| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইরের দেশে গ্রাজুয়েট অথবা পোষ্ট গ্রাজুয়েট করার জন্য কোন জার্নালে পাবলিকেশন থাকলে স্কলারশিপ পাওয়া অনেক সহজ হয়ে যায়। এখন এই পাবলিকেশনটা করতে হয় কিভাবে? অনার্স অথবা মাষ্টারস লেভেল এর থিসিস পেপার দিয়েই কি শুধু পাবলিকেশন করতে হয় নাকি যে কোন বিষয়ের ওপর যেকোনো সময়ই পাবলিকেশন করা যায়? যে কোন সময় পাবলিকেশন এর ক্ষেত্রেও কি কোন টিচারের আন্ডারে থেকে কাজ করতে হয়?? যদি কোন টিচারের আন্ডারে থেকে কাজ করতে পারা না যায় তবে কি পাবলিকেশন করা কঠিন হয়ে যাবে। ইত্যাদি ইত্যাদি আরও খুটিনাটি বিষয় জানিয়ে কেউ সাহায্য করবেন প্লিজ।।
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:১০
হাসিবুল আলম বলেছেন: কিন্তু কারও থিসিস পেপার নাই বা থিসিস এর জন্য এখনও তার ২/১ বছর সময় লাগবে এই অবস্থায় তার বাইরে যাবার একটা সুযোগ আছে অথচ পাবলিকাশনটা এই মুহূর্তে তার জন্য জরুরী। এই অবস্থায় সে কি করবে??
আমি biological science এর স্টুডেন্ট। কোথা থেকে ,কিভাবে, কোন কোন টপিকস নিয়ে শুরু করলে ভালো হবে , ডিটেইলস জানালে উপক্রিত হতাম
২|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৩২
সাহোশি৬ বলেছেন: মূলত: পেপার দুই ধরণের হতে পারে, ১) রিসার্চ পেপার, ২) রিভিউ পেপার।
রিসার্চ পেপার একটা নির্দিষ্ট রিসার্চে কি রেজাল্ট পাওয়া গেল সেটার উপর ভিত্তি করে লেখা হয়। আর রিভিউ পেপার হলো একটা বিষয়ের উপর recently কি গবেষণা হয়েছে তার উপাত্ত এবং এই উপাত্তের বিশ্লেষণ।
রিসার্চ পেপার বা রিভিউ পেপার যেটাই লেখা হোক না কেন, আন্তর্জাতিক মানের কোন জার্নালে প্রকাশ করতে হলে যে বিষয়ে পেপারটা লেখা হচ্ছে তার উপর বেশ ভালো ধারণা থাকতে হবে। যে কোন বিষয়ের উপর ভালো ধারণা পাবার উপায় হলো ঐ বিষয়ের উপর যদি কোন বই থাকে তাহলে তো সেই বই পড়তেই হবে, উপরন্তু উক্ত বিষয়ে সাম্প্রতিককালে যত গবেষণা হয়েছে সেগুলোর সম্পর্কেও ধারণা থাকতে হবে। আর এই ধারণা পাবার সবচেয়ে ভালো উপায় হলো যে বিষয়ের উপর পেপার লেখা হবে সেই বিষয়ে সাম্প্রতিককালে যত পেপার লেখা হয়েছে তা পরে ফেলা (সব গুলো না পরলেও অধিকাংশ পেপারই পড়তে হবে)।
অনার্স বা মাস্টার্সের থিসিস এর উপরই যে পেপার লিখতে হবে এমন কোন কথা নেই। যে কোন বিষয়ের উপরই পেপার লেখা যায়। তবে রিসার্চ পেপার লিকতে হলে তো প্রথমে রিসার্চ করে রেজাল্ট বের করতে হবে তাই না?
