নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'m done.

অন্ধ আগন্তুক

একদিন সবকিছু গল্প হয়ে যায় !

অন্ধ আগন্তুক › বিস্তারিত পোস্টঃ

আবহাওয়াবার্তা কিংবা ঘুমপাড়ানি

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৫

আবহাওয়াবার্তা

সন্ধ্যার বাতাসে ন্যাপকিন উড়ে যাচ্ছে
শ্লথের মত ভেজানো আর অভিজ্ঞতায়
হার মানছে কিশোর ব্রণ আর চোখ! এর কোনো মানে হয় ?
শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য এসব খাদ্যাভাসের বিকল্প হতে পারা যায় ?
বছরঘুরে মানুষেরা শহুরে বোতল পানিতে
বৃষ্টির স্বাদ কিংবা গন্ধ পায় না ।
মৎস্যকন্যারা বেশ ঘুমোতে পারে,
সমুদ্র মৃতের মত শান্ত ।
জ্যাজ কিংবা ব্লুজ নিছক দুটো শব্দ হলেও
এতে নাকি গান হয়, ওইদিকে ঢেউ নেই ।

আর ওদিকের মেঘডুবুরিতে রিক্রুটেড মেঘগুলো
ছাইরঙা সাঁতার পোশাকে - অপ্রতিভ আর লজ্জিত হয়ে - এলোমেলো উড়ছিলো।
তাই আবহাওয়াবার্তার ভুল প্রচারেও কিছু আসে যায় না।


ঘুমপাড়ানি

প্লেলিস্টে সুরের অত্যাচার বাজছে করতালিসহ যন্ত্রসংগীতে, যন্ত্রে মন্ত্রে তীব্র কারিগরি ! এই মনোটোনাস ঘুমের আগে পাশবালিশ নালিশ ঠুকে যায় ঘুমের প্রসাধনগুলো হয়ে যায় নিশিকন্যার মুখের মত কৃত্রিম । জনমানুষেরা ক্লান্ত হয়ে গেলে আলো নিভিয়ে দেয় আর সংগম করে। নিদেন পক্ষে আত্মরতি , বাঁ হাতের খেল।

এর ঠিক আগে আগে আমরা ক্রমশ গান শোনার চেষ্টারত ।




ফেব্রুয়ারি , ২০১৩

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: আবহাওয়াবার্তা টা বেশ ভালো লাগলো !!!

জ্যাজ কিংবা ব্লুজ নিছক দুটো শব্দ হলেও
এতে নাকি গান হয়, ওইদিকে ঢেউ নেই ।

কবিতার পাশাপাশি গল্পও চাই মাশরুর

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১

অন্ধ আগন্তুক বলেছেন: ধন্যবাদ , অপর্ণা । কিছু লেখা জমে আছে । শেষ করবো ।

ভালো থাকবে।

২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মুগ্ধপাঠ!

বিশেষ করে--

জ্যাজ কিংবা ব্লুজ নিছক দুটো শব্দ হলেও
এতে নাকি গান হয়, ওইদিকে ঢেউ নেই ।



অনেকদিন আপনার গল্প পড়ি না। গল্প চাই।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩

অন্ধ আগন্তুক বলেছেন: অনেকদিন পরে লেখা, কিছুটা একই প্যাটার্নে লেখার চেষ্টা করেছি সাম্প্রতিক সময়ের কবিতাগুলোয় ।

গল্প আটকে আছে, শেষ করা হচ্ছে না।

ভালো থাকবেন বস।

৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

সায়েম মুন বলেছেন: এর ঠিক আগে আগে আমরা ক্রমশ গান শোনার চেষ্টারত ।
---ঠিক তাই।

দুটোতেই অনেক ভাললাগা।
ওয়েলকামব্যাক :D

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪

অন্ধ আগন্তুক বলেছেন: আই আম হ্যাপ্পি , মুনাপ্পি !

৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯

অন্ধ আগন্তুক বলেছেন: ধন্যবাদ শান্তা।

শুভরাত।

৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪

হাসান মাহবুব বলেছেন: শুভ প্রত্যাবর্তন! ভালো লাগসে দুটাই। তবে তোমার গল্প পড়িনা অনেকদিন। চাই। উইয়ার্ড থিমের সিক গল্প!

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

অন্ধ আগন্তুক বলেছেন: হামা !


আপনার কমেন্ট আপনার কাছে অনেক অনেক কিছু ।

গল্প , চেষ্টায় আছি। হলে আপনি জানবেন , অবশ্যি ।

৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: "এর কোনো মানে হয় ?" এটা একটা ভাল শিরোনাম হতে পারত প্রথম লেখাটার। ;)

অনেক দিন পরে পেলাম আপনাকে। ভাল আছেন নিশ্চয়ই! :)

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

অন্ধ আগন্তুক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাজিম । আছি ভালোই !

আপনিও ভালো থাকবেন।

৭| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০০

অচিন্ত্য বলেছেন: বেশ !

