| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহেলী
এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
সকালে ঘুম ভাঙ্গতেই মনে পড়ল লাবনীর আজ ২৬ তারিখ , আগামীকাল দুপুরে আবীরের ফ্লাইট , চলে যাবে দূরদেশে । মনে হতেই কেমন অবশ লাগতে লাগল শরীর । গতরাতে ঘুম আসবার আগ পর্যন্ত কত কথা মনে পড়েছে তার ।
আবীরের হঠাৎ করে দেশে আসতে হোল , তার পারিবারিক প্রয়োজনে । বছরের এ সময়ে তার দেশে আসা হয়নি কখনো আগে ।
হঠাৎ করেই তো উল্কা পড়ে পৃথিবীর বুকে , অকস্মাৎ একদিন ভূমিকম্প হয় তুমুল স্পর্ধায় ! থেমেও যায় ক্ষনিক পরে । আবীরের দেশে আসবার কথা শুনে ভূমিকম্প শুরু হোল লাবনীর বুকের যমিনে , প্রাত্যহিক জীবন যাত্রায় । থামল না বরং উত্তোরত্তর বেড়েই চলল কম্পন । পাসপোর্টের ঝামেলা নেই কোন , আবীর তার কত কাছে , এই দেশে । বিবেক , সমাজ ,সংস্কার তাদের জন্য যে বাঁধ নির্মান করেছে , সেটা তারা তুচ্ছ করে না ; সেই সুউচ্চ বাঁধের উপরে ভাল লাগার প্রাসাদ গড়ে নিয়েছে শক্ত গাঁথুনীতে ।
আবীরের চলে যাবার দিন এগিয়ে আসতে থাকে । ক্যালেন্ডারের পাতায় সবচেয়ে উজ্জ্বল কেন মনে হয় তার চলে যাবার তারিখ । আগে বলেছিল , যাবার আগে কথা বলবে লাবনীর সাথে । লাবনী কল্পনা করে আবীরের সামনে গিয়ে দাড়িয়েছে সে , চোখ তুলে প্রানভরে দেখছে সে আবীরকে ; লাবনীর হাত আবীরের হাতে -- সমর্পনের ভাষা তাদের ! বাস্তবে লাবনী জানে অসাধ্য এ কাজ ! আবীরের চোখে তাকিয়ে থাকবার মত দু:সাধ্য কাজ আর দ্বিতীয়টি নেই তার জন্য । আর আবীর ? সাহসী সুপুরুষ আবীর কি কোনদিন পেরেছে লাবনীর চোখের ভাষা পড়ে নিতে তার চোখের অতলান্তে ডুব দিতে !
আবীর আছে কাছে কোথাও ! আনন্দ বীণায় ঝংকার তুলে সংসারে ছুটে বেড়ায় লাবনী , খুটিনাটি সব কাজে গভীর মনোযোগ দেবার ভান করে । সে জানে তার সব মনোযোগ কে নিয়েছে কেড়ে ! এতবড় পৃথিবীতে !
বিছানা ছাড়ে লাবনী , সকাল থেকে আজ আরো ব্যস্ততা খোঁজে সে । ছুটির দিনে বর বাড়িতে আজ । বর সহপাঠি ছিল তার , এখনও আছে বন্ধুসুলভ ; লাবনীর সুখ সুবিধার জন্য তার নজরদারী , খবরদারীর কমতি নেই কোন ।
আবীরও তার সহপাঠি ছিল , অন্য সব সহপাঠিদের সাথে কত সহজ সম্পর্ক আর যোগাযোগ লাবনীর । অথচ আবীরের ক্ষেত্রে তেমনটি নয় । কিন্তু কেন ? ভেবে পায় না লাবনী । আবীর কি নিজে থেকে তার বউকে এমন কিছু বলেছে যা ছিল তার একান্তমনে , গোপনে ! যে কারনে আজ আবীর অন্য সব সহপাঠিদের মত আচরন করতে পারছে না ।
লাবনীর মনের আকাশে মেঘ জমে ঘন , অঝোরে বৃষ্টি নামবে কি আজ ! বিকেলে বেড়াতে বের হয় ওকে নিয়ে ওর বর । শহরের কোলাহল ছেড়ে দূরে । আশুলিয়ার পথে যেতে যেতে দুপাশের জলাধার , মেঘভরা আকাশ লাবনীর মনের ছবি আঁকে । গাড়ীর জানালায় চোখ রেখে ঝাপসা চোখে দিগন্ত পারে কাকে যেন খোঁজে বার বার ।
কাল চলে যাবে আবীর , অনেকদিনের জন্য । যাবার আগে ফোন করল না ; না করুক । লাবনী আর কোনদিন কথা বলবে না আবীরের সাথে । আর কত কষ্ট দেবে সে লাবনীকে ! মনে হয় পৃথিবীর সব ভাল , সবাই ভাল একমাত্র আবীর ছাড়া । তার মত এত কষ্ট তো তাকে কেউ দেয়নি অথবা লাবনী অন্য কোনজনকে এমন করে সুযোগ দেয় নি কষ্ট দেবার ! আপন মনে বলে , ' আবীর তুমি একটুও ভাল না , তোমার কোন ক্ষমা নেই , তোমাকে আমি চিনি না , কোনদিন আর খোঁজ করবে না আমার ' ।
অনেকটা পথ যেতে আমানের ফোন , সহপাঠি ছিল লাবনীদের । আবীরের ঘনিষ্ট বন্ধু । বলল , লাবনীদের বাসার কাছে এসেছে একটা কাজে , ওরা থাকলে বেড়াতো ওদের বাসায়। কোনদিন আসেনি এ বাসায় আমান ; লাবনী আর ওর বর ফিরে এল । লাবনীর কষ্ট অনেকটাই কমে যায় আমানকে দেখে , আবীরের ঘনিষ্ট বন্ধু বলে , আবীরের কাছের একজন বলে । এক সময় বলে আমানকে , ' আজ ভীষন মন খারাপ আমার , তোমাকে দেখে ভাল লাগছে , কারনটা আজ বলব না , ১০ বছর পরে বলব যদি বেঁচে থাকি '। আমান কিছু বুঝল বলে মনে হল না ।
