| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানার ব্লগ
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায় নিজের মুখ দেখে মনে হয়,
কোথায় যেন এই বিষণ্নতা আগে দেখেছি।
নদীও ফিরে আসে না।
একই ঘাটে দাঁড়িয়ে থাকলেও
জল প্রতিদিন ভিন্ন রুপে বয়ে যায়।
শুধু মানুষ ভুল করে
ঢেউয়ের ভেতর স্থায়িত্ব খোঁজে।
মায়ের হাতের লাগানো আমগাছ
ফুলে ভরে ওঠে ঠিকই,
কিন্তু যে হাত বুনেছিলো যতনে
সে হাতে আর কোনো বসন্তে জন্মায় না।
তবু কেন মনে হয় সব ফিরে আসে?
আজো তাই দিনের শেষে,
আমরাই ফিরে যাই অতীতের কাছে
একটু শ্বাস ধার নিতে, একটু কান্না,
একটু মানুষের গন্ধ। বিগত দিনের সুবাস।
আসলে কেউ ফিরে আসে না।
০৯ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
২|
০৮ ই জুন, ২০২৬ সকাল ১০:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: অসাধারণ কবিতা ।
০৯ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৩|
০৮ ই জুন, ২০২৬ সকাল ১১:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৯ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৪|
০৮ ই জুন, ২০২৬ রাত ৮:০৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবি।
০৯ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০২৬ সকাল ১০:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক অনুভব