| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেনা
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
ছবিঃ গুগল
আলোচনাটা আপাদত একটা ফাইলে করে টেবিলে তুলা থাক। এসো আগে আমরা একটু ধ্বংস ধ্বংস খেলি।
শত বছর হতে চলল পাইনা বাতাসে তেমন লাশের গন্ধ। জাহানের বাতাসটা ভরে উঠুকনা কিছুটা লাসের গন্ধে। দুনিয়ার মাটি হয়ে উঠুক না লাশময়।
-- তোমরা ত তাই চাও। চাও না!! তাহলে কেন বাতসে এত বারুদের গন্ধ। প্রতিদিনই বাড়ছে বারুদের শব্দ আর বাতাস ভাড়ি হচ্ছে তার গন্ধে। সামনে হয়ত ভাড়ি হবে লাশের গন্ধে --
২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:০৫
ফেনা বলেছেন: মৃত্যুটা খুবই স্বাভাবিক। কিন্তু এমন মৃত্যু কাম্য নয়।
২|
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৪৮
সামিয়া বলেছেন: শব্দচয়ন আর অনুভূতির ভেতরে এক ধরনের গভীর বেদনা আছে। ব্যক্তিগত অনুভব থেকে শুরু করে বৃহত্তর মানবিক বিপর্যয়ের দিকে যে সংযোগ টেনেছেন, তা ভাবিয়ে তোলে।
২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:০৭
ফেনা বলেছেন: এখন ত চারিদিকেই শুধু লাশের খবই পাই। কোথাও দুর্ঘটনাই মৃত্যু কোথাও যুদ্ধে বোমার আঘাতে। কিভাবে মেনে নেওয়া যায় এত লাশের খবর!!!
৩|
২৮ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: আল্লাহপাক কপালে যা লিখে রেখেছেন, তাই হবে।
২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:০৮
ফেনা বলেছেন: তা ঠিক। যা লিখে রেখেছেন তাই হবে। কিন্তু এইভাবে!! মনকে কিভাবে বুঝাবেন???
৪|
২৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৩
শহুরে আগন্তুক বলেছেন: বানানের ত্রুটিগুলো কি ইচ্ছাকৃত?
০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৮
ফেনা বলেছেন: অনেকটাই। যেখানে বেঁচে থাকার বিশ্বাস এক মুহুর্তের জন্যও নেই সেখানে এত শুদ্ধতা দিয়ে কি হবে!!! আমি এখন উদাসীন..
৫|
৩০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৮
ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪০
শায়মা বলেছেন: এবারের ঈদে চারিদিকে এত মৃত্যু! প্রতি ঈদেই ঈদের আনন্দ ম্লান হয়ে যায় আমাদের দেশের এই দুর্ঘটনাগুলোতে.......