পাবলিকেশন করতে হলে যে কোন টিচারের অধীনে থেকে কাজ করতেই হবে এমন কোন বাধা ধরা নিয়ম নেই, তবে পেপারে একজন corresponding author দিতে হয়। corresponding author যদি যে বিষয়ে পেপার লেখা হচ্ছে সেই বিষয়ের নাম করা কোন ব্যক্তি হন তাহলে পেপার accept হতে অনেক সুবিধা।
আন্তর্জাতিক জার্নালগুলোর প্রত্যেকটির একটি করে ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে। যে জার্_নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর যত বেশী সেই জার্নাল তত ভালো বলে বিবেচিত হয়।
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৫২
হাসিবুল আলম বলেছেন: স্কলারশিপের পেতে সাধারনত কোনটি বেশি সহায়ক? রিসার্চ পেপার না রিভিউ পেপার? আমি কিছুদিন আগে একটা সেমিনার এটেন্ড করেছি । সেখানে ওরা বলল যে অন্তত ২টা পাবলিকেশন থাকলে স্কলারশিপ পাওয়া অনেক সহজ হয়ে যায়।
আপনি জানেন যে বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ের ল্যাব ফাছিলিটি রিসার্চ উপযোগী নয় । আর কোন পাবলিকেশনের জন্য রিসার্চ করতে গেলে কখনই ল্যাব পাওয়া যাবে না। সেক্ষেত্রে রিভিউ পেপার ম্যাচুর করার জন্য কি কি করা লাগবে। আর সেটা দ্রুত পাবলিশ করার জন্য কিভাবে এগুতে হবে??
ধন্যবাদ আপনাকে ভাই
৩|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৩৫
েমা আশরাফুল আলম বলেছেন: কলাবাগান১ বলেছেন-"you can predict the 3-D structure of the protein and the structure would allow to predict the protein's putative functions."
এটা একটা ভালো উপায়, আপনি কি একটু ভালো ওয়েব লিন্ক দিতে পারবেন , আমার একটু ইন্টারেস্ট আছে।
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:১২
হাসিবুল আলম বলেছেন: আমারও একটু বেশি ইন্টারেস্ট আছে।।
৪|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৪৬
লক্ষ্যহীন বলেছেন: নীচের ধাপ গুলি লক্ষ্য করুনঃ
১। কোন বিষয়ের উপর পেপার লিখতে চান সেটি নির্ধারন করুন।
২। দেশী না বিদেশী জার্নালে পাব্লিশ করতে চান ? সেই অনুযায়ী জার্নালের পেপারের ফরম্যাট ও শর্তাবলী অবলম্বন করুন।
৩। মাস্টার্স/ব্যাচেলর ব্যাপার না। বিষয় ভিত্তিক ভালো পেপার লিখতে পারলে পাব্লিশ হবেই। Citation এবং Reference এর বিষয়ে বেশী গুরুত্ব দিতে হবে।
৪। আপনি স্টুদেন্ট হলে , আপনার শিক্ষককে দিয়ে জার্নালে বা কনফারেন্স এ পেপার জমা দিবেন, তাহলে পাব্লিশ হবে দ্রুত। আর কিছু কনফারেন্স এ পেপার নিজেও জমা দিতে পারেন।
৫। জার্নালে পাব্লিশের আগে রিভিউ কমিটি দ্বারা রিভিউ হবে এবং তদনুযায়ী পরিবর্তনের সুপারিশ করবে।
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:১৯
হাসিবুল আলম বলেছেন: ধন্যবাদ ভাই।
আমি কয়েকটা ইন্টারন্যাশনাল জার্নাল দেখেছি । যেমনঃ
Molecular biology is materialistic in underlying belief [1] where biological organization is determined by linear
relationship among DNA, RNA and protein [2]. But there are several evidences available that contradicts this linear
central dogma of life. Goldschmidt (1935) found that at a certain developmental stage, if Drosophila embryos are
exposed for short duration to high temperature, X-rays, or other factors; there may be phenotypic alterations that
mimic or copy the kind of changes produced by gene mutations and sometimes these changes may be heritable
indicating that they are accompanied by genetic mutations [3]. He termed these phenotypic changes which can cause
mutations in the encoding genome as „phenocopy‟ and this phenomenon is contrary to the linear pattern of DNARNA-
Protein [1]. Again, the occurrence of adaptive mutations has challenged the neo-Darwinian principle that
selection for advantageous mutations directs the evolutionary change where mutations occur randomly [4]. Cairns et
al. (1988) reported that when the mutant phenotype has clear selective advantage, the specific mutations take place
at a much higher rate in bacteria [5]. These adaptive mutations have since been reported in many bacteria and
eukaryotes [6-10].
