| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেজুতি_শিপু
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
এবার আমায় ফিরিয়ে নেবে?
ফিরিয়ে নাও, ভীড়ের মধ্যে হারিয়ে ফেলে
ঢের হয়েছে ভিন্ন নামে ডাকা ,
বুকের মধ্যে মধ্য দুপুর দাঁড়িয়ে আছে ঠায়,
কাক পুকুরে এক বালিকা যাচ্ছে কোথায় ফিরে-
সাঁতরে ফেরার পথটুকুই ডুবায় অকাতরে ।
ঢের হয়েছে, চোখের তারায় যখন যেমন রং
সবুজ-নীল, কমলা-হলুদ, সোনালি বা লাল-
সবশেষে কি গভীর আঁধার কালোই সম্বল ?
দেখেছিলাম সত্যি কিছু? দেখেছিলাম নাকি?
মনে ঘরে বিন্দু বিন্দু জমছে থরে থরে
ভেঙে যাওয়া পাখির বাসা, স্বপ্ন ডিমের খোসা,
জংয়ে বন্ধ দুয়ারখানা, নাটাই কাটা ঘুড়ি ,
ছোট্ট ঝুলি বোঝাই হলো, উপচে পড়ছে পথে-
এবার আমায় ফিরিয়ে নেবে?
ফিরিয়ে নেবার সময় হলো নাকি
=================
১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২২
সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
২|
১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
বুকের মধ্যে মধ্য দুপুর থমকে যদি রয়,
তোমার চোখের নরম আলোয় শান্ত হবে ভয়।
কাক পুকুরে ঢেউ খেলে যায় একলা বালির তটে,
তোমার আমার গল্পলেখা প্রেমের পটে পটে।
সাঁতরে ফেরার পথটুকুতে যদি বা নামুক রাত,
অকাতরে বাড়িয়ে দিও তোমার দুটো হাত।
দিন ফুরোলে সন্ধ্যা নামে, কাশফুলেরা হাসে,
জীবন চলুক দিনরাত্রি শুধু তোমার পাশাপাশি।
১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২২
সেজুতি_শিপু বলেছেন: বাহ্ চমৎকার। ধন্যবাদ আপনাকে।
৩|
১৪ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
১৫ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৪
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । বিশাল স্বীকৃতি। কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
মায়াস্পর্শ বলেছেন: বেশ লাগলো।।
খুব সুন্দর কিছু শব্দ ব্যবহার করা হয়েছে।