| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহল তরকারি
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি ছোট কাল থেকেই মোটা। পেট বগ টাইপ মোটা লোক। ফোনে যখন আমি নিজের পরিচয় দিতে ব্যার্খ হই, তখন আমি এই পরিচয় দেই যে, “আপনার সাথে আজ যে মোটা ব্যাক্তির দেখা হয়েছিলো। আমি সেই লোক”।
২০০৫ সালে আমার আব্বু নরসিংদীতে চাকরি করতেন। তখন আমি খুব ছোট। ক্লাস ফাইভে পড়ি। আব্বুর কলিগের দাওয়াতে গেছিলাম। সম্ভবত পলাশ উপজেলায় গিয়েছিলাম। গ্রামের কোন এক বাচ্চায় আমাকে দেখেই বলেছিল “ঐ যে মোটায় আইছে।”
২০০৬ থেকে ২০০৯ সাল পযর্ন্ত আব্বু জয়পুরহাট পোস্টিং ছিলেন। সেখানকার কোন এক পিচ্ছি ছেলে গান গেয়ে উঠলো। “কই থেইক্ক্যা গরু আইলো রে। ক্ষেতের সব ধান খাইয়্যা লাইরো রে।”
আমি কোন দোকানের চাইল খাই, এটা অনেক কৌতহলী লোক জানতে চায়। অনেকে না থেয়ে থাকার পরামর্শ দেয়। অনেকে ব্যায়াম করার পরামর্শ দেয়। আমিও তাদের কথায় হ হ করি।
২|
১৮ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮
আলামিন১০৪ বলেছেন: শ্রমসাধ্য কাজ করুন, কম খান
তা না হলে স্বাস্থ্যগত সমস্যায় পড়তে পারেন
৩|
১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:০০
খায়রুল আহসান বলেছেন: বডি শেমিং বডিতে (গায়ে) না লাগালেই হলো; শান্তিতে থাকতে পারবেন।
তবে নিজের স্বার্থের (সুস্থতার) জন্যই দেহের ওজন চিকিৎসকের প্রস্তাবিত সীমারেখার মধ্যে রাখা উচিত। ভাত ও শর্করা জাতীয় খাদ্য কম খেয়ে দেশি ফলমূল ও শাক সব্জী বেশি করে খাবেন।
৪|
১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও তো মোটা, তো কি হয়েছে!!
৫|
১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: ১৯৯৮ সালে আমার একটা সমস্যার কারণে আমি বেশ কয়েকমাস বেড রেষ্টে ছিলাম। বিছানা থেকে নেমে দেখি আমি ইয়া মোটা হয়ে গেছি। এর সাথে সাথে ঐ সময় মুখে দাড়ি ওঠার কারণে আমি যে কত কথা শুনেছি!
সময়ে পরিক্রমায়, আমাকে যারা যারা মোটা বলে ক্ষ্যাপাতো, আজ তাদের সবাই, তাদের পরিবারের সবাই মোটা। আর আমি গেছি চিকন হয়ে! আমি এখন কিছু বলি না। তাদের দিকে তাকিয়ে মিট-মিট করে হাসি আর দাড়ি পাঁকাই!
৬|
১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:০৪
সৈয়দ কুতুব বলেছেন: চাকুরিতে ঢোকার পর ভুড়ি বেড়ে গেয়েছে হালকা; এখন দুই বেলা খেয়ে থাকি।
।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বডি শ্যামিং করাটাকে অনেকে স্বাভাবিক সেন্সে নেয়। বডি শ্যামিং করলে শাস্তি হওয়া উচিত।