Reference
1. Goswani, A., and Todd, D. (1997). Is there conscious choice in directed mutation, phenocopies, and related
phenomena? An answer based on quantum measurement theory. Integrative Physiological & Behavioral Science, 32
(2), 132-143.
2. Alberts, B., Johnson, A., Levis, J., Raff , M., Roberts, K., and Walke, P. (1983). Molecular Biology of the Cell.
Garland Science, Taylor and Francis Group.
3. Goldschmidt, R. (1935). Gen und Ausseneigenschaft. I Zeitschr ind Abstl, 69, 38-69.
4. McFadden, J., Al-Khalili, J. (1999). A quantum mechanical model of adaptive mutation. BioSystems, 50, 203–211
5. Cairns, J., Overbaugh, J., and Miller, S. (1988). The origin of mutants. Nature, 335: 142–145
6. Hall, B. G. (1998). Adaptive mutagenesis at ebgR is regulated by PhoPQ. J. Bacteriol., 180, 2862–2865.;
7. Foster, P.L., and Cairns, J. (1992). Mechanisms of directed mutation. Genetics, 131, 783–789.
8. Wilke, C. M., Adams, J., (1992). Fitness effects of Ty transposition in Saccharomyces cere6isiae. Genetics, 131,
31–42.
9. Steele, D.F., Jinks Robertson, S., (1992). An examination of adaptive reversion in Saccharomyces cere6isiae.
Genetics 132, 9–21.
10. Rosenberg, S. M., Longerich, S., Gee, P., Harris, R. S. (1994). Adaptive mutation by deletions in small
এই Citation এবং Reference কিভাবে দিতে হয় । একটু জানাবেন প্লিজ।
আর বিষয় ভিত্তিক ভালো পেপার লিখতে কোন কোন জিনিসের প্রতি বেশি খেয়াল রাখতে হবে??
আপনাকে ধন্যবাদ
৫|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৫৬
েমা আশরাফুল আলম বলেছেন: "আপনি জানেন যে বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ের ল্যাব ফাছিলিটি রিসার্চ উপযোগী নয় ।"
তোমারে কেডায় কইছে, খালি একটু নাম কওতো, আর পড়েছো কোথায়?
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৫২
হাসিবুল আলম বলেছেন: আপনি হইত আমার কথা বুঝতে ভুল করেছেন।ভালো রিসার্চ এর জন্য ভালো instrument এর দরকার । এখন আপনি আমাকে বলেন বাংলাদেশের কয়টি বিশ্ববিদ্যালয়ে HPLC আছে?কয়টি বিশ্ববিদ্যালয়ে NMR আছে ? হাতে গোনা কিছু বিশ্ববিদ্যালয়ে থাকলেউ বা এগুলো কি স্টুডেন্টদের থিসিস এর জন্য দেয়া হয়। আপনি ল্যাব ফাছিলিটি বলতে কি বুঝেছেন আমি জানি না। তবে আধুনিক instrument এর availability এবং সেটা স্টুডেন্টরা যেন ব্যাবহার করতে পারে সেটাই ল্যাব ফাছিলিটি ।
সাধারণ ২টা Burette র ৩তা pipette দিয়ে আপনি কখনই জিন ম্যাপিং করতে পারবেন না তাহলে আবেদ চৌধুরী Science lab এ বসেই পাটের জিন ম্যাপিং শুরু করে দিত।।
তবে পাবলিকেশনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যা আছে সেটা যে কম এমনটা বলা যাবে না। আমি আসলে রিসার্চ বলতে পাবলিকেশনের রিসার্চ বুঝাতে চাইনি।
ধন্যবাদ আপনাকে
৬|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:০০
সাহোশি৬ বলেছেন: স্কলারশিপের পেতে সাধারনত কোনটি বেশি সহায়ক? রিসার্চ পেপার না রিভিউ পেপার?"
