নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করার চেষ্টা করুন

এেলক্সান

এেলক্সান › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ ইন্টারনেট ব্যান্ডউইথ। সময় এসেছে এবার পথে নামার। আপনি বিকলাঙ্গ হলে এ পোস্টে ঢোকার প্রয়োজন নেই! আপডেটেড উইথ এক্সক্লুসিভ নিউজ!

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

যেদিকে তাকাই-শুধু পরিবর্তনের হাওয়া। আমি শুভ পরিবর্তন গুলোর কথা বলছি।



আমাদের ছোট্ট এ দেশটির অনেক কিছুই বদলেছে, আবার অনেক কিছুই অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে। ইন্টারনেট ইউসেজ এর মুল্য ৫/৬ বছর আগে যা ছিল এখন ও তাই আছে।



আগে পার কিলো বাইট দুই পয়সা ছিল, এখনো তাই। এক জিবি ৩৫০টাকা ছিল, এখনো তাই। ভাবা যায়!



কিছু কিছু প্যাকেজের মুল্য কমেছে কিন্তু তা আশানুরুপ নয়।



অতীতের কথা বাদ দিলাম। তখন ব্যান্ডউইথের মুল্য অনেক বেশি ছিল। কিন্তু এখন তো আগের অবস্থা নেই। সরকার দফায়-দফায় ব্যান্ডউইথের মুল্য কমিয়ে ৮০০০টাকাতে এনেছে। তারপরেও আমরা ভোক্তারা এর সুফল ভোগ করতে পারছিনা।



এটা গেল সার্ভিস প্রোভাইডারদের ভোক্তাদের বাশ দেবার কথা।



এবার আসুন দেখি সরকারের নীতি নির্ধারক মহল কি করছে।



২০১২ সালের হিসাব মতে, বাংলাদেশের ব্যান্ডউইথ ক্যাপাসিটি ১৬৪ (আরেক সূত্রমতে ২০০) জিবিপিএস/সেকেন্ড। এর মধ্যে মাত্র ২৬গিগাবাইট ব্যান্ডউইথ আমরা সবাই মিলে ব্যবহার করি।



তবে আসল কথা হল, আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটি বর্তমানে কত আছে এবং কত ব্যান্ডউইথ পড়ে আছে, কেউই এ ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছেনা।



প্রশ্ন জাগেনা- বাকি ব্যান্ডউইথ তাহলে গেল কোথায়? সরকারের নীতি নির্ধারকদের কথা অনুযায়ী এই ২৬গিগাবাইট ব্যান্ডউইথ বাদে বাকি ব্যান্ডউইথ রিজার্ভ রাখা হয়!



ব্যান্ডউইথ সোনা নাকি জমি যে রিজার্ভ অবস্থায় ফেলে রেখে দিলে এর মুল্য বা চাহিদা বাড়বে অথবা ইন্টারনেট ইউজারদের কোন উপকারে আসবে!



মুল্য যতই কমানো হোক, প্রায় ৮০% ব্যান্ডউইথ ফেলে রাখলে সেটা দেশের কোন উপকারে আসবে?



প্রয়োজন হলে ব্যান্ডউইথের দাম আরো কমিয়ে সম্পুর্ন ব্যান্ডউইথ সকল সার্ভিস প্রোভাইডারদের মধ্যে বন্টন করে দেওয়া হোক। কারন কয়েক শ কোটি টাকার ব্যান্ডউইথ ফেলে রেখে তো কোন উপকারে আসছেনা!



ভাবছেন কি গর্দভ সরকারের নীতি নির্ধারক মহলের লোকগুলো! ভুলেও তা ভাবতে যাবেন না।



ওরা আপনার আমার চাইতে অনেক অনেক বুদ্ধিমান এবং নিজের আখের গোছাতে সচেষ্ট।



বিভিন্ন সূত্রমতে, কিছু প্রভাবশালী মহল সরকারের উঁচু পর্যায়ের কিছু অফিসিয়ালের সাথে যোগসাজশ করে অব্যবহৃত ব্যান্ডউইথ দিয়ে অবৈধ ভিওআইপি বিজনেস চালাচ্ছে।



যে কারনে আমরা টাকা দিয়ে কলা কিনছি ঠিকই কিন্তু কপালে কলার খোসা ছাড়া আর কিছুই জুটছেনা। অথচ আমাদের যে ব্যান্ডউইথ রিজার্ভ আছে বলা হচ্ছে সেই ব্যান্ডউইথ গুলো সঠিকভাবে এ্যালোকেট করলে এবং যে টাকা আমরা ইন্টারনেট ইউজের জন্য ব্যয় করি, তাতে আমাদের কমপক্ষে ৭থেকে ৮গুণ বেশি স্পীড পাবার কথা।



তথ্যগুলো আপনারা আমার থেকে অনেক ভাল জানেন, ব্লগে বা ফেসবুকেও কম লেখালেখি হল না।



কথা সেটা নয়। কথা হল আর কতকাল এভাবে চুপ থাকব আমরা? আর কতকাল নিজেদের পশ্চাৎদেশ সার্ভিস প্রোভাইডার আর সরকারের নীতি নির্ধারকদের দিকে মেলে বসে থাকব?? পশ্চাৎদেশে আর কত বাশমারা খেলে আপনাদের ঘুম ভাঙ্গবে???