রান্না ঘরে ব্যস্ততার মাঝে মোবাইল বেঁজে উঠল ; মোবাইলে আবীরের নাম দেখে রাগ , দু:খ সব কিছু অভিমান হয়ে বেরিয়ে এল । কান্নায় কন্ঠস্বর চাপা পড়ে গেল । বলল , ' কাল না চলে যাবে , কই ফোন করেছো ? আমি কত অপেক্ষায় থেকেছি ।'
আবীর : কেন এই যে করেছি , তোমাকে আমি বলেছিলাম না ফোন করব। আমি কি তোমার সাথে কথা না বলে চলে যেতাম ? আসলে একসাথে দুটো কাজ করতে পারি না আমি । এখন বারান্দায় চা নিয়ে বসেছি তোমার সাথে কথা বলব বলে ।
লাবনী শুনতে পেল সেই হাসির শব্দ যা তার সব ভুলিয়ে দেয় । রাগ অভিমান সব পানি করে দেয় । তবু বলল , ' হ্যা , চলে যেতে দেশ ছেড়ে আর পরে বলতে স্যরি , রাগ করো না যোগাযোগ করতে পারি নি আমি ' ।
আবার হাসল আবীর । তর্ক করল না , এই এক স্বভাব আবীরের , কেবল মেনে নেয় , প্রতিবাদ করে না । অনেকবার রাগ করে কথা বলতে গিয়ে উল্টো নিজের উপরে রাগ করতে হয়েছে । অনেক রাগ জমিয়ে রাখলেও লাবনী ঠিক জায়গায় পৌছে দিতে পারে না সে রাগ , মানুষটা আবীর বলে । সুচতুর সে । এভাবে চিরকাল হারিয়ে দেয় লাবনীকে ; পরোক্ষে সব জয় আবীরের পক্ষে চলে যায় ।
তারপর আমানের কথা জানালো আবীরকে ; ওদের বাসায় এখন আমান , রাতে খাবে একসাথে এসব । আবীর তাকে অবাক করে দিয়ে বলল আমানের মোবাইল নাম্বার দিতে । যাবার আগে বাই করবে আমানকে । বলল , মোবাইলের কারো নাম্বার নাকি নাই সীমের কি ঝামেলার কারনে । লাবনীরটা শুধু আছে এক জায়গায় । কারো সাথে যোগাযোগ করতে পারেনি এবার ।
কথা শেষ করে রান্নাঘরে ফিরতেই তার বর বলল , এতক্ষন ফোনে কেন সময় দিলে , পরে কথা বলতে ফোনে , যে ফোন করেছিল তাকে বুঝিয়ে বলতে । উচ্ছ্বসিত লাবনী খুশী ভরা মনে বলল , ' কিছু হবে না , আমি সব পেরে যাব , সব ঠিক মত হবে ' । বলতে পারল না ," আমার অনুপ্রেরনা , আমার উৎসাহ যে ফল্গুধারায় বয়ে যায় , তার বিচ্ছুরিত কনা আমি কুড়িয়ে নেই সযত্নে সহস্তে , নিজের শান্তির জন্য "।
রাতে খাওয়ার পরে আমানকে নামিয়ে দিতে রওয়ানা হয় লাবনী আর ওর বর । পথে যেতে যেতে আবীরের ফোন পায় আমান গাড়ীতে বসে । লাবনী বুঝতে পারে সবার আগে । আমান ফোনে কথা শেষ করে লাবনীর বরকে অনুরোধ করে যেন আবীরের সাথে দেখা করবার জন্য আমানকে একটা নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেয়া হয় । আরো বলে আগামীকাল চলে যাবে আবীর , দেশে এসেছিল বিশেষ প্রয়োজনে । এখুনি জানিয়েছে ।
তারপর ? তারপর লাবনী কি করবে বুঝতে পারে না গাড়ীর অন্ধকারে ; খুশীতে ঝলমল করতে থাকে । কেন শাড়ী পরে এল না ,কেন সুন্দর করে সেজে এল না ! কেন ঘরোয়া ভাবে চলে এল ! আবার ভাবে ,নাহ্ -- কোনভাবে আবীরের সামনে যাবে না সে। নির্ধারিত জায়গায় নেমে আমান মূহুর্তে উধাও হয়ে গেল । লাবনী তার বরকে বলল , ' যাও , তোমরা বন্ধুরা সাক্ষাৎ কর , আমি নামব না ; আমাকে নামতে বলো না যেন '।
বিস্মিত লাবনী ভেবে পায়না এমন কাকতলীয় ঘটনা কি করে ঘটতে পারে ! আজই আমান গেল ওদের বাসায় , আজ ওরা বেড়ানো রেখে ফিরে এল আমানের ফোন পেয়ে , সত্যি আবীরের কাছে আমানের মোবাইল নাম্বার না থাকাতে আজ নিল লাবনীর কাছ থেকে , আজ আমানকে লিফট দিতে হল , গাড়ীতে একসাথে থাকা অবস্থায় আবীর ফোনে আমানের সাথে যোগাযোগ করে দেখা করতে চাইল । আশ্চর্য্য যোগাযোগ ! বিধাতা মানুষের কোন চাওয়া কি অপূর্ন রাখে ! মনে হয় রাখে না । কত কিযে ভাবনা চলে আসে ; ভাবে বিভোর হয়ে থাকে সে ।
জানালার কাছে অতি চেনা মুখ , আকাঙ্খিত মুখচ্ছবি ! এগিয়ে এল আবীর ।
বলল , ' কেমন আছো ? ভাল আছো তো ? '
কি আশ্বর্য্য ! লাবনীর মনে হল স্বপ্ন দেখছে সে ! তার সামনে কত ব্যবধান , কত আড়াল , কত দ্বিধা -- সব ছাড়িয়ে আবীর দাড়িয়ে আছে । কুশলাদি বিনিময় হল । তারপর সরে গেল গাড়ীর পাশ থেকে আবীর । একটু দূর থেকে লাবনী মন ভরে দেখতে চাইছিল আবীরের হাসিমুখ , কথা বলার ভঙ্গী । আলো তেমন ছিল কই ? আরো কেন উজ্জ্বল ছিল না আলো ? কেন সময় ছিল না অনেক ? নাহ্ , তবু লাবনীর ভাল লাগা পূর্নতায় ভাটা পড়েনি । সেই যে আগের বার আবীর বিদায় নেবার সময় সিগারেট হাতে উদাস দৃষ্টিতে কি যেন এক অব্যক্ত ব্যথাভরা চোখে তাকিয়ে ছিল ; সেটা কুরে কুরে খেত লাবনীকে । যন্ত্রনায় দগ্ধ করত , অপরাধের কাঠগড়ায় দাড় করিয়ে রাখতো বিরামহীন ! সে ছবিটা আজ ঢাকা পড়ে গেল ।