রিসার্চ / রিভিউ বলে কথা না, পাবলিকেশন হলো পাব্লিকেশন।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ল্যাব ফ্যাসিলিটজ রিসার্চ উপযোগী নয় কথাটা মানতে পারলাম না। আমি নিজে ঢাবির মাস্টার্সের থিসিসের রেজাল্ট দিয়ে আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশন করেছি। এখনো ঢাবি এর প্রচুর শিক্ষক আন্তর্জাতিক জার্নালে প্রচুর পেপার পাব্লিশ করছেন।
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৪১
হাসিবুল আলম বলেছেন: "রিসার্চ / রিভিউ বলে কথা না, পাবলিকেশন হলো পাব্লিকেশন" ঠিকই তো
৭|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:০৫
কলাবাগান১ বলেছেন: @আশরাফুল আলম
Download this paper from here which shows step by step instructions to establish 3D-structures of proteins using online databases.
Click This Link
I have been asking for a long time for the jute genome be published soon. Then you can take the protein sequence of one of the key fiber related gene- say Cellulose synthase (CS)..... Then make a 3D-structure of the Jute Cellulose Synthase.. compare and constrast the structure of the jute CS with other organisms' CS structures.... You may be able to identify/locate specific domains for post-translation modifications-important for their functions... there are hundreds of characteristics of a protein (PI, size, shape, interaction domains, complex forming ability etc)- all can be analyzed
JUST BY SITTING IN FRONT OF A COMPUTER (WITHOUT SETTING FOOT IN A WET LAB)
I asked my students (a graduate class with 10 students) to write about Genetic Imprinting and now I am compiling the term-papers to 'write' a review paper- compare and contrast mammalian and plant genetic imprinting mechanism. The two kingdoms have many similarities but a lot of dissimilarities in this important biological process.
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:১২
হাসিবুল আলম বলেছেন: স্যার পেপারটার জন্য ধন্যবাদ
৮|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:১২
েমা আশরাফুল আলম বলেছেন: আপনার লিন্কটা দেখলাম, এখনও পড়ি নাই, মনে হয় আমার ছোট ভাইয়ের কাজের সাথে মিল আছে, ওর কাজটা হলো spider venom এর প্রোটিনকে গাছের মধ্যে express করা, to kill sap sucking insect.
আমার কাজ ডায়াবেটিস, হাইপারটেনসান, আমি রিলাটেড কিছু প্রোটিন দেখতে চাই, ভালোই সময় লাগবে মনে হ্য়।
ধন্যবাদ
৯|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৪
কলাবাগান১ বলেছেন: "spider venom এর প্রোটিনকে গাছের মধ্যে express করা, to kill sap sucking insect"
nice approach.....
১০|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:২৩
েমা আশরাফুল আলম বলেছেন: HPLC চাইলে মোটামুটি সব ইউনিতেই আছে, কিন্ত যেটা দরকার সেটা হলো শেয়ারিং, আমরা নিশ্চয় চাব না ৪০ লাখ টাকার জিনিস কোন আনাড়ি নষ্ট করুক, আর ছাত্ররা টেস্ট টিউব কেমনে মজা করে ভাংগে তা আমরা মোটামুটি জানি।
NMR আছে BCSIR এ স্যাম্পলা পাঠালেই হয়, ইউনিতেতো থাকার দরকার নেই।
HPLC ছাড়া UV spectrophotometer, 96 well plate reader দিয়েও তো হাজার হাজার analysis করা যায়।
সব খানেই কোনো ল্যাবে সব কিছু নেই, কিন্তু বিদেশে এই ব্যাপারটা আছে যে, you can get access to your desired facilities in various center within university (with payment of charges).