ব্লগে/ফেবুতে তো অনেক লাফালাফি হল, মাঠে নামার সময় কি এখনো হয়নি?



ফেসবুক/ব্লগে প্রতিবাদ করে আমাদের দ্বায়িত্ব শেষ মনে না করি।



যদি সৎ উপার্জনের টাকায় ইন্টারনেট ইউজ করে থাকেন, তাহলে আসুন এবার পথে নামি।



ব্লগে/ফেবুতে অনেক বড় বড় ব্লগার আছেন, যাদের একটি ডাকে হাজার হাজার মানুষ আসবে।



তাদের কেউ একজন কি এই বিষয়ে স্ট্যান্ড নিতে পারেন না?



কাউকে না কাউকে দ্বায়িত্ব নিতে হবেই। কেউ একজন স্ট্যান্ড না নিলে এরা সারাজীবন ধরে আমাদের টাকা ভ্যাম্পায়ারের মত চুষেই খাবে।



*আপডেটঃ



আমরা শাহবাগ/বিটিসিএল কার্যালয় অথবা কোন টিভি চ্যানেলের সামনে মানব বন্ধন করার মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করব।

আমি জানি শুধু মানব বন্ধনে কোন কাজ হবেনা, তবে প্রাইমারি স্টেপ হিসাবে এটার বিকল্প কিছু দেখছিনা।



মিডিয়া কাভারেজ হিসাবে আমরা ইটিভি কে পাশে পাচ্ছি ইনশাল্লাহ। তাছাড়া কয়েকটি পত্রিকার সাথেও কথা হচ্ছে।

ওরা এটা নিয়ে নিউজ করবে এবং মানব বন্ধনের দিন রিপোর্টার পাঠাবে।

তবে তার জন্য আপনাদের হেল্প দরকার।

ওরা একটা প্রেস নোট চেয়েছে। কতটুকু ব্যান্ডউইথ রিজার্ভ আছে, কতটুকু ইউজ হচ্ছে ইত্যাদি বিষয় গুলো নিয়ে একটা ডিটেইল রিপোর্ট ও চেয়েছে।

প্রেস নোট কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আমার কোন আইডিয়া নেই।

আর কিছু না পারেন, অন্তত এই উপকার টুকু করেন।



কবে-কিভাবে আমরা রাস্তায় নামতে পারি, সরকার কে আমাদের পাওনা ব্যান্ডউইথ দেবার কথা কিভাবে বলতে পারি আইডিয়া দিন।

সবাই আরেকটিবার জাগুন! মেসেজ টি সবার কাছে পৌছে দিন।



পূর্বে প্রকাশিত

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

ঠোঁট কাটা বন্ধু বলেছেন: এখনও ইউটিউবটাই খুইল্যা দিল না শালারা। কোন দেশে যে আছি। X( X(

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

এেলক্সান বলেছেন: সত্যি খুবি দূখ্যের ব্যাপার
এই কারনে এন্ড্রয়েড ব্যবহার কইরাও মজা নাই :(

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: ঠোঁট কাটা বন্ধু আপনি বাংলাদেশে আছেন। বাংলাদেশ এর স্বাধীনতার ঘোষক কে ৪২ বছরে জানতে পারলাম না। আপনি সেই দেশে বাস করছেন। যে দেশের প্রাক্তন প্রধান মন্ত্রী ভাবতেন ইন্টারনেট এর লাইন বাংলাদেশে আসলে সমস্ত তথ্য অন্য দেশ জেনে যাবে। আপনি সেই দেশে বসবাস করেন যে দেশে ইউটিউব বন্ধ করে রাখে। আপনি সেই দেশে বাসবাস করেন যে দেশে মানুষ কে প্রকাশ্যে খুন করার পর ও সরাষ্ট মন্ত্রী বলেন স্বাক্ষী প্রমাণ সাপেক্ষে বিচার করা হবে।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

এেলক্সান বলেছেন: :(

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: এেলক্সান

ভাই আপনি একটি সুন্দর পোষ্ট দিয়েছেন। দেখন কারা কি মতামত দেয়। যিদি দেখেন এই পোষ্ট টার মন্তব্য কম বা কেউ কোন রকম তথ্য দিচ্ছে না তাহলে ভাববেন সবাই শুধু লেখেই যায় ঘরে বসে। নিজের কম্পিউটারে নিজেই রাজা। বাহিরে ফাকা। আমি আশা করব যারা এই বিষয় টা ভালো বুঝেন তারা অবশ্যই লেখক কে সাহায্য করবেন।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

এেলক্সান বলেছেন: দেখি
কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

রঙিনমানুষ বলেছেন: আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি।

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

এেলক্সান বলেছেন: বাংলাদেশ একদিন দুর্নীতি মুক্ত হবে এটা Future Impossible Tense. But আমি মিস কল দেবই এটা Continuous Tense. এতে কোন লাভ হোক আর না হোক। I will be continued……..

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

এেলক্সান বলেছেন: বাংলাদেশ একদিন দুর্নীতি মুক্ত হবে এটা Future Impossible Tense. But আমি মিস কল দেবই এটা Continuous Tense. এতে কোন লাভ হোক আর না হোক। I will be continued……..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.