| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও ঝরা পাতাগো তোমার সাথে আমার রাত পোহানো কথা গো তোমার সাথে আমার দিন কাটানো কথা
সব পথ হারিয়ে যাওয়ার পর গুহাবাসী না হয়ে উপায় কি?
শেষ কোনদিন একটা কোনো সামাজিক অনুষ্ঠানে আপনজনদের সাথে হাত নেড়েনেড়ে গল্প করেছি সেটা বলতে হলে কিছুক্ষণ ভাবতে হবে। কোনো আড্ডায়, এমনকি বাসে বসেও কারো সাথে কথা বলতে পারি না। মানুষ বড় বেশি পারসোনাল হয়ে যায়। শুরুটাই হয় এভাবে,
"আপনার বাচ্চা কয়জন?"
"কি বলেন...বাচ্চা নাআআইইই?"
"বাচ্চা তো দরকার"।
"ডা. অমুককে দেখান..."।
কতো সহজেই না মানুষ অন্যের শরীরের চামড়া কেটে সেখানে লবণ মাখিয়ে দিতে পারে!
আমার জন্মদিনে সকাল থেকে বিকাল পর্যন্ত বয়সে ছোট, সমবয়সী, বয়সে বড় বান্ধবীরা বাসায় আসতো। কোনো পার্টি বা অনুষ্ঠানের আয়োজন হতো না, যার যার মর্জিতেই আসতো। আমার যে কতোরকমের বন্ধু ছিল। পাশের বাসার আপা, আরেক বাসার খালাম্মা, বান্ধবীদের মা, গৃহকর্মী, পরিবারের এবং আশপাশের বাচ্চাকাচ্চা ইত্যাদি সবার সাথেই সখ্য ছিল। রাতের ঘুম ছাড়া সারাক্ষণই সচল আমি। অথচ সেই আমাকেই অচল করে দেয়া হলো। মাধ্যমিকে পড়ার সময় থেকেই প্রিয়জনদের পাশে থেকেছি। কতো মেয়ের চোখের পানি যে মুছে দিয়েছি, সেই আমার চোখে পানি এনে দেয়া হয়। এভাবে একা থাকাটা শিখে গেছি। নিজের সঙ্গই আমাকে আনন্দ দেয়। তবু কি আর শান্তি আছে? একা থাকি শুনলেই কেউ কেউ বাসায় চলে আসতে চায়। উহু, একা আসবে না, স্বামীকেও আনবে না, প্রেমিক নিয়ে আসবে। বাসাটাকে "লিটনের ফ্ল্যাট" ভাবতে চায়।
বৃষ্টি নিয়ে ফেসবুকে হাঙ্গামা...
সেইরাতের কথা আমার স্পষ্ট মনে আছে। কলকাতার "হইচই" দেখছিলাম। সিদ্দিকীকে চ্যাটে সেটা জানাতেই বলল, "পাওলি আপার মুভি মানেই খোলামেলা দৃশ্য"।
"ছবির গল্প পড়ে সেটা মনে হয়নি। থিয়েটার কর্মীদের নিয়ে...কি আর দেখাবে...আচ্ছা দেখা যাক"।
মধ্যরাত। ছবিটা দেখতে ভালোই লাগছিল। মাঝামাঝিতে আসার আগেই বিদ্যুৎবিভ্রাট। বৃষ্টি নেমেছে। বারান্দায় যেয়ে "এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন..." গাইলাম। আসলে সময় পার করার জন্যই বেসুরো গলায় এতো সুন্দর একটা গানকে নাজেহাল করলাম। কোনো একটা ছবি মাঝপথে রেখে দিতে ভালো লাগে না।...যাইহোক, সেটা ফেব্রুয়ারির শেষ সপ্তাহ। অথচ ফেসবুকে কাল রাতের বৃষ্টিকে নানাজন "প্রথম বৃষ্টি" বলে পোস্ট দিচ্ছিলো। তাহলে সেই রাতের বৃষ্টিটা কি ড্রেস রিহার্সেল ছিল?