এখন , সুপারভাইজারের ফান্ড থাকলে হবে, না হলে হবে না, আর সবাইকেই facilities দিতে হবে এমনও তো না।
১১|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৮
হাসিবুল আলম বলেছেন: এইবার আপনার সাথে সহমত তবে "সবাইকেই facilities দিতে হবে এমনও তো না" এটা কেন?? সবাই facilities পাবে না কেন??
যাক গে ওসব ,আমরা Main road থেকে bypass এ চলে যাচ্ছি।
পারলে পাবলিকেশনের ব্যাপারে একটু সাহায্য। কোন Experience থাকলে share করতে পারেন । কিভাবে শুরু করতে হবে জানাতে পারেন। অনেক উপকৃত হব।
১২|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৫৬
কালীদাস বলেছেন: বেশি বেশি পেপার ঘাটেন। রিসার্চে এটার কোন বিকল্প নেই।
থিসিস একটা খুবই প্রয়োজনীয় স্টেপ রিসার্চে কাজ শুরু করার জন্য, পুরা ব্যাপারটারই ইনিশিয়াল বিদ্যাটা থিসিস থেকেই আসে। থিসিসের কাজ ভাল হলে, সেখান থেকে একাধিক পাবলিকেশন বের করা সম্ভব তবে অবশ্যই মডিফাইড হতে হবে নাহলে এথিকালি ঝামেলা হবেই।
আপনি কোথায় পড়েছেন জানি না, দেশের রিসার্চ সম্পর্কে আপনার বেশ কিছু ভুল ধারণা আছে।
বায়োলজিকাল সায়েন্সের জন্য পাবমেড-এ অনেক জার্নাল আর পেপারের খোঁজ পাবেন।
@সাহোশি৬: পাবলিকেশন মানেই পাবলিকেশন না। বই লেখা আর পেপার লেখা দুইটাকে এক স্কেলে দেখা হয়না। আর বাংলাদেশে এখন প্রোমোশনের জার্নাল অনেক আছে, এগুলার কানাকড়ি দামও নেই এফিলিয়েটেড ইনস্টিটিউট ছাড়া অন্য কোন একাডেমিয়ান অথবা রিসার্চারের কাছে। এনিওয়ে, আপনার পিয়ার রিভিউড জার্নালে পাবলিকেশনের জন্য অভিনন্দন জানাচ্ছি
এই জিনিষটা করতে কলজের রক্ত পানি হয়ে যায় (বেশ কয়েকবার এই জিনিষ পার করতে হয়েছে আমারও
)
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:২২
হাসিবুল আলম বলেছেন: জি ভাই আমি পাবমেটে অনেক পেপারের খোঁজ পেয়েছি। আর অনেক বিষয়েই আমার সঠিক ধারণা নাও থাকতে পার একারনেই পুরো বিষয়টা সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্যই এ পোষ্ট। সত্যি কথা বলতে কি এটা পোষ্ট করার ফলে আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।।
১৩|
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১০
শাদা-অন্ধকার বলেছেন: "আপনি জানেন যে বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ের ল্যাব ফাছিলিটি রিসার্চ উপযোগী নয় ।"-- এই কথাটি পুরোপুরি সঠিক নয়। শুধু বাংলাদেশ কেন সারা দুনিয়াতে এমন ল্যাব খুজে পাওয়া দুস্কর যারা নিজেদের রিসার্চের (অবশ্যই উচু মান সম্পন্ন গবেষনা) জন্য অন্য কারো সহায়তা নেননা। সেই অর্থে স্বয়ংসম্পুর্নতা বলতে একক ল্যাব ভিত্তিক কাজ আমাদের দেশে আশা করা বাহুল্য। আমার নিজের অভিজ্ঞতা আছে দেশের সেরা (আপাত ভাবেঃ বায়োলজিক্যাল সায়েন্স এ) ল্যাবগুলোতে কাজ করা কিংবা ঘুরে দেখার। রিসার্চ ফ্যাসিলিটি'র ক্ষেত্রে স্বভাবতই অর্থ একটা বড় ফ্যাক্টর। সেজন্য আমাদের দেশেও গবেষনা টা হয় কোলাবোরেশন এর মাধ্যমে। যেমন পাটের জিনোম এর ক্ষেত্রে কাজ টা হয়েছে এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারি পাট গবেষনা কেন্দ্র এবং যুক্তরাষ্ট্র'র হাওইয়াই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে।
@আশরাফুল আলম এর সাথে সম্পুর্ন একমত আমি।
@কলাবাগান১ , স্যার পেপারটার জন্য ধন্যবাদ। in silico 3-D modeling of Proteins আমার নিজেরও খুব আগ্রহের একটা বিষয়। আর আমরা কয়েকজন মিলে চেষ্টা করছি known (published ) micro RNA গুলো থেকে unknown micro RNA detection from other species( homology based detection).
