| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আসলে কী বার্তা দেওয়া হচ্ছে?
একটি স্বাধীন দেশে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই মতপার্থক্যের জবাব যদি হয় দমন-পীড়ন, প্রতিহিংসা, সম্পদ ধ্বংস এবং একটি বিশাল রাজনৈতিক জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা, তাহলে রাষ্ট্র কোন পথে এগোচ্ছে?
একটি প্রশ্ন ক্ষমতাসীনদের কাছে রাখতে চাই একটি বৃহৎ রাজনৈতিক দলকে কি এভাবে নিঃশেষ করা সম্ভব? একটি দলের লাখ লাখ সমর্থক, কর্মী ও অনুসারীকে কি ঘরবাড়ি ধ্বংস করে, ভয়ভীতি দেখিয়ে কিংবা রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে নিশ্চিহ্ন করা যায়?
ইতিহাস বলে, দমন-পীড়ন কখনো স্থায়ী সমাধান নয়। বরং অন্যায়ভাবে বিরোধী মতকে কোণঠাসা করতে থাকলে রাষ্ট্রে ক্ষোভ, অবিশ্বাস ও সংঘাতের পরিবেশ তৈরি হয়। যার পরিণতি কারও জন্যই শুভ হয় না।
বাংলাদেশ কারও একার নয়। এই দেশ সব মত, পথ ও রাজনৈতিক বিশ্বাসের মানুষের। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়—আইনের শাসন, ন্যায়বিচার, রাজনৈতিক সহনশীলতা ও নাগরিকের নিরাপত্তাই হোক রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
মনে রাখতে হবে, রাজনৈতিক প্রতিপক্ষকে পরাজিত করা আর একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে চাওয়া এক বিষয় নয়। প্রথমটি গণতন্ত্র, দ্বিতীয়টি রাষ্ট্রের জন্য ভয়ংকর বিপর্যয়ের পথ খুলে দিতে পারে।
গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হওয়ার আগেই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক।
২|
২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: যাদেরকে দমন করা হচ্ছে তারাও এককালে সেটাই করে ছিল। এ বৃত্ত ভেদ করে জাতি কবে বেরিয়ে আসে বলা মুশকিল। আপনারা এককালে জ্বালাও-পোড়াও এর বিরোধীতা করে আপনারাই আবার সেটা করলে বিষয়টা কি হলো? অন্যরা আপনাদের সাথে যা করলে দোষ মনে করেন আপনারা্ সেটাই অন্যদের সাথে কিভাবে করেন?
৩|
২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনারও একটা বড় দলকে শেষ করতে গিয়ে সফল হতে পারেননি, এখন আপনাদেরকে শেষ করতে গিয়ে হয়ত তারাও শেষ করতে পারবে না। এটাবে বৃথা চেষ্টা বলে। বাংলাদেশীরা কাজ ছেড়ে অকাজ করতেই বেশী পছন্দ করে।
৪|
২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৪৯
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: যাদেরকে দমন করা হচ্ছে তারাও এককালে সেটাই করে ছিল। এ বৃত্ত ভেদ করে জাতি কবে বেরিয়ে আসে বলা মুশকিল। আপনারা এককালে জ্বালাও-পোড়াও এর বিরোধীতা করে আপনারাই আবার সেটা করলে বিষয়টা কি হলো? অন্যরা আপনাদের সাথে যা করলে দোষ মনে করেন আপনারা্ সেটাই অন্যদের সাথে কিভাবে করেন?
এসব ডাহা মিথ্যাচার করে পূর্ব পাকিস্তানের (যার পুনর্জন্ম ২০২৪ এ) বাঙ্গালী পাকিস্তানিদের অপরাধকে স্বাভাবিকীকরন করে কি ফায়দা?