আবীরের অজানা নেই সেই কথা যা কোনদিন লাবনী বলেনি ওকে , বলতে পারে নি । আবার আবীরও বুঝে গেছে তার না বলা কথাগুলো
স্বতস্ফূর্তভাবে লাবনীর মনে জায়গা করে নিয়েছে , লাবনী সে কথার মূল্য
দিতে পেরেছে । তাদের পরস্পরের প্রতি আবেগ , অনুভুতি , ভাল লাগা পৃথিবীর অভাব অভিযোগের দৈন্যতায় ম্লান হবার নয় ।
ফিরে আসে লাবনী চেনা জগতে নিয়মের কাছে , ফিরে যায় আবীর লৌকিক বিদায় জানিয়ে ; জানে আবীর , জানে লাবনী এ শুধু কথিত বিদায় পরস্পর হতে । তারা অনাদিকাল থেকে চলছে দুজন দুজনের দিকে , জীবনে রঙ ছড়াতে আবীরকে থাকতে হবে , জীবনের জটিল পথে লাবন্য না থাকলে চলবে না তাই লাবনী আছে ।
দলিলে , হিসেবের খাতায় পাশাপাশি নাই বা থাকল দুটো নাম পাশাপাশি । অপার্থিব সত্য বলে যদি কিছু থাকে সেই সত্যের আশ্রয়ে সুন্দরের অপ্রকাশিত আলো হয়ে থাকবে আবীর , থাকবে লাবনী অনবদ্য । থাকবে ওদের নির্মল আবেদন নিয়ে পথচলা ।
( ছবি: গুগল থেকে ধার নেয়া )
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২২
সহেলী বলেছেন: কেন দাদা ? এমন কৃপনতা কেন ?
শুভকামনা আপার জন্য ।
২|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১১
রাজামশাই বলেছেন: নিজের কথা পরের নামা চালানো ঠিক না ![]()
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৪
সহেলী বলেছেন: কে বলেছে নিজের ঘটনা ? ????
রাজার কি গুপ্তচরেরা কি দায়িত্ব পালনে সচেষ্ট ভীষন !
৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৫
নুশেরা বলেছেন: তোমাকে প্লাস, রাজামশাইকে মাইনাস!
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৬
সহেলী বলেছেন: এত এত ফুল দেখে রাজামশাইয়ের মাথা ঠিক নাই !
জানই তো রাজকার্য্য ফেলে ফুলের বনে ঘোরে !
ছবিটা দেখে বুঝেছো নিশ্চয় ' সিলসিলা ' । এ সিনেমাটা আমার সবচেয়ে প্রিয় । গানগুলো ।
ভাল থেকো নুশেরা ।
৪|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২১
অদৃশ্য বলেছেন: সহেলী...............
''এইতো ভালোবাসা সেইতো ভালোবাসা
হৃদয়ে আটকানো দেহে না কাছে আসা''
আমার কাছে এইসব ভালোবাসাবাসির আকর্ষন অনেক বেশী......
আপনার লিখাটি খুব ভালো লেগেছে.....
শুভকামনা সবসময়.....
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৮
সহেলী বলেছেন: আমার কাছে এমন টাই মনে হয় ।
''এইতো ভালোবাসা সেইতো ভালোবাসা
হৃদয়ে আটকানো দেহে না কাছে আসা''
... কোথায় পেলে এমন কথাগুলো ?
৫|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৮
মমমম১২ বলেছেন: লেখাটা অসম্ভব রকম ভাল হয়েছে
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৬
সহেলী বলেছেন: এত ভাল কি ভাবে লাগল ! তুমি তো আমার সব সময়ের পাঠক -- জানি এটা পড়ে লাবনীর ভাল থাকা তোমাকেও ছুঁয়ে গেছে ।
৬|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭
শাওন৩৫০৪ বলেছেন: পড়লাম, ভালো লাগলো, লগইন কর্লাম...প্লাস দিলাম...আর লেখাটা নিয়া ভাবা শুরু কর্লাম...
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৮
সহেলী বলেছেন: ভাবনা কি শেষ হল ? তাড়াতাড়ি শেষ হোক ।
৭|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৪
শ।মসীর বলেছেন: ++++++++++++++
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৩
সহেলী বলেছেন: এত বড় কাটা তাঁর !
এত বেড়াতে যাও তো পোষ্ট দেবার সময় পাও ?
সারা বাংলাদেশ চষে বেড়িয়েছো মনে হয় !
৮|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪২
নম্রতা বলেছেন: মনটা কেমন যেন হয়ে গেল ! ভাল থেকো ...। আবার আসবো !
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
সহেলী বলেছেন: কেন নম্রতা ? মন তো ভাল হয়ে যাবার কথা !
