| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম সপ্তাহ
ছেলে: হাই
মেয়ে: হ্যালো
ছেলে: কেমন আছেন?
মেয়ে: ভালো। আপনি?
ছেলে: আমিও ভালো। কী করছেন?
মেয়ে: এই তো! ফেসবুকে বসলাম। ফ্রেন্ডদের সঙ্গে কথা বলি।
ছেলে: ও!
মেয়ে: আপনি কী করছেন?
ছেলে: কিছু না। ডিনার শেষ?
মেয়ে: নাহ্। ডিনার করব না। আম্মুর সঙ্গে রাগ করেছি। তাই খাইনি।
ছেলে: ও মা! নিজে রান্না করে নিতেন! পারেন না?
মেয়ে: হি হি। চা রান্না করতে পারি। লিকার বেশি হয় অনেক। খাবেন?
ছেলে: lolz আপনি দিলে খেতে পারি।
দ্বিতীয় সপ্তাহ
মেয়ে: এই যে! আছেন?
ছেলে: হুঁ।
মেয়ে: bz?
ছেলে: একটু। ব্যাপার না। কেমন আছেন?
মেয়ে: ভালো না। feeling lonely.
ছেলে: OMG! কো-ইন্সিডেন্স! আমারও একা একা লাগছে।
মেয়ে: কেন? তোমার কেন একা একা লাগছে?
ছেলে: জানি না।
মেয়ে: ইস্সসস। দেখুন, আমি কী করেছি। আপনাকে তুমি বলে ফেলেছি। সরি।
ছেলে: না, না। ইটস ওকে। তুমিই ভালো। আমাদের এজের পার্থক্য মনে হয় বেশি না।
মেয়ে: এহ্!! আগে আপনি তুমি বলেন। না হলে নিজেকে বুড়ি মনে হচ্ছে। হি হি হি। khikz.
ছেলে: আচ্ছা, বাবা, আমিই শুরু করছি। তুমি কী করো, এখন?
মেয়ে: মন খারাপ করে বসে ছিলাম। এখন তোমার সঙ্গে কথা বলে মন ভালো হয়ে গেছে। :p
ছেলে: lolz :p
তৃতীয় সপ্তাহ
মেয়ে: এইইইইইইইইইইইইই
ছেলে: কীইইইইইইইইইই।
মেয়ে: কোথায় তুমি?
ছেলে: ক্যাম্পাসে।
মেয়ে: ক্যাম্পাসে কী করো?
ছেলে: ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা মারি।
মেয়ে: মেয়ে ফ্রেন্ড?
ছেলে: না। মেয়ে ফ্রেন্ড নেই।
মেয়ে: এহহহ! মিথ্যা কথা। আমাকে সত্য বলবা কেন! আমি তোমার কে?
ছেলে: সত্যিই নেই। তোমার কোনো ছেলেবন্ধু আছে?
মেয়ে: উঁহু। নেই। ইনফ্যাক্ট আমার ফ্রেন্ডসংখ্যা কম।
ছেলে: আহারে!
মেয়ে: এই, আমি যাই। আমি যেভাবে চ্যাট করছি। আমার বান্ধবী ভাবছে আমি বুঝি
আমার বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছি। হি হি হি।
ছেলে: lolz ইসের। লজ্জায় তোমার কান পর্যন্ত লাল হয়ে গেছে। :চ আচ্ছা। বাব্বাই।
মেয়ে: bye. khikz
চতুর্থ সপ্তাহ
ছেলে: আমাকে ভুলেই গেছো।
খবর নাও না একবারও।
মেয়ে: আমার খবর নিছো একবার? মেয়েটা বেঁচে আছে না মরে গেছে একবার জিজ্ঞেস করছ?
