| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো কখনো স্মার্টনেস দেখাতে গিয়ে ওভারস্মার্টনেস দেখায়ে ফেলেন, যা আক্ষরিক অর্থেই বলদামোর উদাহরণ। কিন্তু এরপরও তারা সেটা বুঝতে পারেন না, চলেন বরাবরের মতোই তাহাদের উটকো ভাব লইয়া, নিজেদের মনে করেন 'বিশাল স্মার্ট!' এমন আজাইরা ভাব অবশ্য প্রিন্ট সাংবাদিকদের তুলুনায় টিভি সাংবাদিকদের ভিতরেই বেশি পরিমাণে দেখা যায়! সব সাংবাদিক এমন না, তবে বেশিরভাগ সাংবাদিকই বলতে গেলে এমনই!
ভাব দেখাইতে কেউ আবার বিভিন্নখান থেকে টাকা ম্যানেজ কইরা, বা সাংবাদিকতার বাইরের কোনো 'খ্যাপের কাম' করিয়া টাকা পাইয়া কেউ কেউ আবার গো*য়ার তলে একখান বাইক বওয়াইয়া দেন! আর যাহারা ইহা করেন, তাহাদের ভাব তো মাশআল্লাহ সোয়া সের! :3
সাংবাদিক আলী! তাহাদের চাকরিতে সেলারি কম; এর উপর আবার অফিসে টাইমমতো সেলারি হয় না; হয় নির্ধারিত সময়ের ২০-২৫-৩০ দিন পর। কিন্তু 'সাংবাদিক আলী'দের ভাব কমে না! তাহারা ভাবেন, "টাকার দরকার কী...আমি তো হালার হাম্বাদিক!" টাকার অভাবে তাহাদের অনেকেই ঠিক রাখিতে পারেন না তাহাদের নীতি, করেন নানা ধান্দাবাজি...!
এমনে করিয়া বলদ, ম*র্ষকামী সাংবাদিক আলী'দের জীবন চলিত্বে থাকে...!
১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৫৬
শেহজাদ আমান বলেছেন: ভাইম পেশায় কিন্তু আমিও সাংবাদিক। কিন্তু, 'সাংবাদিক আলী' না! ![]()
২|
১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:০১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কেমন সাংবাদিক ? এখন তো সাংবাদিকরা ভাইরাল নিউজ করে বেশি।
১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:১৮
শেহজাদ আমান বলেছেন: জ্বি, ভাই! আমি ডেস্কে কাজ করি! রিপোর্টিংয়ে না! আর ভাইরাল নিউজ করাই কি কথিত সাংবাদিকদের আসল কাজ বলে মনে করেন? যদি তা-ই মনে করেন, তাহলে কিছু বলার নেই! ![]()
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:২৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