আবার এসো , দেখবে তোমার এই ছোট বোন কতটা উচ্ছ্বসিত !
৯|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৯
অনন্ত দিগন্ত বলেছেন: সূর্যের প্রখর রোদের উষ্মতা থেকে রক্ষা পাওয়ার জন্য অঝোর বারিধারায় অল্প একটু সিক্ত হওয়ার প্রবল ইচ্ছে থাকলেও সময়ের নির্মমতা অথবা পারিপার্শিক অদৃশ্য জালে আবদ্ধতার কারনে তা সবসময় সম্ভব হয় না ... যদি এই ঝরে পড়া বারিধারা মনকে ছুয়ে যায়, অনুভবে সিক্ত করে তোলে প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র অনু পরমানুকে তবে একজনের জন্য এ থেকে অন্য আর কি আশীর্বাদ কাম্য হতে পারে বলো ?
সব পাওয়া দেশের রানীর জন্য অনেক অনেক শুভকামনা ....
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৬
সহেলী বলেছেন: যাহোক চিনতে পারলে তাহলে সব পাওয়ার দেশের রানীকে !
আর্শীবাদ হয়ে ঝরে পড়া সবটুকু যেন পরম যত্নে তুলে নিতে পারি ।
শুভকামনা তোমার জন্য অনন্ত....
১০|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭
তাজা কলম বলেছেন: আবীরের দেশে আসবার কথা শুনে ভূমিকম্প শুরু হোল লাবনীর বুকের যমিনে , প্রাত্যহিক জীবন যাত্রায় । থামল না বরং উত্তোরত্তর বেড়েই চলল কম্পন । পাসপোর্টের ঝামেলা নেই কোন , আবীর তার কত কাছে , এই দেশে । বিবেক , সমাজ ,সংস্কার তাদের জন্য যে বাঁধ নির্মান করেছে , সেটা তারা তুচ্ছ করে না ; সেই সুউচ্চ বাঁধের উপরে ভাল লাগার প্রাসাদ গড়ে নিয়েছে শক্ত গাঁথুনীতে ।
++++ সত্যিই জাদুকরী শব্দের গাঁথুনীতে আপনার লেখা। শব্দের শৈল্পিক ব্যবহারে আপনার অনন্য।
যা হোক, এ প্লেটোনিক পরকীয়া গল্পটি মনে হয় অনেকের জীবনেই সত্য।
ধন্যবাদ লেখক, সুন্দর গল্পটির জন্য।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৩
সহেলী বলেছেন: এত বেশী প্রসংশা !
যাহোক লেখাটা পড়েছেন বুঝতে পারছি !
এ প্লেটোনিক পরকীয়া গল্পটি মনে হয় অনেকের জীবনেই সত্য।--- সে কথা আমার মনে হয় মিথ্যা নয় ! আবীর আর লাবনীর জীবনে যখন ঘটেছে ! ওদের আমি চিনি , তাই বুঝতে পারি ।
ধন্যবাদ আপনাকে ।
১১|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৫
জুল ভার্ন বলেছেন: আপনার লেখার মান নিয়ে কিছুই বলার যোগ্যতা আমার নেই! শুধু অভিনন্দন জানাচ্ছি-আপনি আবার লিখছেন সেই জন্য। শুভ কামনা।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৯
সহেলী বলেছেন: আমার লেখা , তার আবার এত মান কিসের ?
আপন মনে , খেয়ালে কেমন লিখে যাই যা মনে আসে ।
শুভকামনা আপনার জন্য ।
১২|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২
অপ্সরা বলেছেন: হুম!!
দূরে কোথায় ......দুরে দূরে......
আমার মন বেড়ায় ঘুরে ঘুরে!!!!!
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:১৭
সহেলী বলেছেন: আমার মন বেড়ায় ঘুরে ঘুরে ....
তুমি দেখি ধরে ফেলেছো !
১৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫১
চতুষ্কোণ বলেছেন: ভাল লাগল।
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৪
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে । শুভকামনা আপনার জন্য ।
১৪|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৩
সাইফুর বলেছেন: আপু কি ব্লগের বাইরেও লেখালেখির সাথে আছেন নাকি?
লেখাটা ভালো লাগছে
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৬
সহেলী বলেছেন: না ভাই , ব্লগের বাইরে আর কোথাও লিখি না । ব্লগেই সব উজাড় করি লেখা !
তোমারও ভাল লাগল ?
জেনে ধন্য হলাম ।
১৫|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৯
পারভেজ বলেছেন: বরাবরের মতোই লেখনী চমৎকার।
গল্পটা কিছু সময়ের গল্প হয়েই থেকেছে। ![]()
ভালো থাকুন
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৭
সহেলী বলেছেন: গল্পটা কিছু সময়ের গল্প হয়ে থেকেছে , রেশ কেমন রেখে যায় এমন সব গল্প ?
দীর্ঘস্থায়ী রেশ থাকে .....
ভাল থাকবেন আপনিও সব সময় ।
১৬|
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৩
নতুন বলেছেন: মনে ভয় ছিল....
যদি লাবনীর দেখা হয়ে যায় আবীবের সাথে...তবে লাবনীর না আবার সপ্নভঙ্গ হয়....
তবে..আবীর ভাল আছে যেনে সুখী হলাম..... লাবনীর আনন্দ তো আবীরকে এক নজর দেখাতেই....আর জানাতে যে আবীর এখনো মিস করে লাবনীক....
জীবন কেমন যেন...কার যে কিসে সুখ বোঝা দায়...
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২
সহেলী বলেছেন: জানি উৎকন্ঠিত ছিলে , দেখা হলে না জানি কি হয় ! গত লেখায় ।
মাঝে কত কি গেল , তখন যখন স্বপ্ন ভঙ্গ হয়নি -- আর কিসে হবে স্বপ্নভঙ্গ । অনেক বিশ্বাস আর নির্ভরতা যেখানে ভিত্তি , পরস্পরের শুভকামনা যেখানে মূলমন্ত্র সেখানে আর কোন ভাঙ্গন নয় ।
আসলে আবীর এবং লাবনী জেনে গেছে সুখ তাদের জন্য আঁচল বিছিয়ে আছে ।
লাবনী এক একবার ভেবে অবাক হয় কি করে আবীরের মত একজনের সাথে তার জীবনে পরিচয় হোল !
