নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা আছে - নিজে থেকে নেতৃত্ব দাবী করা যাবে না।
অথচ, আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশের ইসলামী দলগুলোসহ বেশিরভাগ রাজনৈতিক দল তা-ই করছেন!

ইমাম মাহদী আসার আগে যারাই আসবেন, তারাই অত্যাচারী হিসেবে থাকবেন -

ইবনে হাজার তার 'সাওয়ায়েক্ট'-এ (পৃষ্ঠা ৯৯) আবুল ক্বাসিম তাবরানি থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ

"আমার পরে আসবে খলিফারা।
খলিফাদের পরে আসবে শাসকরা এবং শাসকদের পরে আসবে রাজারা।
তাদের পর আসবে অত্যাচারীরা এবং
তারপরে আবির্ভূত হবে এক ব্যক্তি আমার আহলে বায়েত থেকে যে পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করে দিবে যেভাবে তা অবিচারে পূর্ণ হয়ে গিয়েছিলো।"

ইমাম মাহদীর অনুসারীদের অনেকগুলো বৈশিষ্ট্যের একটি হবে - "তাঁরা পরাজিতের পেছন ধাওয়া করবেন না।"
অথচ, আমরা বর্তমান রাজনৈতিক দলগুলকে দেখছি পরাজিত দলের পিছূ ধাওয়া করতে।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২১

নতুন বলেছেন: ইমাম মাহাদী একটা মিথ।

০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




তাহলে ইসলামের সকল কথাই মিথ?

২| ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: ২০২৮ সালের দিকে আসবেন ?

০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সময় উল্লেখ নেই বর্ণনায়।

০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




বলা আছে যে- তিনি হঠাৎ-ই উপস্থিৎ হবেন যেমন কেয়ামতের দিন হঠাৎ আসবে।
তবে, কিছু লক্ষণের কথা বলা আছে হাদিসে।

৩| ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

নতুন বলেছেন: তাহলে ইসলামের সকল কথাই মিথ?


ধর্ম ই মিথের উপরে দাড়িয়ে আছে। কোন প্রমান নাই।

ইসলামে ইমাম মেহেদী শব্দটা কোথা থেকে এসেছে? কোরানে তো নেই? হাসিদের অবস্থা খুবই নড়বড়ে, মানুষ রাসুল সা: এর নামে হাদিস বানিয়েছে।

যদি আপনি সহী হাদিস গুলি নিয়ে মাহাদীর খোজ করেন তবে আপনি খুবই অল্পই তথ্য পাবেন।

শেষ যুগে নবী ﷺ-এর Ahl al-Bayt-এর একজন ব্যক্তি আসবেন/শাসন করবেন এবং ন্যায় প্রতিষ্ঠার সঙ্গে তার সম্পর্ক থাকবে; কিছু বর্ণনায় তাকে “আল-মাহদি” বলা হয়েছে এবং তাকে ফাতিমার বংশধর বলা হয়েছে।

আর বাকি যত কাহিনি শুনবেন সেগুলি সহী হাদিস থেকে না। আর ওয়াজে যেই কাহিনি শুনবেন সেগুলি বেশির ভাগই স্বভবত বানানো।

০৩ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি ওয়াজ শুনি না।

আপনি মাঝে মাঝে এমন সব ব্যাপারে নাক গলান যেসব বিষয়ে আপনার কোন ধারণা নেই!!!

ইমাম মাহদী'র আগমন সম্পর্কে পুরো একটি বই আছে যা হাদিস দিয়ে ভরা।

৪| ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০২

সৈয়দ কুতুব বলেছেন: ইমাম মাহদি বাংলাদেশে আসলে সবার আগে জামায়াতী এবং হিজবুত তাহরীর কে টাইট দিবেন ।

০৩ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




গোমরাহ সবাইকেই টাইট দিবেন।
এমনকি সাপোর্টারদেরসহ। ;)

৫| ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইমাম মাহদী আসার আগে যারাই আসবেন, তারাই অত্যাচারী হিসেবে থাকবেন
.......................................................................................................
বাংলাদেশ , পাকিস্হান বা ভারত ছাড়া বহুদেশ
আছে যেখানে মানুষের সাম্য আছে, অত্যাচারী শাসন
এখনো নেই । সুতরাং শুধুমাত্র আমাদের দেশের প্রেক্ষাপটে কিছুই ঘটবেনা ।

