| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়? জানি না। বলেও বুঝাতে পারবো না।
মনে হয় এ যেন জন্ম জন্মান্তেরে সেই ছেড়ে আসা রেল স্টেশন, যেখানে আমি একা, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আগেও কোন এক জন্মে এমন ভাবে অপেক্ষা করতাম।
আজ জীবনের স্টেশন থেকে আমার চাচা বিদায় নিয়েছেন।
এই মাত্র খবর পেলাম।
জীবনটা এমনই । রেলস্টেশনে এসে এক সময়ে আমরা সকলে জড়ো হই। সবার সাথে তখন দেখা হয় । তারপর যার যার সময় হলে একে এক করে চলে যাই যার যার গন্তব্যে।

©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:০৬
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার চাচার জন্য রইল দোয়া
আল্লাহ যেন উনাকে সেখানে ভাল রাখেন ।
আপনাদের শোকসন্তপ্ত পরিবারের জন্য
রইল সমব্যদনা ।