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

অন্ধ আগন্তুক বলেছেন: শুভেচ্ছা অচিন্ত্য ।

৮| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২০

শ্রাবণ জল বলেছেন: সুন্দর

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

অন্ধ আগন্তুক বলেছেন: ধন্যবাদ শ্রাবণ ।

স্বাগতম আমার ব্লগে ।

৯| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অসাধারন !!

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

অন্ধ আগন্তুক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার নিক দেখে ভয় পেয়ে গেলাম !

১০| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: পোস্ট পড়া শেষে ভাবলাম, গল্পের দাবি জানাতে হবে। দেখি, সবাই গল্পের দাবি জানাচ্ছে :) :) , খুব ভালো ... ঝটপট গল্পগুলি দিয়ে দিন, অপেক্ষায় আছি।

আবহাওয়াবার্তাটা বেশি ভাল লাগলো। আর, সমুদ্রের কথা আসতেই মনে পড়ে গেল নিনৈ এর 'মুক্তগদ্য' এ লেখা আপনার জাহাজি ডিনার এর কথা। সেই যে 'জাহাজ ডুবছে, জাহাজির তবু বিকার নেই'... খুবই ভাল্লাগসে :)

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

অন্ধ আগন্তুক বলেছেন: হেই ফ্রাস্ট্রেটেড , নতুন প্রো পিক জোস হইছে।

সাম্প্রতিক সময়ে কিছু কবিতা লিখছি , ঐগুলা শেয়ার শেষে গল্প দিবো ।

ওয়াসি আহমেদের গল্প পড়তেসি। দেইখো , ভালো লাগবে তোমার ।

মুক্তগদ্যের সংখ্যাটা হাতে পাই নাই , এখনো । ফেব্রুয়ারিতে ঘোরগ্রস্থ সময় কাটাইসি ।

ভালো থাকো ।

১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:০০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

"এর ঠিক আগে আগে আমরা ক্রমশ গান শোনার চেষ্টারত ।"
দারুন ভালো লাগলো।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯

অন্ধ আগন্তুক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

শুভঘুম।

১২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
আবহাওয়াবার্তা অসাম ||

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯

অন্ধ আগন্তুক বলেছেন: শুভেচ্ছা মুন , আবহাওয়াবার্তা আমাদের মনোটোনাস জীবনের সতর্কসংকেত !

ভালো থাকেন ।

১৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

বোকামন বলেছেন:







“জ্যাজ কিংবা ব্লুজ নিছক দুটো শব্দ হলেও
এতে নাকি গান হয়, ওইদিকে ঢেউ নেই ।”

আপনার ভাবনাগুলো সত্যিই অন্যরকম.....

ভালোলাগলো

ধন্যবাদ

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০

অন্ধ আগন্তুক বলেছেন: বোকামন , আমাদের প্রত্যেকটা মানুষই পৃথক , ভাবনাগুলোও তাই পৃথক ।

আপনার মন্তব্যটা ভালো লেগেছে।

শুভরাত ।

১৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

নস্টালজিক বলেছেন: ঘুমপাড়ানি!

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১

অন্ধ আগন্তুক বলেছেন: হ্যা , আমাদের একজন মাসি এবং পিসি আছে !

যারা আমাদের ঘুম পাড়িয়ে রাখে চোখ খোলা থাকা সত্ত্বেও।

তাই না !

রানা ভাই !

১৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭

লেখোয়াড় বলেছেন:
আবার কি চলে যাবেন না নিয়মিত থাকবেন।
আপনাকে খুব দরকার ব্লগে।

আকাশ অম্বর কোথায় বলতে পারেন? বা শিরিষ বা অমিয় চক্রবর্তী?
সবাই কোথায়??

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১

অন্ধ আগন্তুক বলেছেন: আরে ! লেখোয়ার যে ।


ব্লগে আছি , ছিলাম আর থাকবো । আপনার করা লিস্টে অবশ্য অনুপস্থিত ব্লগারদের তালিকায় চলে গিয়েছিলাম , এখন থেকে নিয়মিত থাকবো ।

অম্বর ভ্রাতঃ কোথাও নিয়মিত লেখেন না , শেষ লেখাটা ইমন ভাইয়ের স্মৃতিচারণা নিয়ে , এই ব্লগেও আছে।

শিরীষ কবি সময় সংকটে। ফেবুতেও কম আসেন।

আর অমিত চক্রবর্তী ........ ওনার অনুপস্থিতি সবখানেই। এদের সবাইকেই আমিও মিস করি ।

অনেক ভালো লাগলো , আপনার আন্তরিক মন্তব্যে । সবসময় ভালো থাকবেন।

১৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৩

সোমহেপি বলেছেন: আপনার এ লেখাগুলো আমার কেমন জানি লাগে আমি বুঝতে পারি না।ধূসর!!!

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২

অন্ধ আগন্তুক বলেছেন: বয়স বেড়ে গ্যাছে সোম, তার চেয়ে যেটা বেড়েছে তা হলো অভিজ্ঞতা।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.