...............................................................................
তবে আমাদের দেশে মানবিক গুনাবলী হারায়ে গেছে সেখানে
মব কালচার, ছিনতাই, জবর দখল, মানাফেকী প্রতিষ্ঠা লাভ করেছে ।

০৩ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অত্যাচার ছাড়া মুসলিম কোন কোন দেশ আছে জানান।
আমি দেখতে চাই আমার সাথে আপনার মত মিলে কি না।

যদি অত্যাচার না থাকে তাহলে ধরে নিতে হবে ইমাম মাহদী'র আবির্ভাবের সময় হোয় নাই।

৬| ০৩ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুলনামূলক শান্তিপূর্ণ ও স্থিতিশীল কিছু মুসলিমপ্রধান দেশের তালিকা নিম্নে দিলাম :
..........................................................................................................................
• কাতার: গ্লোবাল পিস ইনডেক্সে মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত।
এখানে নাগরিকদের জীবনযাত্রার মান উচ্চ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা বেশ কঠোরভাবে বজায় রাখা হয়।
• কুয়েত: এটি একটি স্থিতিশীল সংসদীয় আমিরাত।
এখানে অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক শান্তি সূচকে ভালো অবস্থান রয়েছে।
• মালয়েশিয়া: দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে মুসলিমদের পাশাপাশি বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ
শান্তিতে বসবাস করে। এটি একটি অন্যতম মুসলিম-বান্ধব ও উন্নত রাষ্ট্র।
• ইন্দোনেশিয়া: বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ এটি।
বৈচিত্র্যের মাঝেও দেশটির জাতীয় নীতিতে ধর্মীয় সহনশীলতা ও শান্তি বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
• ওমান: মধ্যপ্রাচ্যের অত্যন্ত শান্তপ্রিয় ও নিরপেক্ষ দেশ হিসেবে ওমানের সুখ্যাতি রয়েছে।
আন্তর্জাতিক দ্বন্দ্বে জড়ানো থেকে বিরত থাকা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য দেশটি পরিচিত।
• জর্ডান: রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার দিক থেকে মধ্যপ্রাচ্যের তুলনামূলক নিরাপদ ও শান্ত দেশগুলোর একটি।

০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৩:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি যা বলছেন তা সত্যি হয়ে থাকলে ইমাম মাহদী (আঃ) আবির্ভাবের সময় হয় নাই।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৯

আলামিন১০৪ বলেছেন: কত মানুষ ইমামের আসার প্রতীক্ষায় প্রহর গুণছে...
কিন্তু আল্লাহ তাঁকে প্রকাশিত করলে বেশিরভাগ “মুসলিম” যারা এখন তাঁর আগমনের আকাঙ্খা করেন, তারা তাঁকে সাহায্য করবে না। ...

০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৩:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




তারা তাঁকে সাহায্য করবে না কারণ তিনি 'যুবক' আকার ধারণ করে আবিভূর্ত হবেন।
তারা ভাববে, তিনি কোন বুড়া ব্যক্তি হবেন।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৩:৫৬

আলামিন১০৪ বলেছেন: তিনি নিজেও জানবেন না যে তিনি ইমাম এবং তিনি দায়িংত্ব নিতে অস্বীকার করবেন যতক্ষণ না আল্লাহ তাঁর পরিচয় প্রকাশ করে দেন..

ভাইয়ু, তার জন্য যারা পথ চেয়ে আছে, সেদিন তারা তাঁর সাহায্যে এগিয়ে আসবে না- বিপদ আর ভয়ে..
কে আর নিজের জীবন দিতে চায় বলেন?

০৪ ঠা অক্টোবর, ২০২৬ ভোর ৪:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



নিরাশ হবে না, প্লিজ।
তাঁর সঙ্গী হবেন ৩১৩ জন - ঠিক বদর যুদ্ধের সাহাবীদের সমান।
ইমাম আলী (আঃ) তারা কোথা থেকে আসবেন প্রত্যেকটি জায়গার নাম বলে গিয়েছেন।

ইমাম মাহদী'র সাহায্যকারী হবেন মক্কার পূর্ব দিক থেকে আসা একটি দল।
আমার জানা মতে, ভারতবর্ষ মক্কার পূর্ব দিকে অবস্থিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.