নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mail: [email protected]

অর্ক

Mail: [email protected]

অর্ক › বিস্তারিত পোস্টঃ

যে দিনগুলো ফেলে এলাম পথের বাঁকে: রাবেয়ার মৃত্যু

২২ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৪




আমার খুব ছোটোবেলায়, যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি, পাশের আদর্শ স্কুলের একজন ছাত্রী মারা গিয়েছিলো। খুব সম্ভবত রাবেয়া নাম ছিলো মেয়েটির। কাছাকাছি ক্লাসেই পড়তাম আমরা। মৃত্যুর কারণ: কান পাকা। হ্যা, এভাবেই এর ওর মুখ থেকে ছড়িয়েছিলো খবরটা; কান পেকে রাবেয়ার মৃত্যু। খুবই ছোটো ছিলাম। কোনোই গুরুত্ব ছিলো না এর। কিন্তু সে স্মৃতিই জানি না কেন আজ আমাকে বড্ড বিষণ্ণ করে দেয়। ইশ, সামান্য কান পাকা থেকেই মৃত্যু হলো বেচারির! তারপর আমাদের পৃথিবীতে কতো কিছুই না ঘটে গেলো! কতো কতো পরিবর্তন! এসব কিছুই দেখা হলো না রাবেয়ার। কিছুই জানা হলো না। রাবেয়া দেখলো না, অভিজাত বাড়ির টেবিলে শোভা পাওয়া সেই টিপটিপ টেলিফোন থেকে আজকে আপামর জনসাধারণের মুঠোয় মুঠোয় ঘুরে বেড়ানো স্মার্টফোনের রঙিন দুনিয়া। আরও কতো কতো পরিবর্তন, পরিমার্জন, বিবর্তন। কোনটা রেখে কোনটা বলি। এসব কিছুই পেলো না রাবেয়া। কিন্তু আমরা বেঁচে থেকে ভরপুর উপভোগ করে গেলাম বিপুলা পৃথিবীর রূপ রস ঘ্রাণ। আমরা বেঁচে আছি। আহা, কতো যে সুখময় আনন্দদায়ক এ মানবজীবন! বৈচিত্র্যময়তায় ভরপুর নিত্য এ বর্ণীল যাপন। এখানে নিয়তই উৎসব অনুষ্ঠান বাহারি আয়োজন প্রাণের। কতো সৌন্দর্য তার। কতো সুখ, উল্লাস। বেচারি রাবেয়া, বেমক্কা কান পেকে মরে গেলো ওর সেই ছোটো বয়সেই। এসবের কিছুই পাওয়া হলো না ওর!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২৪ বিকাল ৩:১৩

করুণাধারা বলেছেন: ছবিটা খুব সুন্দর।

আমিও ঠিক করেছি যতদূর সম্ভব ব্লগে থাকবো পোস্ট এবং মন্তব্য দিয়ে। আমরা সবাই সচেষ্ট হলে ব্লগ অবশ্যই প্রাণবন্ত হয়ে উঠবে।

২২ শে মে, ২০২৪ বিকাল ৪:৩৩

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো চিন্তা। সবাই মিলে ব্লগকে মুখর রাখতে হবে। লিখতে হবে। শুভকামনা জনবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.