নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তুমি না আসিয়া যাইবা কই!

১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ৯:২৪



বিশ্বাস ও আচরণে লালনপালন করি আমরা বিপুল বৈপরীত্য!
একধরনের তথাকথিত লৌকিকতায় আমাদের অবগাহন যা সন্দেহাতীত ভানসর্বস্ব।

নিজেও জ্ঞাত নই আজ বাংলার বয়স।
বানের জলের মতো আসিতেছে আর আসিতেছে- এসো হে বৈশাখ!
তুমি না আসিয়া যাইবা কই! আসিতেই হইবে তোমাকে শুভ বাংলা নববর্ষ!
তোমাকে আসিতে ও যাইতে না দিলে হারাই জাতকূল!

শুভেচ্ছা- ভাব- প্রেম- অপ্রেম- ভনিতা ইত্যাদি চালাচালি এখন অনেকটাই মূল্যহীন!
আর যাহারা ইলিশ- পান্তা লইয়া মজিয়াছেন তাহারা ইলিশের বদলে যোগ করিতে পারিতেন পুটিমাছ!
কেননা ইলিশ এখন কুলীন মৎস্য! এখনো কি বাজারে বিক্রি হয় ইলিশ মাছের ভাগা?
জেন জি আর মব রাজত্বে মনটা বড়ই উতলা!
আগে কাঁচঘরে বসিয়া দেখিতাম সার্কাস
আর এখন ঘরে বসিয়াই দেখিতেছি এক টিকেটে দুই ছবি-
প্রথমটা সামাজিক দ্বিতীয়টা যুগপৎ রগরগে ও রসালো।


মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ৯:৫১

সৈয়দ কুতুব বলেছেন: এ বছর জাশির সাথে মিল করে বৈশাখে আকবর পালন করবো ভাবছি, পহেলা বৈশাখ বাদ । :)

১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।

২| ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪১

আলামিন১০৪ বলেছেন: আপনি কবিতাও লিখেন নাকি? এআই দিয়ে কি কবিতা লিখা যায়? আমার কবিতা-টবিতা লিখার হাত নাই, প্রচুর প্রচলিত-অপ্রচলিত প্রতিশব্দ মুখস্ত রাখতে হয় কিনা। মুখন্ত-বিদ্যায় বরাবর কাঁচা আমি। অপেন বুক এক্সাম এ সর্বোচ্চ নম্বর পেলেও বাকিগুলোতে ডাব্বা। আচ্ছা, ডাব্বা শব্দটা কি বাংলা অভিধানে আছে?

১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:২৫

রাজীব নুর বলেছেন: নিজের মনের অবিশ্বাস দিয়ে অন্যের বিশ্বাসকে আঘাত করা ঠিক না।

৩| ১৪ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:



ঠিকই না না এসে পারলাম কই ।
কবিতাখানি চমতকার হয়েছে ।
আপনার জন্য রইল

১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:২৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ১৪ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮

আজব লিংকন বলেছেন: শুভ নববর্ষ ১৪৩৩
নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ। বৈশাখী শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.