আর পাটের জিনোম কেন পাব্লিশ করা হচ্ছেনা তা একটা রহস্য বটে!
১৪|
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২২
শাদা-অন্ধকার বলেছেন: @সাহোশি৬, অভিনন্দন আপনাকে।
@ কালীদাস, আপনার মন্তব্যে সহমত।
দেশের রিসার্চ সম্পর্কে ধারনা পেতে দু-একটা সাইটে গেলেই হবে- আমাদের ল্যাব এর কাজ দেখুন --
মলিকিউলার বায়োলজি ল্যাব, ঢা.বি
পাশের ল্যাব, প্রফেসর জেবা ম্যাডাম এর ল্যাব
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:২৬
হাসিবুল আলম বলেছেন: লিঙ্কের জন্য ধন্যবাদ
১৫|
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:০৮
েমা আশরাফুল আলম বলেছেন: আপাতত এইটা দেখেন
Click This Link
১৬|
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:১৫
েমা আশরাফুল আলম বলেছেন: জার্নাল রিভিউয়ারদের মোকাবেলা করবেন কিভাবে?
Click This Link
১৭|
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০৪
সরকার আলী বলেছেন: @ কালীদাস, 'পিয়ার রিভিউ জার্নাল' সম্পর্কে একটু বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
১৮|
২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৩
কালীদাস বলেছেন:
@সরকার আলী: http://en.wikipedia.org/wiki/Peer_review
এখানে অনেকটা ডিটেইলস বলা আছে প্রসেস সম্পর্কে। রিভিউয়ার যে কয়জন থাকবেন সবাই যতক্ষণ এক্সেপ্ট না করবে, এডিটর শশুর হলেও পেপার এক্সেপ্ট করবে না। ব্লাইন্ড রিভিউ, জার্নালের কোয়ালিটি এনশিওর করার জন্য সাবজেক্ট/ফিল্ডে সিগনিফিকেন্ট নতুন আবিস্কার দেখাতে না পারলে পেপার পাবলিশড করা প্রায় ইমপসিবল পিয়ার রিভিউ জার্নালে![]()
১৯|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০৭
সাহোশি৬ বলেছেন: আরে ভাই, আমার একটা পেপারের কথা শুনেই আপনারা যেভাবে অভিনন্দন দেয়া শুরু করলেন, আমার তো লজ্জাই লাগছে। সত্য কথা হলো, আমার পিয়ার রিভিউ জার্নালে পেপার একটা না বেশ কয়েকটা। তবে ঢাবি এর মাস্টার্সের থিসিস থেকে পিয়ার রিভিউ জার্নালে একটাই করতে পেরেছিলাম। বাকিগুলো সব বাইরে এসেই। তবে ঢাবি এর মাস্টার্স থিসিস থেকে লোকাল জার্নালে (এই জার্নালগুলো বাংলাদেশ থেকে প্রকাশিত, আমরা ছাত্র থাকার সময় এগুলোকে লোকাল জার্নাল বলতাম - আমি যতটুকু জানি এসব জার্নাল আন্তর্জাতিক মানের নয়, তবে আমার জানায় ভুলও থাকতে পারে) দুইটা করেছিলাম।
২০|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৭
সাহোশি৬ বলেছেন: পেপার নিয়ে আমার জীবণের বাস্তব গল্পগুলো বলি:
