| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে হতাশ হলাম। এমনিতেই বন্ধের মতো প্রায়। নিয়মিত ব্লগারদের অনেকেই অনুপস্থিত দীর্ঘসময়। অপু তানভীর এই প্রথম দেখলাম দীর্ঘদিন বিরতি নিয়ে নিয়ে আসে। এছাড়া সুমন কর, খুবই নিবেদিত একজন ব্লগার ছিলেন একসময়। কাছাকাছি বয়সের আমরা। দুয়েকবার একটু সমস্যা হলেও, বন্ধু, শুভাকাঙ্ক্ষীই মনে করি। আশা করি সেও একই মনোভাব পোষণ করেন আমার ব্যাপারে। সুমন করও অনুপস্থিত দীর্ঘসময়। শেষ কবে লগইন করেছে কে জানে! সাত আট বছরে একবারও দেখিনি। এরকম বেশকিছু একদা খুবই নিবেদিত ব্লগার একেবারেই ব্লগ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। দীর্ঘসময় আসেনি। আসবেও না আর সহজেই অনুমেয়। অনেকেই নানান তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্লগ ছেড়েছেন বা ছাড়তে বাধ্য হয়েছেন। নেহাতই তাদের ব্যাপার। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। অপু তানভীর, সুমন কর আমার আমার অল্প হলেও ঘনিষ্ঠ দেখে ওদের কথা উল্লেখ করলাম। যাই হোক, আমার বহু লেখা ড্রাফটে আছে। বেশকিছু অনুবাদ এর মধ্যে। বিশেষ করে সর্বেশ্বর দয়াল সাক্সেনার প্রায় পনেরোটি কবিতা অনুবাদ করেছি। তার কবিতা নিয়ে সহজেই বই হতে পারে। শুধু কবি পরিচিতির জন্য একটু পরিশ্রম করতে হবে। আসলে সেভাবে আমি আর লেখাগুলো সংরক্ষণ করতে পারবো না। ব্লগ বন্ধ হয়ে গেলে ওগুলো স্রেফ হারিয়ে যাবে চিরতরে। ব্লগে আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী কেউ যদি এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন, খুশি হবো। একমাত্র বইই পারে লেখাগুলোকে সংরক্ষণ করতে। এছাড়া আর কোনও বিকল্প নেই।
ধন্যবাদ।
০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:২২
অর্ক বলেছেন: দিতে পারেন। আমাকে মেইল করেন। আমি লেখা রেডি করে আপনাকে মেইলে পাঠাই। আপনি তাদের কথা বলে ফরওয়ার্ড করেন। আমার পক্ষে সেভাবে দৌড়াদৌড়ি করা সম্ভব নয়। ধন্যবাদ। মেইল: [email protected]
০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩
অর্ক বলেছেন: নাম্বার এখানে বা মেইলে দেন। কথা বলে দেখি।
২|
০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১১:০০
সৈয়দ কুতুব বলেছেন: আবৃত্তি করে সেইভ করে রাখেন ইউটিউবে ।
০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৮
অর্ক বলেছেন: ভালো আইডিয়া। ধন্যবাদ।
৩|
০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ১০:১২
মেঠোপথ২৩ বলেছেন: জানা আপুর অসুস্থতা , মডু কাল্পনিক ভালবাসার বিদায়ের পর আসলে ব্লগ কারা চালাচ্ছে ? ব্লগটা বন্ধ হয়ে যাক এটা কোনভাবেই চাই না। ব্লগটা আর থাকবে না , ভাবতেই খারাপ লাগছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি আমার রেফারেন্সে মাওলা ব্রাদার্সের ছোট ভাই উত্তরণ প্রকাশনীর প্রকাশক মাসুদ ভাইয়ের সাথে কথা বলুন, প্লিজ।
খুব ভালো লোক।
উনার নাম্বার দিবো?