| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"অসত্যের কাছে কভু নত নাহি হবে শির
ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর"
এই বানী দিয়ে লেখা শুরু করলাম। জানি না কাল সূর্যের মুখ দেখতে পারব কি না, তবুও জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এই কথা গুলা বলেছি এবং বলব।
কল্পনা দাস আর মাহির সারোয়ার। একজনের আর কোনদিন পোলাও রেঁধে ছেলেকে খাওয়ানো হবে না, আর আরেকজনের আর কোনদিন মায়ের রাঁধা পোলাও খাওয়া হবে না।
মানুষ দু'টোকে চিনতে পারছেন না?
কল্পনা দাস হচ্ছেন প্রধানমন্ত্রীর বাহবা পাওয়া ছাত্রলীগ কর্মীদের হাতে নিহত বিশ্বজিত দাসের মা। আর মাহির সারোয়ার মেঘ হচ্ছে মরে গিয়েও প্রধানমন্ত্রীর "বেডরুম" ব্যাঙ্গের শিকার মেহেরুন নাহার রুনির ছেলে।
শেখ হাসিনা তার ছেলে জয়ের জন্য পোলাও রাঁধে। বাহ! খুশির খবর! সবার কি দরদ! "আহারে মায়ের মন" ভালো কথা... কিন্তু!
কল্পনা দাস তাহলে কাকে পোলাও খাবে? মাহির সারোয়ারই বা কার পোলাও খাবে? কালকে যে আপনার মা কল্পনা দাস হবে না তার কি গ্যারান্টি? কালকে যে আপনি বা আপনার সন্তান ভাগনা-ভাগনি ভাতিজা-ভাতিজি ভাই বোন মাহির সারোয়ার হবে না তার কি গ্যারান্টি?
বাংলার নিপীড়িত জনতা আজ জবাব চাই.।.।।
©somewhere in net ltd.