নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mail: [email protected]

অর্ক

Mail: [email protected]

অর্ক › বিস্তারিত পোস্টঃ

কিছুই কিছু নয়

১৯ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫১



ব্লগে লিখতে গিয়ে বিভিন্ন সময় নানান বিষয়ে মতবিরোধ থেকে অনেকের সঙ্গেই তপ্ত বাক্য বিনিময়, তিক্ততা, এমনকি গালিগালাজেও জড়িয়েছি নিশ্চিতরূপে। আমি লজ্জিত। আসলে না চাইলেও অনেকসময় হয়ে যায়। বেশ ক'বছর আগে এখানে একবার এরকম হয়েছে যে, একজন পরিচিত ব্লগার আমাকে ভারতের দালাল আখ্যা দিয়ে বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে গিয়ে বসবাসের প্রস্তাব দিয়েছিলো। যে লেখায় আমার উদ্দেশ্যে এই আক্রমণাত্মক মন্তব্য করা হয়েছিলো, সেখানে মন্তব্যগুলো ভালোভাবে দেখে সিদ্ধান্তে আসলাম যে, আসলে ভুল আমারই হয়েছে। আমি যথাযথভাবে আমার বক্তব্য রাখতে পারিনি। তাই পরের মন্তব্যেই আমি বিনা কালক্ষেপণে সে ভুল স্বীকার করে পূর্বের মন্তব্য ফিরিয়ে নিয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ করি। যার সাথে এরকম হয়েছিলো, সে যদি বিশেষ সে ঘটনা স্মরণ করতে পারে, তাহলে নিশ্চয়ই বিভিন্ন বিষয়ে আমাদের চরম মতবিরোধ থাকলেও, আমার সম্বন্ধে ভালোই বলবে যে, এরকম হয়েছিলো। সেখানে ভুল স্বীকার করে আমি মন্তব্য ফিরিয়ে নিয়েছিলাম ও দুঃখ প্রকাশ করেছিলাম। এই চর্চা আমার চরিত্রে আছে। ব্যাপারটা খুবই সুন্দর ও স্বাস্থ্যকর। প্রচুর আনন্দ নিয়ে সে বাদানুবাদ সমাধান হয়েছিলো। ভুল স্বীকার করা ও অনুতপ্ত হওয়া এবং পরবর্তীতে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া সত্যি চমৎকার একটি চর্চা। এতে মোটেই দুঃখী হবার কিছু নেই। সে ঘটনা আমার জন্য বরং শিক্ষণীয় ছিলো। যাই হোক এখানে বিভিন্ন সময় বিভিন্ন লেখায় এর ওর সঙ্গে নানারকম অনাকাঙ্ক্ষিত তিক্ততায় জড়িয়ে পড়েছিলাম। যা সত্যি দুর্ভাগ্যজনক। যেমন ইসরায়েল ফিলিস্তিনি মধ্যপ্রাচ্য সঙ্কট নিয়ে আমার দুটি লেখায় এরকম হয়েছে। আসলে ব্যাপারটা আমার হাতে ছিলো না। এমন সব মন্তব্য সেখানে করা হয়েছে, যা অত্যন্ত মিথ্যাচার ও ইসরায়েল ইহুদি বিরোধী সম্পুর্ন কাল্পনিক অপপ্রচার। স্বাভাবিকভাবেই সেখানে সমস্যা হয়েছিলো। ব্যাপারটা একেবারেই অপর প্রান্তের অজ্ঞতা ও অজ্ঞানতা। তাই সে সবের জন্য আমি কোনওরকমেই দায়ী নই। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে আমার ভালো জানাশোনা আছে। বিভিন্ন সোর্স থেকে প্রচুর কৌতুহল নিয়ে এ বিষয়ে আমি গভীর অধ্যায়ণ করেছি। ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েলিদের সম্পর্কে জেনেছি। দীর্ঘদিন ধরে ইউটিউবে আই২৪ দেখি। সেখানে কখনও কোনওদিনও দেখলাম না যে, তারা মুসলমান বা আরবদের গালিগালাজ করছে। তাদের ধ্যানজ্ঞান চিন্তা চেতনা সবটা জুড়েই শুধু ইসরায়েলের উন্নতি। প্রত্যেক ইসরায়েলির জন্য নিরাপদ সুখী সম্বৃদ্ধ জীবন নিশ্চিত করা। কীভাবে কীসে ইসরায়েলের ভালো হবে। কৃষিতে কি করে আরও ভালো করা যায়। অভিবাসী ইসরায়েলিদের কর্মসংস্থান, জীবনমানের উন্নতি কি করে নিশ্চিত করা যায়। ইসরায়েলিরা কৃষি খাতকে খুব গুরুত্ব দেয়। গুগল ম্যাপে গেলে দেখা যাবে যে, সমস্ত মধ্যপ্রাচ্যের ভিতরে শুধুমাত্র ইসরায়েলের ওই এক চিলতে জায়গাটুকুই সবুজ। মরু এলাকায় কৃষি ভীষণ কঠিন। এর জন্য প্রচুর সময় দিতে হয়, অস্বাভাবিক পরিশ্রম করতে হয়। ইসরায়েলিরা সেটা করে দেখিয়েছে। কারণ তারা অত্যন্ত পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আর কথা বাড়াতে ইচ্ছে করছে না। এতে কোনও লাভ নেই জানি। সবাইকে শুধু বলবো বিবিসি বাংলার পাখি প্রেমী এক ফিলিস্তিনি মহিলার কথা এরকম একটি শিরোনামের চার পাঁচ মিনিটের প্রতিবেদনটি দেখে নিতে। সেখানে দেখবেন, ফিলিস্তিনির সেই পাখি প্রেমী প্রবীণ মহিলা বলছে, ইসরায়েলিরা আকাশ থেকে আগে ডেমো রাবার বোম নিক্ষেপ করে থাকে ভূমিতে। যাতে নির্দোষ সাধারণ মানুষরা সে জায়গা ছেড়ে চলে যায়। এভাবে সেই ভদ্রমহিলা এরকম পরিস্থিতিতে তার পোষা পাখিদের নিয়ে সেখান থেকে নিরাপদ জায়গায় চলে যায়। খুবই মর্মস্পর্শী প্রতিবেদনটি। এই যুদ্ধে জনৈক ইসরায়েলি সৈন্যের মৃত্যু হয়েছে। ঘরে তার স্ত্রী ও দুটি শিশু সন্তান আছে। অল্প কয়েক বছর হলো বিয়ে হয়েছে। সেই নিহত সৈন্যের স্ত্রী আশির দশকে এরকমই এক আরব ইসরায়েল যুদ্ধে বাবাকে হারিয়েছিলো। তখন সে ছিলো শিশু। এই যুদ্ধে হারালো স্বামীকে। ঘরে দুটি শিশু সন্তান। তারা আজ বাবা হারালো। যুদ্ধ কখনওই ভালো কিছু বয়ে আনে না। ফিলিস্তিনি ইসরায়েলি সবার জন্যই সমানভাবে ক্ষতিকর। শখ করে ইসরায়েলিরা এ যুদ্ধে যায়নি। এরকম ভাবা বিরাট ভুল হবে। ৭ অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে যেয়ে যা করেছে, তারপর ইসরায়েলের জন্য ফিলিস্তিনে যেয়ে ব্যাপক সামরিক অভিযানের কোনও বিকল্প ছিলো না। যা হোক এখানেই শেষ করতে চাই। বিভিন্ন সময় বিভিন্ন লেখায় মন্তব্য প্রতিমন্তব্যে এর ওর সাথে তিক্ততায় জড়িয়েছিলাম। সেগুলো সিরিয়াসলি না নেবার জন্য অনুরোধ করছি সবাইকে। শুরুতেই যেমন বলেছি, না চাইলেও অনেক সময় হয়ে যায়। আসলে কিছুই কিছু নয়। কোনওদিন কারও সাথে বাস্তবে হ্যালো বলবার সুযোগ হলে, খুবই আন্তরিকতার সঙ্গে সৌহার্দপূর্ণ উষ্ণ করমর্দন করবো। কেউ কিছু মনে রাখবেন না প্লিজ। শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। সবার কল্যাণ হোক।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২৪ রাত ৮:৪০

