| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

তখন ঢাকার বাসাবোতে থাকি। আমার প্রতিবেশী, ১১-১২ বছরের মেয়েকে হঠাৎ এক রৌদ্রময় দিনে ঝুল-বারান্দায় নাচের মতো ক’রে হাত-পা এদিক-ওদিক প্রসারিত করতে দেখলাম। কথাবার্তা না হলেও, প্রতিবেশী হিসেবে উভয়ই উভয়ের ভালো পরিচিত। মানে আমরা জানি যে, পরস্পর প্রতিবেশী। যেতে আসতে নিয়মিত দেখা হতো। বন্ধুদের সঙ্গে নিচে খেলতো সবসময়। দেখতাম। মেয়েটা বেশ লম্বা ছিলো। যাই হোক হঠাৎ সেই পড়ন্ত দুপুরের লাল রোদ্দুরে ওকে ওদের ঝুলবারান্দায় অমন করতে দেখে নিচ থেকে মৃদু হেসে বললাম যে, ‘কি ব্যাপার নাচো কেন?’ সে কৃত্রিম বিরক্তি নিয়ে জবাব দিলো, ‘সেটা আমার ব্যাপার। আপনার কি?’ আর ব্যাস ঘটনা এটুকুই। ওর সাথে এর বাইরে আর কখনও কথা হয়নি। তারপরেও বহুবার যেতে আসতে দেখা হয়েছে। রাস্তায় সমবয়সী ছেলেমেয়েদের সাথে খেলতো সবসময়। মাঝেমাঝে পরিবারের বড়োদের সাথে হাঁটতো, গল্প করতো। দেখা হলে আমার দিকে আঁড়চোখে তাকাতো। অকারণে লজ্জা পেতো। আমাকে যে ওর ভালো লাগতো, সেটা বেশ বুঝতে পারতাম। এটুকুই। বেশ একটা দীর্ঘসময় চলে গেছে মাঝখানে। এখন দেখলে হয়তো চিনতে পারবো না। ফ্রক জামা পরা সেদিনের সেই দূরন্ত মেয়েটি নির্ঘাত এখন টগবগে তরুণী। সেখানকার স্থানীয় ওরা। বাসাবোতে গেলে দেখাও হতে পারে। আমাকে খুব ভালোভাবে চেনে। আমি নিশ্চিত যে, আমাকে একপলক দেখলেই চিনতে পারবে।
©somewhere in net ltd.