আমি একবার একটা পিয়ার রিভিউ জার্নালে পেপার পাঠালাম। এক বছর হয়ে গেল কোন খবর নাই। বাধ্য হয়ে আমার সুপারভাইসার এডিটর সাহেবকে মেইল করল, আমাদের পেপারের ব্যাপারে যদি কোন ব্যবস্ঠা না নেয়া হয় তাহলে আমরা পেপারটা আপনার জার্নাল থেকে উইথড্র করে অন্যা জার্নালে পাঠাব। এডিটর সাহেবের চটজলদি উত্তর এমন করবেন না। আমরা দেখছি। দেখতে দেখতে আরো এক বছর। এর মধ=যে আমরা আরেকটি জার্নাল পেপার পাব্লিশ করে ফেলেছি। এই হলো অবস্থা। রিভিউয়াররা যেহেতু পেপার রিভিউ করে কোন টাকা পয়সা পান না, তাই রিভিউ করতে তাদের অনেক অনীহা।
আর রিভিউ কমেন্টসের কথা আর কি বলব। কিছু কিছু রিভিউ কমেন্টস পড়ে তো মনে হয় রিসার্চ ছেড়ে কচু গাছে ফাঁসিতে ঝোলা উচিৎ।
সুতরাং পেপার পাব্লিশ করতে চাইলে ধৈর্য থাকতে হবে।
২১|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
একটা মানসম্পন্ন রিভিউ আর্টিকেল একটা রিসার্চ আর্টিকেলের চেয়ে কোন অংশে কম নয়। কিন্তু একটা সাধারণ বিষয় হচ্ছে রিসার্চ আর্টিকেল আপনার ল্যাবোরাটরী বেইজড এক্সপেরিয়েন্স সম্পর্কে যারা আপনাকে ইভ্যালুয়েট করছে তাদের পরিষ্কার ধারণা দেবে।
জীবনে প্রথমেই আপনি হাই ইমপ্যাক্ট জার্নালে পেপার পাবলিশ করতে চাইলে সেটা সত্যিই খুব কঠিন, প্রায় অসম্ভব। আপনার প্রজেক্ট বা থিসিস পেপারে গবেষণার আউটকাম যদি ভালো হয়, যদি সিগনিফিকেন্ট কোন রেজাল্ট পান এবং একাডেমিক রাইটিং সেই সাথে সাথে ডেটা এনালাইসিস ও ডেটা প্রেজেন্টেশন এবং রেজাল্ট-ডিশকাশন ভালো মানের হয় তবে ভালো জার্নাল অবশ্যই আপনার পেপার এক্সেপট করবে।
কিন্তু ধৈর্য একটা বড় বিষয়।
এই পোস্ট দেখতে পারেনঃ ফার্মাসিউটিক্যাল ও হেলথ বিষয়ক একাডেমিক পাবলিকেশনে ইচ্ছুকদের জন্য দু'টো জার্নালের খোঁজ
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:২৯
কলাবাগান১ বলেছেন: You do need research results for original pulication. I have seen many students who pulished their MS/Ph.D. thesis. Recently a Microbiologist in UK published an excellent book with his Ph.D. dissertation.
My suggestion is to compile a review article from published sources. Many journals accept review articles on topics that are of general interest. If you are in biological science: you can try to compile a review article, for example, Current understandings on the scientific advancement on the strategies to counter dengue fever.......
Also there is a large number of people who sit in front of a computer and bring out senses to online available data...called 'in silico' analysis. For example looking at protein sequences, using online softwares, you can predict the 3-D structure of the protein and the structure would allow to predict the protein's putative functions. This kind of data can be published in local journals as well......