| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও ঝরা পাতাগো তোমার সাথে আমার রাত পোহানো কথা গো তোমার সাথে আমার দিন কাটানো কথা
২০০৬ সালের কুরবানির ঈদের সময়টায় আমি যখন আম্মার অভাববোধজনিত কারণে নিঃসঙ্গতায় দিন কাটাচ্ছি, তখনই শুনি সামহোয়্যার ইন ব্লগের কথা। আমার এক বান্ধবী ঢাকা থেকে ফোনে জানালো যে সে লিখার জন্য সাংঘাতিক একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে, সেটা হলো ব্লগ। ব্লগের নাম সামহোয়্যার ইন ব্লগ। আম্মা হজে গেছেন, তাঁর ঘরে তাঁর বিছানায় দিনযাপন করি, বিছানার উপরেই আমার যাবতীয় জিনিসপত্র। গোসল, খাওয়া ইত্যাদি ছাড়া বাকি সময় বিছানার উপরই কাটাই। নোকিয়া ২৬০০ ক্লাসিক হাতে। বান্ধবী আমাকে লগ ইন করা শেখাতে উঠেপড়ে লাগলো। অপেরা মিনির সাথে পরিচয় হলো। কিন্তু কিছুতেই কিছু হয় না। পরে জিপি কেয়ারে গিয়ে জানলাম আমার মোবাইল সেট জাভা সাপোর্টেড না...বান্ধবীটি আবার কোনকিছুতেই আগ্রহ দীর্ঘদিন ধরে রাখতে পারে না। সামু নিয়ে থার প্রবল আগ্রহও কয়েক মাসের মাথায় মিইয়ে গেল। ব্লগে বানানো বন্ধুদের সঙ্গে অন্য ব্লগে চলে গেল। অবশ্য শেষ পর্যন্ত কোনো ব্লগেই আর থাকেনি। ভার্চুয়াল রিলেশনগুলোকে মনিটরের ভেতর থেকে মাটিতে নামিয়ে আনার ফলাফল সবসময় কি আর মধুর হয়?
দু'বছর পর ঢাকায় আসি। এরপর নিজেও ব্লগের জগতে ঢুকে পড়ি...
সামহোয়্যার ইন সফলতার সঙ্গেই এতোগুলো বছর পার করে দিলো। আমিও অনেকদিন বাদে লেখালেখি কিংবা আত্মস্বাধীনতার চর্চার জন্য যখন ব্লগীয় প্ল্যাটফর্ম খুঁজছি, তখন এই সামুতেই অনেকের আনাগোনা দেখলাম। ভিন্ন ভিন্ন স্বাদের লেখা পেলাম। তাই এখানেই স্থির হয়ে গেলাম। সামহোয়্যার ইনের কারণেই জীবনে প্রথমবারের মতো বাংলায় টাইপ করা শব্দ প্রকাশের আনন্দ অনুভব করতে পেরেছিলাম। ইশ! কতোই না কষ্ট হতো তখন টাইপ করতে।
সামহোয়্যারের পথচলা অব্যাহত থাকুক। অনেক শুভকামনা। শুভ জন্মদিন।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮
আবিদা সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।
২|
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা সবচেয়ে শক্তিশালী জেনারেশন হিসেবে গড়ে উঠবে বাংলায়
১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩১
আবিদা সিদ্দিকী বলেছেন: ![]()
৩|
০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯
বিজন রয় বলেছেন: সামু অনেক ভাল প্লাটফরম এটা আমিও মনে করি।
লিখুন।
ভাল থাকুন।
০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫
আবিদা সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ।
৪|
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪০
মোঃ গাউছুল আজম বলেছেন: ফেসবুকে অনেক সময় নস্ট করলাম । এই ব্লগটি পড়লে অনেক কিছু শেখা যায়
০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৪
আবিদা সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।
৫|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
খায়রুল আহসান বলেছেন: সামহোয়্যারের পথচলা অব্যাহত থাকুক - আপনারও সামহোয়্যারে পথচলা অব্যাহত থাকুক! কিন্তু আপনি খুবই কম লিখছেন বলে মনে হচ্ছে। + +
১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯
আবিদা সিদ্দিকী বলেছেন: স্যরি, কমেন্টটা লক্ষ্য করিনি যেহেতু আমার লেখা প্রথম পাতায় যায় না, মন্তব্য আশাও করি না এবং এখন আর চাইও না প্রথম পাতায় লেখা যাক। সময় পেলে ব্লগে আসি। একটা লেখা পড়ি, কমেন্ট করি, এতেই আনন্দ পাই, লিখতে ইচ্ছে করে না। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
৬|
২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২১
তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো আবিদা আপু, আপনার জন্য শুভ কামনা আমিও অনেক আশা নিয়ে সামুতে লেখালেখি শুরু করেছি জানি না কোন দিন প্রথম পাতায় আমার লেখা যাবে কিনা না গেলেও ক্ষতি নেই। আমি পড়তে ভালবাসি। নিজের লেখাগুলো না হয় ডাইরি হয়েই থাক।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২০
আবিদা সিদ্দিকী বলেছেন: হেই তারেক! ধন্যবাদ। আমার অবশ্য প্রথম পাতায় যায় না বলেই এখন ভালো লাগে কারণ যারা এখানে আসেন, নিজের ইচ্ছায় আসেন, প্রথমপাতা তাদের পথ দেখিয়ে আনে না।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯
সপ্তম৮৪ বলেছেন: আমজনতার ব্লগ মানে সামু । আমজনতার জোরেই টিকে আছে মনে হয় ।