| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুকুরটিকে হত্যা করলো ওরা। পৈশাচিক উন্মত্ততায় কামড়ে আচড়েহাচড়ে ফালাফালা করলো। ভীষণ কদাকার তিনজন লোক। অপরাধ: বাড়াবাড়ি রকম মুত্র ত্যাগ করতো। শহর নোংরা, রোগব্যাধি। বলতে চেয়েছিলাম, বহুমূত্রে আক্রান্ত হবে। পসু চিকিৎসকের কাছে চিকিৎসা আছে। কিন্তু আক্রমণাত্মক ভাবভঙ্গি দেখে সাহস হয়নি। পাছে আমাকেও... উফ! আর বাল্যবন্ধু আলমগিরকে মনে পড়লো। ওর একটা পোষা বেঁজি ছিলো। বেঁজিকে ঠিক পোষ মানানো যায় না। সুযোগ পেলেই ছুটতো এদিকসেদিক। প্রায়শ দেখতাম, অনুসরণ ক’রে পিছন পিছন ছুটছে। খুব হাসতাম। বেজি দৌড়ায়, পিছনে আলমগির। হা হা হা। এভাবে দীর্ঘদিন একসাথে ছিলো। ভাবছি, এরপর বাড়ি গেলে সেই বেঁজির শেষ পরণতি সম্পর্কে জিজ্ঞেস করবো।
©somewhere in net ltd.