| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজহারূল
আমি আমাকেই খূঁজে চলি আমাকে চেনার প্রয়াসে অহর্নিশি ফেলে আসা প্রভাতে,দুপুরে,গোধূলীতে,তমশ্রীর নিশিতে..
পান্থনিবাস
(১)
আমি কোথায় বাঁধিনি ঘর...?
যখন যেথায় চাহিয়াছে মন
যেথায় ছুটিয়াছে মোর আখিঁ নিরন্তন
সেথায় ঢালিয়াছি মোর যত স্বপন
দেখিয়াছো...........?
সে তো আজ বিস্তৃর্ণ মরূচর
আমি যেথায় বাঁধিয়াছি ঘর।
(২)
আমি কোথায় ছাড়িনি ভেলা...?
যেথায় বায়ু টানিয়াছে পাল
যেথায় শুনিয়াছি আছে মহাতল
সেথায় ছিটিয়াছি মোর পদ্মজল
শুনিয়াছো...........?
সে যে আজিকার বাবলা তলা
আমি যেথায় ভিড়িয়েছি ভেলা।
(৩)
আমি কোথায় পেলিনি চরণ...?
যেথায় বাধিঁয়াছে বাসা দিবাকর
যেথায় হিমবতি ছাড়িয়াছে নিহার
সেথায় হাসিয়াছে মোর নিশাকর
শুনিয়াছো...........?
সে যে আজ পরিত্যাক্ত নির্হরন
আমি যেথায় পেলিয়াছি চরণ।
অক্টোবর”০৮
©somewhere in net ltd.