নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

বহুদিন হলো কবিতা লিখি না

১১ ই জুলাই, ২০২৬ রাত ১:০৯



বহুদিন হলো কবিতা লিখি না। বহুদিন বৃষ্টিহীন—বালি-বালি, পাথর-পাথর শহর। কবিতা এসেছিলো খরগোশের কাঁধে চড়ে, গাজরের ঘ্রাণ ভরা সোনালি অপরাহ্নে। মানুষেরা একবিন্দুতে একীভূত হয়েছিলো। আমি তো লিখিনি! দুর্লভ সুযোগের শেষে অলস ঘুমে আদ্যন্ত ডুবেছিলাম! গাজরের ঘ্রাণ ভরা সোনালি অপরাহ্নে—বিষণ্ন খরগোশ ফিরে গিয়েছিলো মৃদু পা’য়। মানুষেরা নিজস্ব পথে চলে গিয়েছিলো! নষ্ট ঘুমে কবিতাহীন কেটে গেছে রাত! বহুদিন কবিতাহীন... বহুদিন বৃষ্টিহীন—বালি-বালি, পাথর-পাথর শহর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.