং আপনি জানেন যে তারা জাকাত গ্রহণ করে।
আপনি নিশ্চিত না হলে আগে জিজ্ঞাসা করা উচিত। যদি তারা জাকাত নিতে না চান, তবে অন্যত্র প্রদান করবেন।
আপনি যদি উল্লেখ না করেন যে এটি জাকাত, তবে গ্রহণকারী মনে করতে পারেন আপনি তাকে বিশেষ অনুগ্রহ বা উপকার করছেন, আর সে ক্ষেত্রে আল্লাহর কাছে এটি জাকাত হিসেবে গ্রহণ না হতে পারে।
জাকাত প্রদান করা আপনার ফরজ দায়িত্ব, আর আত্মীয়কে উপকার করা নফল। না জানায়ে দেয়া জাকাত আদায় হবে কিনা সন্দেহ থেকে যাবে, তাই জাকাত বললে নিবে না তেমন কাউকে না দিয়ে জাকাত পেতে পারে তেমন একজনকে দিয়ে জাকাত আদায় সম্বন্ধে নিশ্চিত হওয়া জরুরি।
২|
০৩ রা মার্চ, ২০২৬ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: আপনারা জাকাত দেন। কিন্তু খেয়াল রাখিবেন জাকাত নিতে গিয়ে কেউ যেন পায়ের চাপায় মারা না যায়।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০২৬ সকাল ৯:৪২
কিরকুট বলেছেন: যাকাতের ক্ষেত্রে আমার একটাই বক্তব্য। যাকাত একমাত্র আপনার গরীব অসহায় প্রতিবন্ধী আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের প্রাপ্য। কোন মাদ্রাসা বা মসজিদের ইমামের নয়।