নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবর্ণ হতে পারে , জরাজীর্ণ বলতে পারে , কল্পনাশক্তি চোরাবালি , সমুদ্রের গভীরতা স্বত্ব যেখানে মূল্যহীন জীবন সেখানেই শুরু ........

চন্দ্রাহত মৃন্ময়ী

চন্দ্রাহত মৃন্ময়ী › বিস্তারিত পোস্টঃ

অরন্য

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০০

রাস্তায় একায় দাড়িয়ে আছে রুদ্রাণী | আবছা কুয়াশায় ভালোভাবে দেখা যাচ্ছে না অরন্যকে |

# কখন থেকে দাড়ায় আছি আমি তোমার কেবল সময় হলো আসার |
= আমি তো এখানেই ছিলাম তোমায় দেখছিলাম |

# কি বলো একদম মিথ্যা বলবা না আমার সাথে |

= রুদ্রাণী তোমায় মিথ্যা বলতে আমার আশ্চর্যরকম ভালোলাগে |

# কি হয় বলো তো আমি তো তোমার সব মিথ্যা বুঝতে পারি ...

= হুম তুমি আমায় সহ্য কর তাই তোমায় ভালোবাসি এতো ....

# ঢং করবে না একদম ...



তারপর দুজনে হাটতে শুরু করলো | রুদ্রাণী রোজ ভোরে এখানে আসে অরন্যের সাথে শিউলী বনে যায় ...

এইসময় শিউলীবন শুভ্রফুলে ভরা থাকে | রুদ্রাণী ফুল কুড়িয়ে মালা গেথে অরন্যকে দেয় |

- রোজ একই মালা গাথো কেনো তুমি |

- তোমায় দিবো বলে |

- ভালোবাসো সেটা তো জানি কিন্তু এতো কেন?

- উওর নেই কখনো নিজে জানতে পেলে তোমায় বলবো ......



অন্তুনীল রোজ সকালে এই মেয়েটাকে শিউলীবনে দেখে | একা একা মেয়েটা কথা বলে মালা গাঁথে আর তারপর কি কারনে যেন মালাটা রেখে চলে যায় | অন্তুনীল ঠিক তারপর গিয়ে ফুলের মালাটা নিয়ে আসে |

মেয়েটাকে সে অনেক খুঁজেছেন কিন্তু পায় নি কারণ কুয়াশার মাঝে রোজ মেয়েটা কোথায় যেন উধাও হয়ে যায় ....


প্রচন্ড বৃষ্টি হচ্ছে | প্রকৃতির অনেক পরিবর্তন হয়েছে তাই এখন কোনকিছুই ঠিক নেই তাই এই অবস্থা |

হাড়কাপানো শীতে হঠাৎ বৃষ্টি তাই রাস্তা পুরো ফাকা | অন্তুনীল তবু বের হয়েছে | প্রকৃতির বাধার জন্য তো আর জীবন থেমে থাকে না |



হঠাৎ দেখে লাল শাড়ি পরা একজন বৃষ্টিতে ভিজছে |

এতো ঠান্ডা আর উপর বৃষ্টি পানি এতো ঠান্ডা কিভাবে সম্ভব |

# রুদ্রাণী তোমার তো বৃষ্টি পছন্দ না আজ কেনো ভিজছো ?

= অরন্য শীতকালে বৃষ্টি আমায় ভালোলাগে |

# কখনো তো বলো নি ?

= কখনো শুনতে চেয়েছিলে |

অন্তুনীল দেখলো সেই শিউলি বনের মেয়েটা আজও একায় একায় কথা বলছে আর বৃষ্টিতে ভিজছে |

আজ কথা বলবোই বলবো অন্তুনীল মনে মনে ঠিক করে নিলো |

# এই যে ভিজছেন কেন এভাবে অসুস্থ হবেন তো |

= আপনার কোন সমস্যা তাতে |

বলে রুদ্রাণী হাটা শুরু করলো | অন্তুনীল আজ আর সহজে ওকে ছাড়লো না পিছু নিলো | মেয়েটা কথা বলেই যাচ্ছে অনর্গল কিন্তু আশেপাশে কেউ নেই |

# ছেলেটা আমায় ওভাবে বললো তুমি কিছু বললা না কেনো?

= ঠিকই তো বলেছে |

# কি বললে অন্যকেউ আমায় কিছু বলবে আর তুমি তার হ্যা তে হ্যা মিলাবে | তোমার এই অভ্যাসের জন্য মাঝেমধ্য তোমায় খুন করতে ইচ্ছা করে |

= হা হা হা

# হাসবো না খবরদার | সবসময়ই একই কাহিনী | তুমি আর আমার সাথে আসবা না যাও ভাগো এখান থেকে |

= আচ্ছা

# আচ্ছা মানে কি?

= তুমি আমায় না রাখতে চাইলে আমি তো থাকতে পারবো না রুদ্রাণী |

# হু তা থাকবে কেনো | জানি তো সব |

= না তুমি কিচ্ছু জানো না আমি যে তোমার হেলুসিনেশন তা তুমি বিশ্বাস করতে চাও না |

# কি বলো এগুলো | হেলুসিনেশন কেন হবে এই তো তোমায় ছুঁতে পারছি তোমার সাথে কথা বলছি |

= সব তোমার কল্পনা রুদ্রাণী |

# কখনো না |

= সত্যি আমায় ভাবা বন্ধ করো দেখবে আমি আসবো না |

# না পারবো না |

= পারতে হবে তোমার নিজের জীবনের জন্য |


# দরকার না আমি ভাবতে চাই না |


মেয়েটা প্রচন্ড কাঁদছে | বৃষ্টি জলেও মেয়েটার চোখের জল স্পষ্ট দেখা যাচ্ছে |


অন্তুনীল কি করবে বুঝতে পারছে না | হঠাৎ কি এমন হলো মেয়েটার এতো কাঁদছে কেনো |

কিছুক্ষণ পর মেয়েটা অন্তুনীল দেখলো মেয়েটা তারদিকে আসছে |

# এই যে শুনুন আপনি আর আমার আশেপাশে কখনো আসবেন না |

- কেনো?

# কারণ আমি অরন্যকে ভালোবাসি | আর সেই আমার ভবিষ্যৎ আপনি নন |

- ভালোবাসার কথা আমি কখনো বলছি আপনাকে?

# শিউলীমালা গুলো আপনার কাছে আপনি রোজ আমায় দেখতে শিউলীবনে আসেন সবসময়ই আমায় খোজেন এগুলো কি তাহলে |

- আপনি সব জানেন?

# আমি না অরন্য সব জানে | ও আমাকে সব বলেছে কিন্তু আমি বিশ্বাস করি না ও ছাড়া কেউ আমায় ভালোবাসতে পারে না |

অন্তুনীল কি বলবে বুঝতে পারছে না |

# এবার তোমায় ভালোবাসতে কোন বাধা নাই তো অরন্য ....দেখো ওকে ফিরিয়ে দিয়েছি ...

= পুরো পাগলী তুমি রুদ্রাণী আমায় নিয়ে বৃথা মেতে আছো তুমি |

# জীবনের সবকিছুই স্বারথের জন্য করতে হয় না অরন্য .........




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভকামনা রইল।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

চন্দ্রাহত মৃন্ময়ী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.