২০২৪ এর আগে রাজপথের রাজনীতির আগুন রাজপথেই ছিলো। লগি বৈঠা কিন্তু প্রতিপক্ষের বসত বাড়িতে গিয়ে হামলে পড়েনি। ২০২৪ এ জুlie জঙ্গী তৎপরতার উত্থানে, এই প্রথম বাংলাদেশের জনগন অবাক বিস্ময়ে দেখলো যে কিভাবে মব সন্ত্রাসের মাধ্যমে এক্সক্যাভেটর দিয়ে রীতিমতো উৎসব করে প্রতিপক্ষের বসতবাড়ি ধুলিস্মাৎ করা হয়।
৫|
২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫২
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: সর্বাত্মক গৃহযুদ্ধের প্রস্তুতি নিতে হবে।
এই বাংলাদেশে সব জাতি ধর্মের বাংলাদেশী থাকবে শুধুমাত্র এদেশে জন্ম নেয়া পাকিস্তানি ছাড়া।
গৃহযুদ্ধও এক প্রকার যুদ্ধ এবং যুদ্ধ হয় শান্তি প্রতিষ্ঠার জন্যই।
গোপালগঞ্জের দেশপ্রেমিক জনগণ শুধুমাত্র ২০২৪ এর জঙ্গী নেতাদের শায়েস্তা করেছিলো আর এর বিপরীতে জুlie জঙ্গী লাল বদর রাজাকারের দল নড়াইলের গোটা জনপদই জ্বালিয়ে দিলো।
এভাবে একতরফা মার খাওয়া আর নয়।
এবার দাঁতের বদলে দাঁত, চোখের বদলের চোখ।
মরলে লাল বদর রাজাকারদের নিয়ে মরতে হবে যেন তারা জয়ী হলেও বিজয় মিছিল করার মতো তাদের আর কেউ অবশিষ্ট না থাকে। যেন গোটা জনপদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার আগে দুবার নিজেদের ভবিষ্যতের কথা ভেবে নেয়।
৬|
২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: মুহাম্মদ মামুনুর রশীদ গৃহযুদ্ধ করে হীনবল হন এবং পরে ভারতের সাথে যুক্ত হন। এ দেশের জন্য ভালো কিছু আশা করা কঠিন।
৭|
২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: গৃহযুদ্ধ হলে দেশের জনসংখ্যা অনেক কমবে।
৮|
২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০০
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: মুহাম্মদ মামুনুর রশীদ গৃহযুদ্ধ করে হীনবল হন এবং পরে ভারতের সাথে যুক্ত হন। এ দেশের জন্য ভালো কিছু আশা করা কঠিন।
তারপরও রাজনীতির মাঠের যুদ্ধ মাঠে সীমাবদ্ধ না রেখে প্রতিপক্ষের দোরগোরায় পৌছে দাওয়ার শুরুটা যে জামায়াতি লাল বদর রাজাকাররা (বাঙ্গালী পাকিস্তানি) যে জুলাই ২০২৪ এর শুরু করার মাধ্যমে গৃহযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করলো সেটা স্বীকার করবেন না।
ভারত জুজুর ভয় আর কত দেখাবেন ? আপনাদের ভারত বিদ্ধেষ আর হিন্দু বিদ্বেষের রাজনীতি এ যাবৎকাল বাংলাদেশকে ইতিবাচক কি দিয়েছে?
বাংলাদেশ বিরোধী জামায়াতিদের প্রতি কুসুম কুসুম প্রেম ভালোবাসা থাকলে এমনতর মন্তব্যই করবেন............ আর কি?