ঢাকার লোক বলেছেন: এখানে আমরা অনেক, বিভিন্ন বয়সের, বিভিন্ন পরিবেশে বড় হ‌ওয়া, তাই মত বিরোধ থাকা বিচিত্র নয়! ভিন্ন মতের প্রতি সম্মান জানিয়ে যুক্তি তর্কের মাধ্যমে যার যার মত প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা খারাপ কিছু না, তবে গালিগালাজ এভয়ড্ করা, ভাষা ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি। ভুল হলে স্বীকার করে দুঃখ প্রকাশ করায়, আপনি যেমনটা করেছেন, কেউ ছোট হয়না, এতে তার মহত্ত্ব‌ই প্রকাশ করে।

২০ শে জুন, ২০২৪ দুপুর ১২:২৮

অর্ক বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। এরকমই হওয়া উচিত। আপনার উদার চিন্তাভাবনাকে সম্মান জানাই। ভালো থাকবেন। শুভকামনা থাকলো।

২| ১৯ শে জুন, ২০২৪ রাত ১১:৪৫

কামাল১৮ বলেছেন: ইসরায়েল যেটা করছে এটাকে যুদ্ধ বলে না, গনহত্যা বলে।

২০ শে জুন, ২০২৪ রাত ১২:২৩

অর্ক বলেছেন: ৭ অক্টোবর ১২০০ নিরীহ ইসরায়েলিকে হত্যা করেছে হামাস। বহু শিশু কিশোর আছে। ধর্ষণ নির্যাতন করেছে। তিনশো বেসামরিক ইসরায়েলিকে বন্দী করেছে। এদের মধ্যে ছয় মাসের অবুঝ শিশু থেকে শুরু করে পচাত্তর বছরের বৃদ্ধ আছে। ওদের নিজেদেরই ভিডিও আছে এসবের। স্বীকারোক্তি আছে। ওরা গর্ব করে বলে। ওটাকে কি বলবেন? যাক, এখানে কথা বাড়িয়ে কোনও লাভ নেই। আপনি আপনার হস্তিনাপুরের বিরাট হাতির মগজ নিয়ে থাকেন। আমার জীবনের ওপর সঙ্কট এলে আমার কাছে মানবতা নীতিনৈতিকতার আশা করা অর্থহীন। যাক স্বসম্মান বলছি, কথা আর বাড়াবেন না। ভালো থাকেন।

৩| ২০ শে জুন, ২০২৪ সকাল ১১:৪২

নাহল তরকারি বলেছেন: মনে করেন আপনারা দুই ভাই। এক ডাকাত আপনার ভাই এর জায়গা দখল করেছে। পরে ডাকাতদল আপনার ভাই কে তার বাসা থেকে বাহির করে দিয়েছে। এমনটিই করেছে ইসরায়েল। আশা করি বুঝতে পেরেছেন।

২০ শে জুন, ২০২৪ দুপুর ১২:২৪

অর্ক বলেছেন: ওকে ভাই।

৪| ২০ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩৭

এম ডি মুসা বলেছেন: সবকিছুই কিছু হয় কিছুই কিছুর নয়,,, মন্তব্য করছি পোস্ট না পড়ে সরি

২০ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা।

৫| ২০ শে জুন, ২০২৪ রাত ১১:২১

কামাল১৮ বলেছেন: একজনের করা খারাপ কাজ আরেক জনের করা খারাপ কাজ কে ন্যায্যতা দেয় না।

২৩ শে জুন, ২০২৪ দুপুর ১২:২১

অর্ক বলেছেন: দুনিয়ার বুকে মাত্র জন্ম নিলেন তো, আগে বড়ো হন, সাবালক হন, তারপর এ ব্যাপারে কথা হবে। ধন্যবাদ। (অনুরোধ করছি, এখানে আর মন্তব্য করবেন না।)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.