| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর। ওই দৃশ্য দেখে অন্য অনেকের মতো আমারও হৃদয় আদ্র হয়ে উঠেছিল। মনে হয়েছিল, "ইশ, এরকম একটা আদুরে, কিন্তু সাহসী ছোট বোন যদি আমারও থাকত...!"
আজ কি মনে করে ওর ফেসবুক প্রফাইল ভালো করে দেখলাম...'নুসরাত নূর' নামের ওর প্রফাইলে স্বাভাবিকভাবেই লীগের কঠোর সমালোচনা আছে, বিএনপিরও কঠোর সমালোচনা আছে। কিন্তু...কিন্তু জামাত-এনসিপির কোনো সমালোচনা নেই। বরং, এনসিপি-ইনকিলাব মঞ্চের প্রশস্তিও রয়েছে ব্যাপক...! জামাত-এনসিপির ডানপন্থী, দেশবিরোধী গতানুতিক বয়ানের সাথে ওর ফেসবুক প্রোফাইলের পোস্টগুলোর যেন কোনো পার্থক্যই নেই! জামাত-এনসিপির উগ্রপন্থীরা বিএনপি নেতা মির্জা আব্বাসের ব্যাপারে যেভাবে চরম নিন্দাযোগ্য কথাবার্তা বলেছিল নির্বাচনের আগে ও পরে, ঠিক সেরকমটাই ছিল নুসরাতের কথাও! নাসির পাটওয়ারির মতো বদ্ধ উন্মাদ, নর্দমার কীট তাদের প্রিয় নেতা বলে কথা! ![]()

হায়, এই যে জুলাইয়ের পর আমাদের জুলাইয়ের সাহসী মুখগুলো ক্রমাগত ডা**নপন্থার দিকে ধাবিত হয়েছে বা ডা*নপন্থী লোকজনের চরম অনুরাগী হয়েছে, এমনকি মধ্যপন্থী দল বিএনপিরও অ্যান্টি হয়ে গেছে-- এর দায় শুধু ওদের একার না! আমরা যারা ওদের সিনিয়ার প্রজন্ম আছি, আমরা যারা সমাজের সিনিয়ার সিটিজেন বা মধ্যপন্থী রাজনীতির অনুসারী আমরা যারা, তাদের সবারই এই দায় অনেক বেশি। কেননা, আমরা ওদের নিয়ে কাজ করতে পারিনি, ওদেরকে গাইডলাইন দিতে পারিনি, ওদেরকে আমাদের সহোদর-সহোদরার মতো করে আমাদের পাশে রাখতে পারিনি...!
০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯
শেহজাদ আমান বলেছেন: অনেক কিছুই বলেছি হেতেরে নিয়ে। এই ব্লগেই! এমনকি ইউনুসনামা শিরোনামেই লিখেছি। সামনেও আরও লিখব!
২|
০৩ রা আগস্ট, ২০২৬ রাত ৮:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জুলাইয়ের পর আমাদের জুলাইয়ের সাহসী মুখগুলো ক্রমাগত ডা**নপন্থার দিকে ধাবিত হয়েছে
........................................................................................................................................
এর কারন হলো , আন্দোলনে অংশগ্রহনকারী ৯৫% এর সঠিক জ্ঞান ছিলনা কি করতে যাচ্ছি, কি চাচ্ছে ।
আন্দোলনের পূর্ব ও পরে কি কি হতে পারে এবং কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেই শুশিক্ষাও ছিলনা ।
সে কারনে অনেক আন্দোলনে অংশগ্রহনকারীর আশা ভঙ্গ হয়েছে ।
এখন বলতে শুনি আমরা তো এমন বাংলাদশে চাইনি ।
চেয়েছিলাম হাসিনা সরকারের পতন হোক, সুন্দর গনতন্ত্র ব্যবস্হার মাধ্যমে দেশে শান্তি আসুক ।
০৩ রা আগস্ট, ২০২৬ রাত ৮:৩৯
শেহজাদ আমান বলেছেন: "চেয়েছিলাম হাসিনা সরকারের পতন হোক, সুন্দর গনতন্ত্র ব্যবস্হার মাধ্যমে দেশে শান্তি আসুক!"
-- কিন্তু উগ্রপন্থা, মৌলবাদী ও দেশবিরোধী শক্তির উত্থানে সবকিছুই পণ্ড হয়ে গেছে! ![]()
৩|
০৩ রা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫
Amiya Datta বলেছেন: মধ্যপন্থাটা আসলে কেমন
০৩ রা আগস্ট, ২০২৬ রাত ৯:০১
শেহজাদ আমান বলেছেন: যেটা বর্তমানে জামাত-এনসিপির পন্থার মধ্যে নেই, সেটাই মধ্যপন্থা! ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: নোবেল লরিয়েট কে নিয়ে কিছু বলবেন না । তাহলে রাগ করবো ।