নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

হামে শিশু মৃত্যুর বিচার চাই

১৪ ই মে, ২০২৬ দুপুর ১২:৩১



দেশের দূর্দশা দেখে দুঃখ হয়। হামের মতো যাদুঘরে যাওয়া অসুখে কতো মায়ের বুক খালি হলো! দলে দলে মরছে শিশুরা সবখানে। দেশজুড়ে মাতম। অথচ কারও কোনও জবাবদিহিতা নেই, বিচার নেই। ন্যুনতম প্রতিবাদটুকুও দেখি না সেভাবে। তাহলে কি এইসব শিশুদের জীবন মূল্যহীন আমাদের কাছে? ভাবা যায়! অনতিবিলম্বে দোষীদের বিচারের জন্য কাঠগড়ায় তোলা হোক। এতোগুলো শিশু মৃত্যুর বিচার অবশ্যই হতে হবে দেশে। হওয়া উচিৎ। নাহলে এই রাষ্ট্র, আইন আদালত, পুলিশ প্রশাসন সব বৃথা হয়ে যাবে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? খাম্বা বাহিনীর এসব দেখার সময় কোথায়? যথারীতি রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, ঘুষ, দূর্নীতি, জবরদখল, চাঁদাবাজিতে মহা ব্যাস্ত তারা। টাকার জন্য খাম্বা একপ্রকার নিলামেই তুলে দিয়েছে বাংলাদেশকে। আমেরিকার সাথে গোপন চুক্তির মাধ্যমে দেশ বিক্রিও হয়ে গেছে অনেকাংশেই। স্বাধীনতা সার্বভৌমত্ব হারাতে বসেছি। যে যেভাবে পারো সরকারি মাল লুটেপুটে খাও অবস্থা চলছে দেশে। এই দলটার ক্ষমতায় আসা মানেই রাষ্ট্রীয় সম্পদের অবাধ লুটপাট, বেলাগাম দূর্নীতি, চুরিচামারি, বেহিসাব অপরাধ, অনিয়ম; রাজধানী ঢাকায় পশ এলাকা থেকে শুরু করে সীমান্তবর্তী কোনও অজপাড়াগাঁয়েও। দেশজুড়ে অবাধ জবরদখল, লুটপাট, দূর্নীতি, বিশৃঙ্খলা, অরাজকতা, অশান্তি; নরক গুলজার। সকালের আবহাওয়াই বলে দেয় সারাদিন কেমন যাবে। আরও ভয়ঙ্কর দুর্দিন অপেক্ষা করছে সামনে। লিখে রাখেন আমার কথা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.