| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।
আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!
তুমি হয়তো আসো হয়তো আসো না,
হয়তো আমরা পাশাপাশি অনেকক্ষণ বসে থাকি
কিন্তু আমরা অজান্তেই আমাদের সব গল্প জমা দিয়ে এসেছি হিমঘরে।
এবার এলে আমরা না হয় ভাঙবো নিস্তব্ধতার কান্না।
আমাদের এতো বেশি স্মৃতি ছিলো,
এখন স্মৃতি অন্তর্গত নেই একটুকরো স্মৃতি।
তোমার জমিনে নাকি স্মৃতি বেশ উচ্চ ফলনশীল;
কিছু স্মৃতি অন্তত দিয়ে যাও-
ভেজে খাই, পুড়িয়ে খাই, সেদ্ধ করে খাই
নাকি আমি ঠিক নেই তোমার গুডবুকে
কিন্তু এটা তো সত্য কোনোকিছুই করিনি লুণ্ঠন, হয়তো করেছি
কেননা আমার কাছে অবশিষ্ট নেই কোনো স্মৃতি,
রসকষহীন কাঠখোট্টা বা রসময় গালগল্প সম্ভার।
২|
২৪ শে মে, ২০২৬ দুপুর ২:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে আপনি কবিতা খুব ভাল লেখেন নুর দা
কবিতাই লেখবেন বেশি বেশি-----------
৩|
২৪ শে মে, ২০২৬ বিকাল ৪:০৩
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা ভালো হইছে।
৪|
২৪ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:২০
জিনাত নাজিয়া বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০২৬ দুপুর ১:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভালো হইছে। সেই সাথে ভাতিজা বেশ নাদুসনুদুস হইছে।