| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?
নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে, এরপর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একটি জনপদের মানুষের বসতভিটা, স্বপ্ন, স্মৃতি ও জীবনের সমস্ত সম্বল এভাবে ধ্বংস করে দেওয়ার নাম কি রাষ্ট্র পরিচালনা?
আরও গুরুতর অভিযোগ, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন রিজভী। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে এর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এ কোন দেশে আমরা বাস করছি? এ কেমন শাসনব্যবস্থা?
মনে রাখবেন, ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয়। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মানুষের বাড়িঘর ধ্বংস করা যায়, সম্পদ লুট করা যায়, মানুষকে সাময়িকভাবে আতঙ্কিত করা যায়; কিন্তু একটি রাজনৈতিক শক্তির আদর্শ, বিশ্বাস ও সাংগঠনিক অস্তিত্ব এভাবে মুছে ফেলা যায় না।
আওয়ামী লীগকে আপনারা নিঃশেষ করতে পারবেন না। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার মানসিকতা যদি অব্যাহত থাকে, তাহলে রাজনৈতিক সংঘাত আরও গভীর হবে। একটি বড় রাজনৈতিক শক্তিকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের পথ থেকে ঠেলে সরিয়ে দিলে তার পরিণতি কারও জন্যই মঙ্গলজনক হবে না।
আওয়ামী লীগের মাত্র দুই দিনের মিছিলেই যদি প্রশাসনকে এতটা বিচলিত ও দিশেহারা মনে হয়, যদি আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যায়, তাহলে বুঝতে হবে রাজনৈতিক বাস্তবতাকে কেবল দমন-পীড়ন দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়।
ইতিহাস থেকে শিক্ষা নিন।
রাজনৈতিক প্রতিপক্ষকে দমন নয়, গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করুন। অন্যায়ভাবে কারও বাড়িঘর ধ্বংস, লুটপাট কিংবা অগ্নিসংযোগের বিচার নিশ্চিত করুন।
আজ যারা ক্ষমতায় আছেন, কাল তারা ক্ষমতায় নাও থাকতে পারেন। কিন্তু মানুষের কান্না, অন্যায়ের ইতিহাস এবং ক্ষমতার অপব্যবহারের জবাব একদিন দিতেই হয়।
মনে রাখবেন, ক্ষমতা সাময়িক, কিন্তু ইতিহাসের বিচার চিরস্থায়ী। 
২|
২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৫২
তানভির জুমার বলেছেন: প্রথমত ছবিটি এআই। নরাইলে দুজন টপ সারির বিএনপি নেতাকে কোন কারণ ছাড়াই সরাসরি মিছিলে হামলা করে আওয়ামীলিগ হত্যা করেছে। এখন বিএনপি রানিং ক্ষমতায় থেকে আওয়ামীদের ছুম্মা দিবে? গত ১৭ বছর আপনারা কি কি করেছেন সব ভুলে গেছেন? বিএনপি যদি ১৭ বছরের ৫% প্রতিশোধ নেয় তাহলে আওয়ামী বলে কিছু থাকবে না।
৩|
২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: গোপালগঞ্জ ও নড়ালের ঘটনা সমূহ না ঘটাই উচিত ছিল। থানা জ্বালানো ও হাসপাতাল জ্বালানো আসলে অসভ্যতা।
৪|
২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
নতুন বলেছেন: হিংসার রাজনিতি ভালো কিছু নিয়ে আসবেনা।
ঢিল মারলে পাটকেল খেতে হয় সেই প্রবাদটা আপনি সম্ভবত পড়েনাই।
আমলীগের নেতারা বিদেশে মজায় আছে আর দেশের কিছু মূর্খমানুষ তাদের পক্ষে রাস্তায় মার খাচ্ছে?
কবে মানুষ বুঝতে পারবে যে নেতারা জনগনের গোলাম, মুনিব না।
৫|
২২ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ গুজব তৈরিতে সেরা , এরপর জামায়াতের অবস্থান । নড়াইলের বিএনপির ৫ জন মেরে ফেলেছে আওয়ামী লীগ েটা নিয়ে আলাপ নেই । আইসে গুজব ছড়াতে ।
৬|
২২ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪২
আঁধারের যুবরাজ বলেছেন: কামাল১৮ বলেছেন: এইসব হয় ভারতের দুর্বলতার কারনে।ভারত এই উপমহাদেশের পরাশক্তি।তার উচিত সেটা প্রদর্শন করা ।
- এই না হলো আওয়ামীলীগার ! কামাল ! তু নে কামাল কিয়া ভাই !
৭|
২২ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এ কোন দেশে আমরা বাস করছি? এ কেমন শাসনব্যবস্থা?
......................................................................................
এতদিন যে আশন্কা করছিলাম তাই ঘটতে চলছে,
রাজনীতিতে সহর্মমিতা না থাকলে যা হয়,
এর অবসানে আরও রক্তক্ষয়ী অবস্হা হতে পারে
সেজন্য এসব অবসানের জন্য চাই বিচক্ষন রাজনৈতিক মধ্যস্হতাকারী ।
..........................................................................................
প্রার্থনা করি সকল পক্ষর শুভবুদ্ধির উদয় হোক ।
৮|
২২ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২
নাহল তরকারি বলেছেন: কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৪৮
কামাল১৮ বলেছেন: এইসব হয় ভারতের দুর্বলতার কারনে।ভারত এই উপমহাদেশের পরাশক্তি।তার উচিত সেটা প্রদর্শন করা ।