| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

স্নিগ্ধের ব্যাপারটা জেনে কষ্ট পেলাম। আমাদের জেলার কৃতী সন্তান। খুবই ভালো সম্পর্ক দুজনের। আমাকে সম্মান করে। সবচেয়ে বড়ো কথা, স্নিগ্ধের মতো এমন সজ্জন নির্বিবাদী ভালো মানুষ বাংলাদেশে বিরল। সাম্প্রতিক মেট্রোতে ভ্রমণে গিয়ে এক অসভ্য, ইতর গার্ড কর্তৃক নাজেহাল হবার বিষয়টা জেনে খুবই ব্যথিত হলাম। ওর প্রায় দশ বছরের কাছাকাছি রানিং ক্যারিয়ার। দেশ বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এসেছে। পেশাদার এ্যাথলেট। সেই অসভ্য, বেয়াদব গার্ডের আশু যথাযথ শাস্তি দাবি করছি। জঙ্গি মনমানসিকতার না হলে এরকম করার কথা নয়। ওকে শীঘ্রই আফগানিস্তানে পাঠানো হোক। কতো বড়ো সাহস হারামজাদার! রানাররা স্নিগ্ধের পাশে দাঁড়িয়েছে দেখে ভালো লাগলো। আমি লাইট হেভিওয়েট রেসলার। জীবনের লম্বা সময় কেটে গেছে, খালি গা’য়ে হাফপ্যান্ট পরে ম্যাটে এক্সারসাইজ করে। রেসলিংয়ের পোষাক স্বাভাবিকভাবেই ছোটোখাটো হবে। একা আমি না, সবাই এভাবেই প্র্যাকটিস করতো। ওই হারামজাদার এতো চুলকানি শরীরে! দ্রুততম সময়ে ওর বিচার নিশ্চিত হয়েছে দেখতে চাই। ধন্যবাদ।
০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৯
অর্ক বলেছেন: কেমন কথা বলেন ভাই! স্নিগ্ধকে সে গার্ড গুলি করে হত্যা করলে বড়ো খবর হতো আপনার কাছে! ছোটো লাগলেও ছোটো না। জোরালো প্রতিবাদের দরকার ছিলো। হয়েছে মোটামুটি। হারামজাদাটার অন্তত ক্যামেরার সামনে ভুল মেনে ক্ষমা চাওয়া উচিত। জঙ্গি মৌলবাদী মনমানসিকতার। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১০
সৈয়দ কুতুব বলেছেন: একটা ছোটো ঘটনা তিল থেকে তাল বানাচ্ছেন । ইতোমধ্যে শত শত মানুষ হাফ প্যান্ট পরে মেট্রো রেলে চড়ে প্রতিবাদ করেছে ।