ঠিক বলেছো , কার কিসে সুখ , বোঝা দায় ।
লাবনী -আবীর সব মেনে নিয়ে সুখী ।
একটাই চাওয়া লাবনীর , জীবনের শেষদিন পর্যন্ত যেন দেখতে পায় তার আবীর ভাল আছে !
১৭|
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৫
নতুন বলেছেন: এখন নিশ্চই লাবনীর মন খুব ভাল...... আবীরের দেখা পেয়ে ![]()
লাবনীর আনন্দে নিশ্চই তুমিও খুশি... লেখায় আনন্দের আভ পেলাম খুবই ভাল লাগলো ![]()
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৫
সহেলী বলেছেন: হ্যা , লাবনীর মন খুব ভাল । বলেছে আমাকে -- তার কোন কষ্ট নেই ।
জানি , পাঠকেরাও আনন্দিত !
১৮|
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৭
অনন্ত দিগন্ত বলেছেন: শুধু তাকে চিনে ই নয়, বরং তার হাসি হাসি মুখটা কল্পনা করেই অনেক ভালো লাগছে ... তার এই মুগ্ধতা আর ভাললাগা যেন থাকে বজায় সবসময় ... সেই প্রত্যাশার শুভকামনা রইলো ...
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৯
সহেলী বলেছেন: তোমার প্রত্যাশা অমর , অক্ষয় থাকবে .....
১৯|
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৮
জেরী বলেছেন: বড় লেখা কিন্তু ভালো লাগলো![]()
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪
সহেলী বলেছেন: বেশী বড় ? থাক্ , তুমি শুধু প্রথম প্যারা পড়ো !
২০|
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো সহেলী....দেখা হওয়া টুকু বেশী ।
মনে হলো দু'টো লাইন......
"একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।"
তোমার একটা লেখা পাবার অপেক্ষায় ছিলাম।
শুভেচ্ছা নাও।
অনেক ভালো থেকো।
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৭
সহেলী বলেছেন: "একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।"...............
............. তাই তো !
ভাল থেকো সবদিন সাজি ।
২১|
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪১
কালপুরুষ বলেছেন: তোমার লেখায় তুমি সব কিছু বলে দিয়েছো- এখন আর তেমন কিছু কি বলার থাকে? মনের ভাললাগাটুকুই সব।
০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
সহেলী বলেছেন: সবটুকু কি বলা হয় ?
সব বলে কি আসলে কিছু আছে আগে ভাগে বলবার মত ?
সময়ে সব জানা যায় !
বুঝতে পারছি একটা কঠিন কবিতা লিখতে হবে !
২২|
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৭
ক্যামেরাম্যান বলেছেন: ভাল লাগলো ...
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৭
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে । এমন লেখা আপনার ভাল লাগল জেনে ধন্য হই ।
২৩|
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:১০
তাসনীম বলেছেন: ভালো লাগার রেশ নিয়ে ঘুমুতে গেলাম।ঈশ!সব লাবণীদের যদি এমন এক আবীর থাকত!
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৫
সহেলী বলেছেন: তোমার মন্তব্য আগে মিস করেছি ।
ধন্যবাদ তোমাকে ।
এই লাবনী ভাগ্যবতী ।
২৪|
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৪
ম্যাভেরিক বলেছেন: জটিল জীবন, সরল প্রকাশ--জীবনের স্রোতটা না আটকাক পাকে এবং পাঁকে।
ভালো লেখা। ![]()
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৫
সহেলী বলেছেন: আমার লেখায় আপনার বাংলা মন্তব্য !
ধন্য হলাম ।
ভাগ্যিস এখুনি একটা অংক কষতে দেননি ।
বেঁচে গেলাম ।
২৫|
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৬
তারার হাসি বলেছেন:
ভাল লাগা এবং একটি দীর্ঘশ্বাস...
শুভকামনা।
০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৬
সহেলী বলেছেন: কেন হাসির দীর্ঘশ্বাস !
তোমরা যে কি না ? কেবলই ছোট জীবনে লম্বা করে শ্বাস ফেলতে চাও !
আমার তো শ্বাস নিতে আর ফেলতে ভুলে যাওয়া ......
২৬|
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫
লীনা দিলরূবা বলেছেন: তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো---গানটা শুনেছো নিশ্চয়ই।
০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৮
সহেলী বলেছেন: গানটা শুনবো মানে ?
এ গানটা তো তোমরা আমার বুকের ধ্বনিতে শুনতে পাও!!!
জানিনা ,কেন মনে হয় লাবনীর সাথে আবীরের দেখা হওয়াতে তুমি খুব খুশী ।
তোমার না সহেলীর সাথে দেখা করবার ইচ্ছা ! এক কাজ কর আবীরের মাধ্যমে লাবনীর সাথে দেখা কর ; যদি সহেলীর দেখা সে করিয়ে দিতে পারে !
২৭|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৫
আবু সালেহ বলেছেন:
অনেক ধরেই অপেক্ষায় ছিলাম তোমার একটা লেখা পাবার জন্য.....
অবশেষে লিখেছ......ভালো না লাগে কি করে....
সবার....যদি এমন হতো....
০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২০
সহেলী বলেছেন: লাবনী ভাগ্যবতী !
আমারও মনে হয় সবার যদি এমন হোত !
লাবনী -আবীরের ত্যাগ ,তপস্যাও কিন্তু কম নয় !
২৮|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০০
আহসান জামান বলেছেন: একটানে পড়লাম, যথারীতি ভালো লেগেছে।
(তাহলে আনন্দ-সুখ এইরকম ...)
