নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবর্ণ হতে পারে , জরাজীর্ণ বলতে পারে , কল্পনাশক্তি চোরাবালি , সমুদ্রের গভীরতা স্বত্ব যেখানে মূল্যহীন জীবন সেখানেই শুরু ........

চন্দ্রাহত মৃন্ময়ী

চন্দ্রাহত মৃন্ময়ী › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তন

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

ছেলে মেয়ে প্রকারভেদ ছোটবেলা থেকেই শুরু হয় | একটা ছেলেকে ছোটবেলায় যেখানে খেলার জন্য গাড়ি উড়োজাহাজ কিনে দেওয়া হয় সেখানে মেয়েদের দেওয়া হয় পুতুল আর খেলনার থালাবাসন যা দিয়ে ছোটবেলায় মেয়েদের শিখানো হয় সংসার করার নিয়ম কায়দা | আর ছেলেদের বলা হয় বড় হয়ে তুমি গাড়ি উড়োজাহাজ চালাবা | ঘরে যখন একটা কালো চেহারার মেয়ে শিশু জন্মনেয় তখন থেকে পরিবারের চিন্তা মেয়ের বিয়ে দিবে কিভাবে | আর ছেলে যদি কালো হয় বলা হয় ঘরে আমাদের কালোমানিক জন্ম নিয়েছে |


সবই আসলে মেয়েদের বিপরীতে | কেনো একটা মেয়ে শিশুকে ছোটবেলায় এটা বলা হয় যে তোকে পরের বাড়িতে যেতে হবে | মেয়েদের নিজের বলতে কিচ্ছু নেই |

আসলে ইচ্ছা করলেই একটা মেয়ে পরিবারের বোঝা নয় পরিবারের মূল ভিত্তি হতে পারে |


এইযুগে মেয়েদের নিজের পায়ে দাড়ানো খুব দরকার কারণ যখন একটা মেয়ে তার নিজেকে ঠিকভাবে চলাতে পারবে তখন পরের সংসারে কখনো বোঝা হবে না | পরিবারের লোকেরা কখনো এটা বুঝে না নিজের রক্তের সম্পর্ক যখন আপনের কাছে বোঝা তখন সে অন্যার কাছে যে বোঝা হবে না তার তো কোন মানে নেই |


মানুষ বর্তমানে আধুনিক যুগে বসবাস করছে এখন জীবন যাপনের মান অনেক উন্নত কিন্তু আজও মানুষের চিন্তাধারা মেয়েদের প্রতি আগের মতোই রয়ে গেছে |


পরিবার লোকগুলো আসলে বুঝতেই চায় না এই পরিবার মানুষগুলোই পারে একটা মেয়েকে সমাজ সংসার আ পৃথিবীতে বোঝা হওয়ার হাত থেকে রক্ষা করতে | তার জন্য বেশি কিছু দরকার নেই শুধু দরকার একটু মানুষিকতার পরিরর্তন |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.