নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................


শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি, কাঁকড়াতে,
কাদা ছোড়ে আঁধারেতে।
ভাসে জুতো, ছেঁড়া ছাতা,
বিড়াল চুলকায় মাথা!

হিজিবিজি এই খাদ্যমেলা ,
চলছে রে ভাই সব বেলা!
মেহবুবার আদুরে খাবার,
খেয়ে যাবেন, আসবেন আবার !!!

( বিশেষ দ্রষ্টব্য : একজন ব্লগার আদর করে আমাকে কিছু খাবার দিয়েছেন, তার বন্দনা কাব্য দিলাম )

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৭

সামিয়া বলেছেন: ভালো হয়েছে কাব্য

০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অশেষ ধন্যবাদ !
আপনারা কিছু দিলে, ভক্তি ভরে নিতে হয়
তাই একটু বন্দনা করলাম !

২| ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: হিজিবিজি নামে আসলেই একটা নদী থাকলে ভালো হতো।

০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঠিক বলেছেন ,
নামটা তো আমি দেইনি,
একজন ব্লগার আপুর মোহনীয় নাম;
আমি শুধু বন্দনা করলাম !!!

৩| ০১ লা আগস্ট, ২০২৬ রাত ১০:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



ঝিনুকের ছবিটি সুন্দর।

০১ লা আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
তাইতো কবিতাটা আরও সুন্দর ।
ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য ।

৪| ০১ লা আগস্ট, ২০২৬ রাত ১১:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কবিতা পড়ে ভালো লাগে ।

০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার কবিতা পড়ে ভালো লাগে ।
......................................................................
আমার কবিতা সবসময় আশপাশের চলমান ঘটনা নিয়ে
লিখতে চাই, এরপরও কিছু কথা গোপন থাকে।
যা পাঠককে বুঝে নিতে হয় ।
==================================
আপনাদের ভালো লাগাই আমার লেখার আগ্রহ বাড়ে ।

৫| ০২ রা আগস্ট, ২০২৬ রাত ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: বন্দনা কাব্যটি আপনার কৃৃতজ্ঞ মনের স্বাক্ষর বহন করে। আশাকরি, উদ্দিষ্ট ব্যক্তি এটা পাঠ করে প্রভূত প্রীত হবেন।

০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বন্দনা কাব্যটি আপনার কৃৃতজ্ঞ মনের স্বাক্ষর বহন করে।
....................................................................................
অবশ্যই , কেউ যদি মনের থেকে যা কিছু খেতে দেয়,
তার সম্মান করা উচিত, সে কারনে এই কাব্য সবার জন্য উন্মুক্ত !!!

৬| ০২ রা আগস্ট, ২০২৬ রাত ১২:১৭

কাছের-মানুষ বলেছেন: কাব্যটি সত্যিই সুন্দর হয়েছে। আপনার কলমের বরকত কামনা করছি।

আমার ভালো লেগেছে।

০২ রা আগস্ট, ২০২৬ ভোর ৪:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাব্যটি সত্যিই সুন্দর হয়েছে। আপনার কলমের বরকত কামনা করছি।
আমার ভালো লেগেছে।

...............................................................................................
কাব্য করেছি মজা করে ,
একজন ব্লগার খাদ্য হিসাবে, শামুক, মাছ আরো সব হিজিবিজি জিনিস খেতে বলেছে ।
আমি সেই আনন্দে বিভোর , আর আপনাদেরকেও ভাগ দিলাম ।
আপনার মন্তব্যর জন্য আমি কৃতজ্ঞ !!!

৭| ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: প্রতিটি স্তবকের প্রথম লাইনটা বোল্ড করা হয়েছে কেন?

০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিটি স্তবকের প্রথম লাইনটা বোল্ড করা হয়েছে কেন?
..................................................................................
এটা কোন সাহিত্যর নিয়ম মেনে চলা নয়,
এখানে, প্রতি স্তবক শুরুর সময় অর্থবোধক কথাটি
পাঠকের আগ্রহ ও দৃষ্টি আকর্ষন ও পড়ার সুবিধার জন্য
লেখকের কৌশল মাত্র ।

৮| ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ তো
ভালো লাগলো

০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবির কাছে কবিতা খানি
হিজিবিজি এই খাদ্যমেলার কাহানী
চমৎকৃত করেছে শুনে ,
শামুক এবার খাবানী ... ... ...

৯| ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে থমথমে রাত।

১০| ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১০:০৩

মেহবুবা বলেছেন: হিজিবিজি নদীর লোকেশন দাও ম্যাপে!
এত সুন্দর গোলাপী ঝিনুক মেলে সেই নদীতে! এসব ঝিনুকের মুক্তো না জানি কত সুন্দর !
কবিতা যে ভালো হয়েছে, ঝিনুক দেখে বলতে ভুলে গেলাম।

নাম তো শঙ্খচিল, সেই যে জীবনানন্দ দাস বলে গিয়েছেন
"আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে "
তাই তো কবিতা পাওয়া গেল!

০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ২:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এসব ঝিনুকের মুক্তো না জানি কত সুন্দর !
.....................................................................
মুক্তো থাকে হৃদয় মাঝে,
আর নদীর ম্যাপ মিলবে অশ্রুধারায় !
ওখানে যেওনা নীলান্জনা,
চিরতরে যাবে যে হারায়ে !!!

০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ২:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে থমথমে রাত।

সে এক অদ্ভুত নদী, হিজিবিজি তার নাম,
যেখানে থমকে দাঁড়ায় শহরের সব ধুমধাম।
হৃদয়ের এক কোণে, গোপনে যে পথ হারায়,
সেখানেই এই নদী রূপালী মায়াবী ঢেউ ছড়ায়।

অগোছালো যত ভাবনা, আর না-বলা যত গান,
এই নদীর জলে খুঁজে পায় তাদের নিজেদের প্রাণ।
তুমি যদি কখনো চাও , চলমান নদীটিকে ছুঁতে,
ডুব দিও মন-পাহাড়ের শান্ত কোনো আলো আধাঁরেতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.