৯|
২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০২
নতুন বলেছেন: মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: সর্বাত্মক গৃহযুদ্ধের প্রস্তুতি নিতে হবে।
এভাবে একতরফা মার খাওয়া আর নয়।
এবার দাঁতের বদলে দাঁত, চোখের বদলের চোখ।
মরলে লাল বদর রাজাকারদের নিয়ে মরতে হবে যেন তারা জয়ী হলেও বিজয় মিছিল করার মতো তাদের আর কেউ অবশিষ্ট না থাকে। যেন গোটা জনপদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার আগে দুবার নিজেদের ভবিষ্যতের কথা ভেবে নেয়।
মানুষ হত্যা কোন মানুষ সমর্থন করতে পারেনা। আপনিও নেতাদের মতন সবাইকে জজবা দিচ্ছেন অন্য কে মারার জন্য। যদি কোন মানুষ আপনার মতন নেতাদের আইডিয়া মতন মারামারি করে জীবন হারায় তবে তাদের পরিবারই আজীবন কস্টে থাকবে।
কিছু বোকা মানুষ মারা যায় নেতারা ক্ষমতায় মজা লুটে ![]()
১০|
২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৪
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: মুহাম্মদ মামুনুর রশীদ গৃহযুদ্ধ করে হীনবল হন এবং পরে ভারতের সাথে যুক্ত হন। এ দেশের জন্য ভালো কিছু আশা করা কঠিন।
কথিত ফ্যাসিস্টের ১৭ বছরের শাসনামলে দেশের জিডিপি বেড়ে দাঁড়িয়েছিল ৭ শতাংশে। আর ২০২৪ এর লাল বদরদের জঙ্গি তৎপরতার পর মানে দেশটা পূর্ব পাকিস্তান হয়ে যাওয়ার পর সেই ৭ শতাংশ জিডিপি নেমে দাঁড়িয়ে এসেছে ৩ শতাংশে।
এতে প্রকারান্তরে লাভটা কার হলো? যারা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী, তাদেরই লাভ হলো। আরো সুনির্দিষ্টভাবে বললে বলতে হয় ভারতের লাভ হলো। তাহলে আলবদর বা লালবদর রাজাকারদের কাজ দিন শেষে ভারতেরই স্বার্থ রক্ষা করলো।
ভারত বিরোধিতার নামে কিভাবে ভারতের স্বার্থরক্ষা করা হয় তা ২০২৪ এর জুlie জঙ্গী আন্দোলনের পর দেশবাসী তাই উপলব্ধি করলো।
১১|
২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
দেশে শুভ বুদ্ধির উদয় হোক,
.........................................................................................
রাজনীতিবিদরা পরস্পর মারামারি করে দেশের জনগণকে অশান্তিতে
ফেলে দিলে , আর্মি শাসন অনিবার্য ।
এইবার আর্মি ক্ষমতা নিলে , আর গনতন্ত্র চাইনা,
দেশ সিঙ্গাপুরের মত উন্নত করে অতপর সীমিত গনতন্ত্র চালু করবে ।
১২|
২২ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কয়েক দিন আগে এরশাদকে স্বপ্নে দেখলাম। তিনি আমার বাসায় গেলে আমি আনন্দে গদগদ হলাম। কিন্তু মনে ছিল একদা তাঁর বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন মনে হয় তার মত লোকই বাংলাদেশে দরকার। এরকম কেউ আবার জাতির ঘাড়ে শওয়ার হলে জনগণ মনে হয় আগের মত তার বিরুদ্ধে আন্দোলন করবে না। আমরা গণতন্ত্রের যা মজা পেয়েছি তাতে ওটা আমাদের আর দরকার নাই।
১৩|
২২ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: সিভিল ওয়ার করতে নেতা লাগে , আওয়ামী লীগের নেতারা সবাই পলাতক ।
১৪|
২২ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩
আলামিন১০৪ বলেছেন: লীগ ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেছিল এরপর খুন-গুম আর ভোটারহীন নির্বাচনের নাটক করে ১৫ বছর টিকে ছিল- এতটুকু অনুশোচনা নেই। সন্ত্রাসের অনুমতি চায়!!!
১৫|
২২ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০
নাহল তরকারি বলেছেন: হিন্দুগো কত কষ্ট??
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকার জনগণের সরকার না হয়ে দলের সরকার হয়ে যায় এটাই সমস্যা।