০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৩
সহেলী বলেছেন: সুখ কেমন কার কাছে কি রূপে জানি না ;
জানি স্বল্প , পেয়ে যাই স্বল্পতার অবিচ্ছিন্ন ধারা ,
আকুতিভরা চাহিদাবিহীন !
২৯|
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:৪৫
তারার হাসি বলেছেন:
ছবিটা সিলসিলা মুভির, তাই না?
অমিতাভ তার সব ভালবাসা নিয়ে রেখার জন্য অপেক্ষা করছে।
০২ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৭
সহেলী বলেছেন: অমিতাভ কেমন ব্যকুল হয়ে তাকিয়ে আছে ...
রেখা কেমন সবটুকু তার চেষ্টা নিয়ে এগিয়ে আসতে থাকে ...
কেন যেন মনে হয় তাদের অপেক্ষা এবং চলাটাই সবটুকু ; পৌছুতে পারল কিনা !
তাদের মনের চাওয়া আকাশ জোড়া , পাওয়া হয়তো আরো বড় আকাশসীমা পার করে যায় ! দৃষ্টিসীমার বাইরে.....
৩০|
০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৬
সামছা আকিদা জাহান বলেছেন: অসম্ভব ভালো লাগল। ভালো থেকো। কিভাবে যে লিখলে। অয়াও...
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৫
সহেলী বলেছেন: এত্ত ভাল কি করে লেগে গেল তোমার , বলতো ?
তুমিও ভাল থেকো ।
৩১|
০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১১
কাব্য বলেছেন:
আপনি আড্ডাতে ছিলেন নাকি?পরিচয় হয়েছিল?![]()
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
সহেলী বলেছেন: না , ছিলাম না আড্ডাতে । আমি অনেক মানুষের মধ্যে কেমন যেন নিজেকে চিনতে পারি না ।
৩২|
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৮
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন:
লেখাটি একটি ঘোরের ভেতর হেঁটে স্মৃতিবাড়ির পথ খুঁজতে চেষ্টা করেছে বলে মনে হল। পাবার কাঙক্ষা ছিল প্রবল... তবে লেখাটি
পড়তে কোথাও কোথাও ধাক্কা খেয়েছি বিনয়ে সাথে বলি টাইপোগুলো
একটু দেখবেন।
লেখাটি পাঠে জুসি স্বাদ পেলাম...
ভাল থাকুন।
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৮
সহেলী বলেছেন: স্মৃতিবাড়ি কেন ? এত জীবন্ত বর্তমান !
পাবার আকাঙ্খা প্রবল ছিল না , যা পেয়েছে লাবনী আর আবীর সেটা কি তাদের আকাঙ্খার সীমা অতিক্রম করেনি ?
ভাল থাকুন আপনিও ।
৩৩|
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:১০
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: আপু আপনার লেখ গুলো আসলেই মন কে সর্স্প করে।
[কোন বই কি বের হয়েছে আপনার?]
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৪
সহেলী বলেছেন: মনভূমি থেকে উৎসারিত বলে হয়তো মন খুঁজে স্পর্শ করে !
নাহ, বই বের হয়নি আমার ; আমি তো এখানে শুধু লিখি -- তাও আবার এমন সব মন গড়া !
৩৪|
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪১
এন এইচ আর বলেছেন: Click This Link
অনূভুতি গুলো মিশে থাক দক্ষিনের বাতাসের সাথে আর সব সময় ছুয়ে যাক সারা ক্ষণ সারা সময়।
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৪
সহেলী বলেছেন: তাই যেন হয় !
ভাল থেকো তুমিও ।
৩৫|
০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:১০
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন:
স্মৃতিবাড়ি কেন ? এত জীবন্ত বর্তমান !
বিনয় রেখেই বলছি বেয়াদবি নেবেন না, সে আশা করতেই পারি?
এই যে আপনাকে বৈখরি-সম্পন্ন মন্তব্য করছি... পোষ্ট করার পর সেটিও কিন্তু স্মৃতিবাড়ির দিকে হেঁটে জমা পড়ছে কল্পনামোহের জঙ্গলবাড়ির দিকে, সেখানে গিয়ে মিলাবে কই; প্রশ্নের সমাধান তা কি আমরা জানি?
সে দৃষ্টিকোণ থেকে ভাবলে লেখাটি কিন্তু স্মৃতিবাড়ি নীলবাড়ি হেঁটেছে বলা যেতে পারে হয়ত...
কিসের রঙ যে নীল হয়, সে তো বলার অপেক্ষা রাখে না....
আপনার লেখাটি কিন্তু একটি বাস্তব মিথের উপর দাঁড়িয়ে ডালপালা ছড়িয়েছে তা জানি... কিন্তু ঘটনা পর্যবেক্ষণ করেই আপনি লিখছেন, ওই ঘটনার যবনিকাতেই কিন্তু আপনার স্মৃতিপাতা খুলেছে আগে, যবনিকা-স্মৃতির ঠিক মাঝামাঝি দাঁড়ালেই আপনি আপনার জবাব পাবেন আশা করি। হা... হা...
আসলে আমার জানাশোনা নিতান্তই কম!!!
এই যা বলি হাবিজাবি
যা বলেছি জাষ্ট অ-নলি র্ফান...
কষ্ট নেবেন না।
সারাক্ষণ...
ভাল থাকুন।
১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১০
সহেলী বলেছেন: আপনার মন্তব্য নিজেই এক পোষ্ট !
অসাধারন !
নাহ্ , লেখা নয় , আপনার মন্তব্য ।
ভাল থাকুন ।
৩৬|
০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৩
গিফার বলেছেন: দারুন.....আর কিছু কমু না
১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৭
সহেলী বলেছেন: তোমার বলবার দরকার নেই !
অনেকদিন পর উদয় হয়ে আবার বলবে কি ?
