| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পলক শাহরিয়ার
Life is too short to be wasted in finding Answers. Enjoy the Questions!
আজ 'এপ্রিল ফুল' উদযাপন নিয়ে ফেসবুক পেজ,ব্লগে শতশত লিঙ্ক,লেখার বন্যা বয়ে যাচ্ছে যেগুলোর ঐতিহাসিক সত্যতা,নির্ভরযোগ্যতা প্রশ্নবিদ্ধ । মসজিদের ভিতরে মানুষ হত্যার কথা টেনে যারা ফেইসবুকে বা ব্লগে ওয়াজ মাহফিল ফেঁদে বসে, তারাই অন্য সময়ে চাঁদ বিভক্ত হওয়া বা নিল আর্মস্ট্রং কিংবা সুনিতা উইলিয়ামসের ইসলাম ধর্ম গ্রহণের কাল্পনিক কাহিনীর প্রচার ও প্রসারে ব্যস্ত। স্পেনের ঐ মৌলবাদী খ্রিস্টান রাজবংশের সাথে এদের গুণগত পার্থক্য খুব একটা নাই। স্পেনে রিকনকুইস্টার সময়ে ধর্মান্ধতার ফলে মুসলমান ও ইহুদিদের উপরে অবর্ণনীয় অত্যাচার হয়েছে, সেটা এক দুঃখজনক ইতিহাস, কিন্তু সেটাকে পুঁজি করে ধর্মীয় ফ্লেভারে গালগল্প বানিয়ে বেড়ানোও ধর্মান্ধতারই লক্ষণ। নিরপেক্ষ ইতিহাস বলে . . . .
স্পেনের রিকনকুইস্টার সময়ে মুসলমান ও ইহুদিদেরকে ফার্ডিনান্ড ও ইসাবেলার রাজত্বকালে মেরে ধরে বা বের করে দেয়া হয়েছে, এটা একটা ঐতিহাসিক সত্য। কিন্তু তার সাথে এপ্রিলের ১ তারিখের সম্পর্ক নাই।
ইতিহাসের পাতা থেকে বের হয়ে শুধু কুরআন হাদীসের দৃষ্টিভঙ্গি তুলে ধরলাম।
পবিত্র কুরআনে আল্লাহ্ তা'আলা বলেন-
১.
لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ
তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত যারা মিথ্যাবাদী।
( সূরা আল-ইমরানঃ৬১)।
২.
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ
নিশ্চয়ই আল্লাহ ধোকাবাজ, প্রতারককে পছন্দ করেন না।
(সূরা আনফাল- ৫৮)
হাদিসে আছে-
وعن ابنِ عُمرَ رَضِيَ اللَّهُ عَنْهُما قالَ: قالَ رسولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُو مِنْهُمْ
আবুদল্লাহ ইবনে উমর(রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের মধ্যে গণ্য হবে।
{ সুনান আবু দাউদ-৪০৩১, মুসনাদে আহমাদঃ ২/৫।
এখন মুসলমানদের নিজেদেরকেই সিদ্ধান্ত নেওয়া উচিৎ যে, এই প্রথা পালন ও মুসলমান সমাজে এর প্রচলন ঘটানো কি ঠিক?
(সূত্রঃ ব্লগপেজ,ফেসবুক,উইকিপিডিয়া)
২|
০২ রা এপ্রিল, ২০১২ সকাল ১১:০৪
পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ আপু। কেমন আছেন?
৩|
২৪ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: না, ঠিক নয়।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১২ রাত ১০:৪৬
জুন বলেছেন: আপনার বক্তব্যের সাথে একমত প্রকাশ করছি।
+