নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার পাগল

কাওসার সুজন

কাওসার সুজন › বিস্তারিত পোস্টঃ

আপনি কি জনপ্রিয় হতে চান?

০১ লা মে, ২০১২ সকাল ৯:২৩

অন্যের কাছে প্রিয় হতে কে না চায়? কে না চায়! কে না চায় অন্যের মুখে নিজের প্রশংসা শুনতে! আসলে সব মানুষই অন্যের শ্রদ্ধা এবং ভালোবাসা পেতে ব্যাকুল; সবাই চায় জনপ্রিয়তা। কেউ পায়, কেউ আবার পেয়েও ধরে রাখতে পারেন না, হারিয়ে যায়। আপনিও নিশ্চই অন্যের কাছে বিশিষ্ট হতে চান। পেতে চান জনপ্রিয়তা। আসলে জনপ্রিয় হওয়াটা কিন্তু খুব সহজ। কি বিশ্বাস হচ্ছেনা। চেষ্টা করেই দেখুন না। নিচে আপনার জন্য দেয়া হলো এক ডজন টিপস। টিপসগুলো ভালোভাবে অনুশীলন করুন। আশা করি, হাতে হাতেই ফল পাবেন।

১। নাম মনে রাখুন: কারো সাথে পরিচয় হলে প্রথমেই তার চেহারাটা মানসপটে ভালোভাবে গেথে নিন। সাথে সাথে হৃদযে লিখে ফেলুন তার নামটাও। পরবর্তী সময়ে দেখা হলে তার নাম ধরে সম্বোধন করুন। দেখবেন যে আপনাকে কেমন পছন্দ করতে শুরু করেছে।

২। অভিবাদন জানান: কারো সাথে দেখা হলেই সালাম হাই, হ্যালো, গুডমনিং ইত্যাদির মাধ্যমে তাকে অভিবাদন জানান। বিদায় মুহুর্তেও বাই বাই, দেখা হবে, খোদা হাফেজ, সালাম ইত্যাদির দিযে সম্ভাষণ জানাতে ভুলবেন না যেন।

৩। হ্যান্ডশেক করুন: সাক্ষাতের শুরুতেই হ্যান্ডশেক করুন। আপনার হাতের উষনতা ছড়িয়ে দিন তার হৃদয়ে। দেখবেন সে আপনার প্রতি বন্ধুভাবাপন্ন হয়ে উঠেছে।

৪। কুশল বিনিময় করুন: আলাপচারিতার শুরুতেই কুশল বিনিময় করুন। অন্যের আনন্দ-বেদনা এবং ব্যক্তিগত সুখ-দু্খের খবর নিন; জানতে চেষ্টা করুন তিনি কেমন আছেন।

৫। মিষ্টি করে হাসুন: কারো সাথে দেখা হলে চেহারায় কৃত্রিম গাম্ভীর্য় ফুটিয়ে না রেখে তার চোখের দিকে তাকান এবং মিষ্টি করে হাসুন। দেখবেন সে আপনার সামনে কতো সহজ হয়ে উঠেছে।

৬। সব সময় প্রাণবন্ত থাকুন: ফুর্তিবাজ এবং হাসিমুখী মানুষের সাহচর্য সবাই পছন্দ করে। তাই সব সময় সজীব এবং প্রাণবন্ত থাকুন। কোনা কারণে মন খারাপ হলেও যথাসম্ভব চেপে রাখুন। মনে রাখবেন নীরব, গোমড়া মুখো মানুষকে সবাই এড়িয়ে চলে।

৭। অভিনন্দন এবং শুভেচ্ছা জানান: পরিচিতজনদের জন্মদিন, বিবাহবার্ষিকী, নববর্ষ, ঈদ-এ জাতীয় উতসবে, পার্বণে শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠান, টেলিফোন করুন। কৃতিত্বপূর্ণ কোনো সাফল্যে অভিনন্দন জানান। সম্ভব হলে পাঠিয়ে দিন কিছু ফুল।

৮। সহমর্মিতা প্রকাশ করুন: মানুষের দুখ, শোকে, বেদনায় পাশে গিয়ে দাড়ান। সান্ত্বনা দিন। প্রকাশ করুন সহানুভূতি এবং আন্তরিক সহমর্মিতা। দেখবেন আপনি তার প্রিয় মানুষ হয়ে গেছেন।

৯। অন্যের প্রশংসা করুন: অন্যের প্রাপ্য মর্যাদা দিন; যোগ্যতার যথাযথ মূল্যায়ন করুন। কৃতিত্বপূর্ন সাফল্যের জন্য প্রাণ খুলে প্রশংসা করুন।

১০। সহনশীল হোন: মানুষের প্রতি রাগ, ঘৃণা, ঈর্ষা, বিদ্বেষ ইত্যাদি প্রকাশ করবেন না। ক্রোধ, উত্তেজনা, বিরক্তিভাব নিয়ন্ত্রন করুন। সহনশীল হোন। ক্ষমা প্রদর্শন করুন। দেখবেন মানুষও আপনার ভুল-ত্রুটি মনে রাখেনি।

১১। সৌজন্য এবং আন্তরিকতা প্রদর্শন করুন: মানুষের সাথে ভদ্রতা এবং সৌজন্যমূলক আচরণ করুন। প্রকাশ করুন হৃদয়ের উষনতা এবং নির্ভেজাল আন্তরিকতা।

১২। মানুষকে ভালোবাসুন: মানুষ মানুষের জন্য। তাই মানুষকে ভালোবাসুন; কাছে টানুন এবং বাড়িয়ে দিন বন্ধুত্বের হাত। দেখবেন সবাই দিব্যি কেমন আপনার বন্ধু হয়ে গেছে এবং আপনাকেও ভালবাসতে শুরু করেছে। এভাবেই আপনি অর্জন করতে পারেন ঈর্ষণীয় জনপ্রিয়ত। :):)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

কাবিল বলেছেন: ভাল লিখেছেন। আপনার নতুন পোস্ট কই?

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

দিগন্ত জর্জ বলেছেন: ভালো লাগলো লেখাটা.... কথাগুলোও চমৎকার..মেনে চলার চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.