৩৭|
০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ২:২৩
চাঙ্কু বলেছেন: এইডাতো কয়েকদিন পড়ছি
লেখছেন ২৬ তারিখ কিন্তু আমি পোষ্টের উপরে লেখা দেখলাম ৩০ তারিখ ?? কেমনে কি ?? খেলপো না কিন্তু ।
আপনার এইরাম নন-আফসুসিত কডিন লেখাডি পড়লে কিরাম কিরাম লাগে !!! আফসুস ![]()
![]()
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৭
সহেলী বলেছেন: ২৬ তারিখের ঘটনা লিখেছে লেখক , উপরে ৩০ তারিখ তো ব্লগের ব্যাপার !
জানো তো ! কবি/ লেখকেরা মিথ্যা কথা বলেনা , কারো না কারো সত্যি নিয়ে নাড়াচাড়া করে !
সব সময় আফসোসের লেখা পড়ে পড়ে তোমার রুচী নষ্ট হয়ে গেছে !
এটা তাই কেমন যেন লাগছে !
আর লিখবো না আফসোস লেখা , তোমার কাহিনী দাও -- লিখে দেই ।
৩৮|
০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৬
শাহনাজ সুলতানা বলেছেন:
লেখাটি ভাল লাগল।
আছেন কেমন সহেলী?
পড়ুর আমার ভাল লাগা ক'টি কবিতা।
Click This Link
ভাল থাকুন।
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৮
সহেলী বলেছেন: পড়েছি আর প্রিয় পোষ্টের বোঝা ভার করতে হল । আপনার এই পোষ্টে সৈয়দ আফসারের লেখা বেশ কিছু কথা আমার মনের কোনে জায়গা করে নিল ।
ভাল আছি , তুমিও ভাল থেকো ।
( আপনি আপনি করা চলবে না একদম !)
৩৯|
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯
ফারা তন্বী বলেছেন: ভাল লাগলো।++
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
সহেলী বলেছেন: ধন্যবাদ তোমাকে ।
৪০|
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৭
কালপুরুষ বলেছেন: মানায় নাগো মানায় না,
লেখার কলম খাপে মোড়া
এমন দশা মানায় না।
শুকনো কালি গুমরে কাঁদে
কষ্টে ভরা অমন ফাঁদে
থাকতে তারা চায়নাগো।
মুক্তো করো কলম এবার
সময় হলো কবিতা দেবার
তোমার এমন নীরবতা
কিছুতেই সয়নাগো।
০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৫
সহেলী বলেছেন: নীরবতা সয়ে যাওয়া ভাল । সরবতা কেন ?
আসলে আমি কিছুতেই লিখতে পারি না যদি ভেতরের থেকে না আসে । আপনারা অবলীলায় কত কিছু লিখে ফেলেন ;
লিখতে চাইছি , পারছি না । তবে কষ্ট থেকে যে লেখা জেগে ওঠে তার প্রমান আছে !
চেষ্টা করেও একটা শব্দ বসাতে পারছি না ।
ভাল থাকবেন ।
৪১|
১০ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৫
আশরাফ মাহমুদ বলেছেন: অনেকদিন পর পড়লাম তোমার লেখা। কেমন আছ?
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৭
সহেলী বলেছেন: আছি ভাল , লিখছি মাঝে মাঝে ।
৪২|
১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৭
তাজা কলম বলেছেন: কালপুরুষ বলেছেন: মানায় নাগো মানায় না,
লেখার কলম খাপে মোড়া
এমন দশা মানায় না।
শুকনো কালি গুমরে কাঁদে
কষ্টে ভরা অমন ফাঁদে
থাকতে তারা চায়নাগো।
মুক্তো করো কলম এবার
সময় হলো কবিতা দেবার
তোমার এমন নীরবতা
কিছুতেই সয়নাগো।
কাল পুরুষই তো বলে দিয়েছে আমার মনের কথা!
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৮
সহেলী বলেছেন: দাদার কথা আবার লিখতে কি তাজা কলম লাগে ?
দেব ভাই , সবুরে মেওয়া ফলে , কবিতাও ফলে ।
৪৩|
১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫২
কৃষক বলেছেন: নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে...............![]()
![]()
১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৭
সহেলী বলেছেন: নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাই !
৪৪|
১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৩
নতুন বলেছেন: নতুন কিছু লেখ না পু...
১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪২
সহেলী বলেছেন: বিষয় আসছে না মাথায় আবার সময়ও পাই না ।
একটা কিছু লিখে দাও এখানে আমি কপি করে পোষ্ট দেই !!!!!!
৪৫|
১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৮
ভাঙ্গন বলেছেন: অনেক অনেক ভাল লাগসে।
২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
সহেলী বলেছেন: ধন্যবাদ ভাঙ্গন ।
৪৬|
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩১
বোহেমিয়ান কথকতা বলেছেন: নামটার সাথে সাথে লেখাটাও সুন্দর ।
ভাল থাকুন আপু ![]()
২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
সহেলী বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়বার জন্য ।
৪৭|
১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৭
জুল ভার্ন বলেছেন: নতুন কোন লেখা পাবার/পড়ার আশায় আপনার ব্লগে আসি......পুরোনো লেখা বারবার পড়ি, আজ আবার পড়েছি আপনার লেখা। যতই পড়ি অনেক নতুনত্ব খুঁজে পাই। জাদুকরী শব্দের গাঁথুনীতে আপনার লেখা। শব্দের শৈল্পিক ব্যবহারে আপনার অনন্য। নিয়মিত আপনার লেখা পড়তে চাই.........
২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৮
সহেলী বলেছেন: সময় একটু কম পড়ছে আজকাল , আবার দেখেছি ভেতরে তৈরী হলে লেখা মনের দরজা খুলে আসে বেরিয়ে --- আসছে না তারা ।
ভাল থাকুন ।
৪৮|
১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২২
শ্রাবনসন্ধ্যা বলেছেন: নক নক ঠক ঠক............কেমন আছ?
