| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানি
আমার কবিতা এখনো
ছাপা হইনি কালি ও কলম, প্রথম আলোর সাহিত্য সাময়িকী,
কিংবা কোন লিটল ম্যাগাজিনে।
তাই আমি কবি নই
তোমার কাছে।
আমি কবি নই
তাদের কাছেও,
যারা দেশ পত্রিকায় না ছাপালে
কাউকে কবির স্বীকৃতি দেইনা।
তাদের স্বীকৃতির আমি
থোড়াই কেয়ার করি,
না তোমার স্বীকৃতির।
কেউ পড়বে সে আশায়
আমি লিখিনি কোনকাল।
তাই আমি কবি নই কারো কাছে।
-------------
আবিদ
১৬/০২/১৬, চট্টগ্রাম।।
©somewhere in net ltd.