'এডাল্ট' কেন বলা হচ্ছে এটাই বুঝতে পারি না
বেশ কয়েকবছর ছবি, গান ইত্যাদি বিলাসী ভালোলাগা থেকে দূরে থাকতে হয়েছে। সিদ্দিকীর সাথে সংসার করতে এসে স্থিরতায় এলাম। নিজের মাঝে ফিরতে শুরু করি। রোজ রোজকার গ্লানি, ক্লান্তি আর অপমান থেকে নিজেকে মুক্ত করার সাহসও পাই অর্থাৎ চাকরিটা ছেড়ে দিলাম। ...সিদ্দিকীর টু টেরাবাইটের হার্ডডিস্কে অসংখ্য ছবি, টরেন্ট থেকে অনেক ছবি নামিয়ে কম্পিউটারে রেখেছে। কিন্তু আমি দেখতে চাই বোমকেশ বক্সী, রহস্য মুভি, শর্টফিল্ম, কলকাতার অন্যধারার ছবি। সাধারণ মানুষের সাধারণ পছন্দ। তাই ইউটিউবেই চোখ রাখি। প্রথমদিকে "এডাল্ট" লেখা দেখলে ওটা বাদ দিতাম। কিন্তু কোনো কোনো ছবির গল্প পড়ে মনে হতো এটা এডাল্ট হবে কেন? ছবিতে বেডসিন বা গানের দৃশ্যে খোলামেলা পোশাক এসব তো আকছার হচ্ছে। গোটা ছবি পরিচ্ছন্ন কিন্তু লিখে দিচ্ছে এডাল্ট। কোনো মানে হয় না।
০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৩
আবিদা সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ। মনে হয় না অনেক মানুষ পড়বেন। কারণ লেখাটা প্রথম পাতায় যায়নি। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
২|
০৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৫
মুশি-১৯৯৪ বলেছেন:
ভাল লিখেছেন । তবে আমার মত অর্কমন্য লোকের ক্ষেত্রে ইহা একটি ব্যতিক্রম, কেননা অনেকক্ষন আলাপ করিবার পরও আমি অনেকের নামও জিজ্ঞেস করি না, ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন তো অনেক দূরের কথা ।
আমার আত্মীয় লোকেরা অনেক সময় আমার উপরে বিরক্ত হয় বটে, কিন্তু বিনা বাক্যব্যয়ে যে কারও কাজ করি বলে আমি অনেকের প্রিয়পাত্র ।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৬
আবিদা সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩|
০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯
বিজন রয় বলেছেন: বিজন ভাইয়া, একটা হেল্প করবেন? লেখা পোস্ট করার সময় প্রথম পাতায় পোস্ট যাবে কিনা এরকম একটা প্রশ্ন আসে। কিন্তু কোথায় ক্লিক করতে হবে বুঝতে পারছি না।
গতকাল ব্লগে ছিলাম না তাই আপনার মন্তব্যটি দেখতি পারিনি।
ইতিমধ্যে যদি ওই সমস্যার সমাধান না হয়ে থাকে তো এভাবে ফলো করুন............
আপনার পোস্টি ড্রাফ্ট করার পর.....
০১.
০২.
লাল কালি দিয়ে গোল চিহ্ণিত স্থানে ক্লিক করুন।
এভাবে না হলে আমাকে জানাবেন।
ধন্যবাদ
০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:১১
আবিদা সিদ্দিকী বলেছেন: আরে বাহ! এতো একদমই সোজা। ভালো শেখাতে পারেন আপনি। অনেক ধন্যবাদ।
১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০
আবিদা সিদ্দিকী বলেছেন: আরেকটা কথা বিজন ভাইয়া। এক ব্লগার জানালেন তার পেইজে গেলে "আমার করা সাম্প্রতিক মন্তব্য" অংশে আমার পোস্টে মন্তব্য করলে সেটা দেখায় না।
৪|
০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৭
বিজন রয় বলেছেন: হা হা হা .... আপনার পোস্টি পড়লাম।
সামাজিক জীব হিসেবে কোন কিছুর বাইরে থাকা খুব কঠিন।
তবুও যদি ভাল কিছু সংস্পর্শে বেশি বেশি থাকা যেত!!
কিন্তু না, আমাদের সমাজ খুব বেশি এডাল্ট, খুব বেশি পাকা, খুব বেশি পচাঁ আর জঘন্য।
হয় গা বাঁচিয়ে চলা না হয় প্রতিবাদ।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৩
আবিদা সিদ্দিকী বলেছেন: অনেক খুশি হয়েছি আপনি আমার ব্লগবাড়িতে এসেছেন দেখে। ধন্যবাদ।
৫|
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৪
বিজন রয় বলেছেন: আপনার সমস্যার সমাধান হয়েছে তাহলে?
এবার নতুন পোস্ট দিন, দেখি প্রথম পাতায় আসে কিনা।
শুভসন্ধ্যা।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৬
আবিদা সিদ্দিকী বলেছেন: ইয়েস! হয়েছে।
দেব। ধন্যবাদ।
৬|
১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৫
খায়রুল আহসান বলেছেন: আসলে সময় পার করার জন্যই বেসুরো গলায় এতো সুন্দর একটা গানকে নাজেহাল করলাম -- ভাল বলেছেন! ![]()
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৯
আবিদা সিদ্দিকী বলেছেন: অনেক ধন্যবাদ।
৭|
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:০১
মিজান মোহাম্মদ বলেছেন: ভালো লিখেছেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২
আবিদা সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭
সপ্তম৮৪ বলেছেন: অনেক বিষয়ের অনুভূতি লিখেছেন। দু:খজনক, মানুষ সবসময় ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা শুরু করে। মানুষের আক্কেল হবে কবে ?
আশা করি এই লেখা অনেক মানুষ পড়বে এবং অনেকের কাছে পৌছুবে।