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৫
সহেলী বলেছেন: ভাল আছি শ্রাবনসন্ধ্যা ।
ব্যস্ত ভীষন নাই কাজে ।
৪৯|
১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩১
আবু সালেহ বলেছেন:
কি সহেলী...!!???
তোমাকে দেখা যায় না কেন??? না আমার ব্লগ বাড়ীতে...
না তোমার ব্লগে....নতুন কোন পোস্ট নেই কেন??
৫০|
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯
তাজা কলম বলেছেন: নতুন েলখা কই?
৫১|
২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৩
আবু সালেহ বলেছেন:
তোমার মন্তব্যের জবাবে ....নতুন পোস্ট দিতে দেরী করি নাই....
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৭
সহেলী বলেছেন: দেখেছি । ধন্যবাদ কবি ।
৫২|
২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৮
সিটিজি৪বিডি বলেছেন: এক কথায়..........অ...........সা...........ধা.................র...........ণ।
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৮
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৫৩|
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৭
সুনীল সমুদ্র বলেছেন:
সহেলী,
আপনার এ লেখায় মগ্ন হয়ে আমার একটি কবিতা থেকে নির্বাচিত কিছু অংশ আপনাকে উপহার দিলাম।...
তুমি ফিরে আসলেই শুধু এমন হয়
এমন জ্যোসনায় আর ভেসেছে কখন নগরী?
এমন কুয়াশায় আর ফুটেছে কখন-সুতীব্র খুশীর
রূপময় রৌদ্র ঝলক?
আমি বুঝি-
তুমি ফিরে আসলেই শুধু এমন হয়
শুধু তুমি এ শহরে পা রাখলেই
নিত্য চেনা আমার এ কষ্টের শহর
পাল্টে যেতে থাকে দ্রুত-
শুধু তুমি এ শহর স্পর্শ করলেই
কী আশ্চর্য্য আবেগে আবার
জীবন ফেরাতে চায় মুখ
সীমাহীন সুরম্য সব- স্বপ্নের দিকে !
তোমার ফিরে আসা মানে এভাবেই সব
এলোমেলো লন্ডভন্ড করে দিয়ে ফিরে আসা !
তোমার ফিরে আসা মানে এভাবেই সব
যুক্তি জ্ঞান তর্ক বিতর্ক-একটানে
ধূলোর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসা!
...................................................
তোমার ফিরে আসা মানে
আকাশ অন্তরীক্ষে কবিতায় গেঁথে দেওয়া
আমার চীৎকার
সাগর-সীমান্ত-হিমালয় পার হয়ে-
কুয়াশার তীব্র কান্নার ভেতর দিয়ে
অবশেষে পৌঁছাতে পারা
তোমার দরোজায় !
......................................................
তুমি ফিরে আসলেই শুধু এমন হয়
অনবদ্য অপরূপ কুয়াশায় সারারাত ভিজে গিয়ে
একটি উঠোন তোমার অপেক্ষায়
প্রবল প্রস্তুত হতে থাকে, মুগ্ধ প্রভাতে।
........................................................
সম্পূর্ণ কবিতা এখানে....
০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৪
সহেলী বলেছেন: আমার লেখা সার্থক -- আপনার এমন কবিতা মন্তব্যে ।
ধন্য হলাম আমার আমি ।
শুভকামনা আপনার জন্য ।
৫৪|
২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৬
আইরিন সুলতানা বলেছেন: আবিরমাখা লাবণ্য ! :#>
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১২
সহেলী বলেছেন: এই কথাটা আগে কেন পাঠিয়ে দিলে না , গল্পে জুড়ে নিতাম !
এমন করে মেখে গিয়েছে জীবনের পরতে পরতে আবীর , কি করে তোলা যায় ? কোন জলে ধুলে সে আবীর ফ্যাকাশে হয় বলতে পারো ?
৫৫|
২৭ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫০
অনন্ত দিগন্ত বলেছেন: অনেকদিন তো ছুটি নিলে এবার একটা লেখা দাও ....
৫৬|
৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩১
৩০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৭
সহেলী বলেছেন: দেখেছি , তোমার দেয়া লিঙ্কে গিয়ে , আফসারের লেখার গভীরতা দেখে বিহ্বল হই ।
৫৭|
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৩
কাঙাল মামা বলেছেন: যদিও বড় লেখা এড়িয়ে যাই, কিন্তু এটা অসাধারন লেগেছে!!
০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২২
সহেলী বলেছেন: এটা অসাধারন হতেই হবে !
এটা এক অপ্রত্যাশিত নয় , অসম্ভব !
৫৮|
২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২০
মেহবুবা বলেছেন: মন খারাপ করা আবার মন ভাল করা লেখা।
ছোট ছোট আকুতি ফুঁটেছে জোনাকি আলোর মত।
প্রিয় তালিকায় সংযোজিত হল।
৫৯|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
সহেলী বলেছেন: মন নিয়ে যত যন্ত্রনা মনকে যদি বহুদূর রেখে আসা যেত; যদি তার কাছে ছেড়ে আসা যেত যে এটা অধিকার করে বসে আছে ।
৬০|
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৪
মেহবুবা বলেছেন: Click This Link
শোভা পেতেই পারে এমন লেখা এখানে।
৬১|
০৭ ই জুন, ২০২৩ রাত ৯:০৯
মেহবুবা বলেছেন: কত কতদিন আগের লেখা, সাইনকে ধন্যবাদ দিতে হয় এইসব সাজিয়ে রাখবার জন্য।
আর লেখা পাওয়া যাবেনা, এগুলো নিয়ে বেশ।
এমন করে সত্যিটাি ঘটে!
৬২|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৬
মেহবুবা বলেছেন: তোমার জন্য
https://www.somewhereinblog.net/mobile/blog/MAHBOOBA01/30376237
৬৩|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৭
মেহবুবা বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৮
কালপুরুষ বলেছেন: পড়লাম। ভাল লাগলো। আর কিছু বলার নেই।