ছেলে: সরি।
এক্সট্রিমলি সরি।
মেয়ে: হয়েছে, আর লাগবে না।
ছেলে: এই, তোমার সেল নম্বরটা দেওয়া যাবে? অবশ্য, ইফ ইউ হ্যাভ নো প্রবলেম।
মেয়ে: হি হি হি। তোমারটা দাও আগে। তোমাকে ফোন দিয়ে চমকে দেব।
ছেলে: জি, না। আমাকে চমকানো এত সহজ না। ![]()
মেয়ে: এহহহ! মাঝরাতে ফোন দেব। পেতনির মতো।
ছেলে: এখন মাঝরাতে ফোন এলে তো বুঝেই যাব, কার ফোন। lolz.
মেয়ে: ইসের! কেন যে বলতে গেলাম!
ছেলে: পেতনির চালাকি তো ভূত ধরবেই। তাই না?
মেয়ে: তুমি কী দুষু্ব!!
ছেলে: কারণ তুমি দুষ্টু। তাই।
মেয়ে: হিহিহিহি। :p
পঞ্চম সপ্তাহ
মেয়ে: এই দুষু্ব...
ছেলে: এই দুষ্টি...
মেয়ে: কিচ্ছু পারে না। দুষু্ব বললে উলটো বলতে হয় লক্ষ্মী সোনা। ঠিক আছে?
ছেলে: লক্ষ্মী সোনা চাঁদের কণা।
মেয়ে: :o চাঁদের কণা বলতে বলছি।
ছেলে: কেন? বললে সমস্যা?
মেয়ে: হিহিহি। সমস্যা নেই।
ছেলে: তোমার প্রোফাইল পিকচারটা অনেক সুন্দর হয়েছে।
মেয়ে: তাই?
ছেলে: লাইক। ফটোতে লাইক দিলাম। এখানে দিলাম... “
(প্রথম আলো থেকে নেওয়া)
২|
০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১৮
ইসমাঈল সিরাজী বলেছেন: অনেক সুন্দর , থাঙ্কস আপনাকে।
৩|
০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১৯
কণাদ বলেছেন: 'মিনিমাইজ করে চলা উচিৎ'
মজা পাইলাম...
আর লেখক ভাই, পত্রিকার জিনিসপত্র নেন ক্যান। ওরা তো আমাদের, মিনিঙ ব্লগারদের ভালা পায় না। ব্লগারদের সাচ্চা জিনিস মাইরা দেয়।
৪|
০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:২৩
ইলুসন বলেছেন: যে কোন মেয়েকে জিগেস করলেই বলে আমার ফ্রেন্ড সংখ্যা অনেক কম! কেন যে কম তা জানি না।
৫|
০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৩১
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: খালি ব্যান খাই- এর সাথে একমত। এধরনের লেখাগুলোতে হাসি ঠাট্টার সাথে সাথে বড় একটা নেগেটিভ দিক নয়া নয়া তরুন-তরুনীরা এগুলা থেকে নতুন করে শিক্ষা নেয়..
আমরা কেন জানি শিক্ষামূলক জায়গায় বিনোদন খুঁজি আর বিনোদনমূলক জিনিস থেকে শিক্ষা নেই। ফল তাই হিতে বিপরীত!
৬|
০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৫
খাতা কলম বলেছেন:
৭|
০৯ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৮
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: আমি ক্যান পাইনা???
৮|
০৯ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৩
দূখীমানবি বলেছেন: ভাইজান, কি আর কমু.......................জা দিলেন।
আপনি কয়টা করেছেন ?
পোস্টে প্লাস দিলাম।
৯|
০৯ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৩
আকাশটালাল বলেছেন: আমি আমার চ্যাট অপশনই বন্ধ রাখি
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১৫
খালি ব্যান খাই বলেছেন: আকাম... পুত্তম আলো ওদের অনলাইন ভার্সনের এইটা আবার প্রথম পাতায় দিচে...
মাইনষের আক্কেল দেখে আর কত্তো টাশকি খামু...??

হিটখোর..
এধরনের লেখাগুলোতে হাসি ঠাট্টার সাথে সাথে বড় একটা নেগেটিভ দিক নয়া নয়া তরুন-তরুনীরা এগুলা থেকে নতুন করে শিক্ষা নেয়..
যতদুর সম্ভব এগুলাকে মিনিমাইজ করে চলা উচিত..